আর-৩৬০ নেপচুন
| আর-৩৬০ নেপচুন | |
|---|---|
২০২১ সালের Arms and Security প্রদর্শনীতে আর-৩৬০ নেপচুন | |
| প্রকার | জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ক্রুজ ক্ষেপণাস্ত্র |
| উদ্ভাবনকারী | ইউক্রেন |
| ব্যবহার ইতিহাস | |
| ব্যবহারকাল | ২০২১–বর্তমান |
| ব্যবহারকারী | ইউক্রেনীয় নৌবাহিনী |
| যুদ্ধে ব্যবহার | রাশিয়া-ইউক্রেন যুদ্ধ |
| উৎপাদন ইতিহাস | |
| নকশাকারী | লুচ ডিজাইন ব্যুরো[১] |
| তথ্যাবলি | |
| ওজন | ৮৭০ কিগ্রাম (১,৯২০ পা)[১] |
| দৈর্ঘ্য | ৫.০৫ মি (১৬.৬ ফু) |
| ব্যাস | ৩৮ সেমি (১৫ ইঞ্চি) |
| Warhead weight | ১৫০ কিগ্রাম (৩৩০ পা) |
| ইঞ্জিন | সিচ এমএস৪০০ টার্বোফ্যান |
| অপারেশনাল রেঞ্জ |
২০০ কিমি (১২০ মা) এর বেশি, সর্বোচ্চ ৩০০ কিমি (১৯০ মা) পর্যন্ত |
| গতিবেগ | সাবসনিক[১] |
আর-৩৬০ নেপচুন ( ইউক্রেনীয়: Р-360 «Нептун») সব আবহাওয়ায় কাজ করতে সক্ষম একটি ইউক্রেনীয় সাবসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি কিয়েভে লুচ ডিজাইন ব্যুরো দ্বারা একটি অ্যান্টি-শিপ মিসাইল হিসেবে তৈরি করা হয়েছে। নেপচুনের নকশা সোভিয়েত কেএইচ-৩৫ সাবসোনিক অ্যান্টি-শিপ মিসাইলের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তবে এর পাল্লা, লক্ষ্যভেদ ক্ষমতা এবং ইলেকট্রনিকস সরঞ্জাম কেএইচ-৩৫ এর চেয়ে উন্নত ঘটানো হয়েছে। [২] এর পাল্লা ২০০ কিলোমিটার-এরও বেশি।
এই সিস্টেম একটি একক মিসাইল দিয়ে কনভয়ে থাকা বা এককভাবে চলমান সর্বোচ্চ ৯,০০০ টন স্থানচ্যুতি সম্পন্ন পৃষ্ঠজাহাজ ও পরিবহন জাহাজ ধ্বংস করতে পারে। প্রথম প্রশিক্ষণ মিসাইল ডিভিজিওন (বাহিনী) ইউক্রেনীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হয় মার্চ ২০২১ সালে,[৩] এবং প্রথম অপারেশনাল নৌ বহরে ব্যবহার কুরা হয় ২০২২ সালে। ভূমি আক্রমণ সংস্করণে একটি নতুন নির্দেশনা ব্যবস্থা রয়েছে এবং এটি প্রথম ব্যবহার করা হয় ২০২৩ সালে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মতে "লং নেপচুন", একটি বর্ধিত পাল্লার ভূমি আক্রমণ সংস্করণ এবং এর পাল্লা ১০০০ কিলোমিটার। এটি প্রথমবার ব্যবহার হয় ২০২৫ সালে। [৪][৫]
চিত্রশালা
[সম্পাদনা]- লঞ্চ যান
- লঞ্চ যান
- ক্রেন দিয়ে ট্রান্সপোর্টার পুনরায় লোড করুন
- ক্রেন ছাড়া পরিবহন
- কমান্ড যান
- মিনারেল-ইউ রাডার
- রাডার স্থাপনের সাথে
- প্রোটোটাইপ KrAZ-7634 -ভিত্তিক লঞ্চ যান
- প্রোটোটাইপ KrAZ-6322 -ভিত্তিক লোডার যান
- প্রোটোটাইপ কমান্ড যান
- প্রোটোটাইপ কমান্ড গাড়ির অভ্যন্তর
- সহায়ক যানবাহন সহ প্রোটোটাইপ লঞ্চার
- পরীক্ষামূলক উৎক্ষেপণ, ২০১৯
আরও দেখুন
[সম্পাদনা]অন্যান্য সাবসনিক জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Neptun Anti-Ship Cruise Missile"। Military-Today.com। ১৪ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০২২।
- ↑ Episkopos, Mark (৬ ফেব্রুয়ারি ২০১৯)। The National Interest https://nationalinterest.org/blog/buzz/ukraine-building-anti-ship-missiles-part-thanks-russia-43532। ১০ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১৯।
{{ম্যাগাজিন উদ্ধৃতি}}:|title=অনুপস্থিত বা খালি (সাহায্য) - ↑ Ponomarenko, Illia (১৫ মার্চ ২০২১)। "Ukraine's navy acquires first Neptune cruise missiles"। Kyiv Post। ১৫ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২১।
The first training missile division joined the navy's only artillery brigade on March 15, as part of the formation's newly-created coastal defense missile battalion.
- ↑ ""Long Neptune" Has Reached Range of 1000 km"। Militarnyi (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৫ মার্চ ২০২৫। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৫।
- ↑ Axe, David (১৫ মার্চ ২০২৫)। "Ukraine Now Has A 600-Mile Cruise Missile"। Forbes (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে আর-৩৬০ নেপচুন সম্পর্কিত মিডিয়া দেখুন।- Дослідна протикорабельна ракета «Нептун» (Україна. 2016 рік)[অধিগ্রহণকৃত!]
- Ponomarenko, Illia (২ ফেব্রুয়ারি ২০১৮)। "New Neptune cruise missiles to enter full production within 3 years, expert says"। Kyiv Post। ২ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৮।
- Ponomarenko, Illia (৩০ জানুয়ারি ২০১৮)। "Ukraine tests new cruise missile (VIDEO)"। Kyiv Post। ৩০ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ ফেব্রুয়ারি ২০১৮।