আলফ্রেড আহো
অবয়ব
আলফ্রেড ভি আহো একজন কম্পিউটার বিজ্ঞানী। যিনি প্রোগ্রামিং ভাষা, কম্পাইলার এবং সম্পর্কিত অ্যালগরিদম এবং কম্পিউটার প্রোগ্রামিং এর শিল্প ও বিজ্ঞানের উপর তার পাঠ্যপুস্তকের জন্য সবচেয়ে বেশি পরিচিত।[১][২][৩]
তিনি কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের লরেন্স গুশমান অধ্যাপক। সেখানে তিনি কম্পিউটার বিজ্ঞান বিভাগের স্নাতকতর (Undergraduate) শিক্ষার ভাইস-চেয়ারের দায়িত্বে আছেন। ১৯৯৫ থেকে ১৯৯৭ পর্যন্ত এবং পুনরায় ২০০৩ এর বসন্তে তিনি ওখানকার চেয়ারের দায়িত্বে ছিলেন। কলাম্বিয়ায় যাওয়ার আগে তিনি বেল গবেষণাগার'র কম্পিউটিং বিজ্ঞান গবেষণাকেন্দ্রের ভাইস প্রেসিডেন্ট এর পদে ছিলেন। পিটার যে ওয়াইনবার্জার এবং ব্রায়ান কারণিহান এর সাথে একত্রে এডব্লিউকে প্রোগ্রামিং ভাষা(এখানে এ দিয়ে বোঝানো হয় আহো) তৈরি করার জন্যেই তিনি সর্বাধিক পরিচিতি পান।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Aho, A.; Gottlob, G. (২০১৪)। "A front row seat to Communications' editorial transformation"। Communications of the ACM। ৫৭ (4): ৫। ডিওআই:10.1145/2582611। এস২সিআইডি 21553189।
- ↑ Aho, A.V. (১৯৯০)। "Algorithms for Finding Patterns in Strings"। Handbook of Theoretical Computer Science। MIT Press। পৃ. ২৫৫–৩০০।
- ↑ Computerworld Interview with Alfred V. Aho ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত মে ২৯, ২০০৮ তারিখে
| এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
বিষয়শ্রেণীসমূহ:
- ১৯৪১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- কানাডীয় কম্পিউটার বিজ্ঞানী
- টরন্টো বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- ইনস্টিটিউট অব ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্সের সভ্য
- কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক
- আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেসের বিশিষ্ট সভ্য
- ফিনীয় বংশোদ্ভূত কানাডীয় ব্যক্তি
- অ্যাসোসিয়েশন ফর কম্পিউটিং মেশিনারির সভ্য
- মার্কিন কম্পিউটার বিজ্ঞানী
- ফিনীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- টুরিং পুরস্কার বিজয়ী
- মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় বিজ্ঞান অ্যাকাডেমির সদস্য