বিষয়বস্তুতে চলুন

আলবের্তো ওয়াকো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আলবের্তো ওয়াকো
১৯১২ সালে ওয়াকো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলবের্তো হুয়ান ওয়াকো
জন্ম (১৮৮৯-০১-১২)১২ জানুয়ারি ১৮৮৯
জন্ম স্থান আভেয়ানেদা, আর্জেন্টিনা
মৃত্যু ৮ মার্চ ১৯৫০(1950-03-08) (বয়স ৬১)
মৃত্যুর স্থান লোমাস দে সামোরা, আর্জেন্টিনা
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়

আলবের্তো হুয়ান ওয়াকো (স্পেনীয়: Alberto Ohaco, স্পেনীয় উচ্চারণ: [alβˈeɾto oˈako]; ১২ জানুয়ারি ১৮৮৯ – ৮ মার্চ ১৯৫০) একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় আভেয়ানেদা এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।

ওয়াকো ১৯১১ সালে আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; আর্জেন্টিনার জার্সি গায়ে ১৯১৮ সাল পর্যন্ত তিনি সর্বমোট ১৬ ম্যাচে ৮টি গোল করেছিলেন। তিনি আর্জেন্টিনার হয়ে সর্বমোট দুইটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৬ এবং ১৯১৭) অংশগ্রহণ করেছিলেন, উভয় আসরেই তিনি রানার-আপ হয়েছিলেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ওয়াকো কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) প্রথম আসর ১৯১৬ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[][]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

আলবের্তো হুয়ান ওয়াকো ১৮৮৯ সালের ১২ই জানুয়ারি তারিখে আর্জেন্টিনার আভেয়ানেদায় জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯৫০ সালের ৮ই মার্চ তারিখে, আর্জেন্টিনার লোমাস দে সামোরায় ৬১ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
দলসালম্যাচগোল
আর্জেন্টিনা১৯১১
১৯১২
১৯১৩
১৯১৫
১৯১৬
১৯১৭
১৯১৮
সর্বমোট১৬

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "South American Championship 1916" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৬]RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২
  2. "Argentina - Squad" [আর্জেন্টিনা - দল]worldfootball.net (ইংরেজি ভাষায়)। ১৯ ডিসেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২

বহিঃসংযোগ

[সম্পাদনা]