আর্মেনীয় অলিম্পিক কমিটি
| দেশ/অঞ্চল | |
|---|---|
| কোড | ARM |
| প্রতিষ্ঠিত | ১৯৯০ |
| স্বীকৃত | ১৯৯৩ |
| মহাদেশীয় সংস্থা | ইওসি |
| সদর দপ্তর | ইয়েরেভান, আর্মেনিয়া |
| সভাপতি | গাগিক সারুকিয়ান |
| মহাসচিব | রাচিয়া রোস্তোমিয়ান |
| ওয়েবসাইট | www |
আর্মেনীয় অলিম্পিক কমিটি (আর্মেনীয়: Հայաստանի ազգային օլիմպիական կոմիտե; এছাড়াও সংক্ষেপে আইওসি কোড এআরএম দ্বারা পরিচিত) হলো আর্মেনিয়ার জাতীয় অলিম্পিক কমিটি। এই সংস্থাটির ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়েছে; প্রতিষ্ঠার ৩ বছর পর ১৯৯৩ সালে আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির স্বীকৃতি লাভ করেছে।[১] এই সংস্থার সদর দপ্তর আর্মেনিয়ার ইয়েরেভানে অবস্থিত।
বর্তমানে আর্মেনীয় অলিম্পিক কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন গাগিক সারুকিয়ান, যিনি ২০০৫ সাল হতে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন; অন্যদিকে মহাসচিবের দায়িত্ব পালন করছেন রাচিয়া রোস্তোমিয়ান।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৯০ সালে আর্মেনিয়ার বহু-ক্রীড়ার সর্বোচ্চ সংস্থা হিসেবে আর্মেনীয় অলিম্পিক কমিটি প্রতিষ্ঠিত হয়েছে। রুবেন হাকোপিয়ান এই সংস্থার প্রথম সভাপতির দায়িত্ব পালন করেছেন, যিনি ১৯৯০ হতে ১৯৯৩ পর্যন্ত সভাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন।[১]
প্রতিষ্ঠার প্রায় ছয় বছর পর আর্মেনিয়া ১৯৯৬ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে অলিম্পিক গেমসে অভিষেক করেছে; অন্যদিকে, ১৯৯৪ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করার মাধ্যমে প্রথমবারের মতো শীতকালীন অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছে।[৩]
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Olympedia – Armenia [অলিম্পিডিয়া – আর্মেনিয়া]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Armenia [আর্মেনিয়া]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ Olympic Countries [অলিম্পিক দেশ]। sports-reference.com (ইংরেজি ভাষায়)। স্পোর্টস রেফারেন্স। ১৯ এপ্রিল ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: অবৈধ|script-title=: উপসর্গ অনুপস্থিত (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট (ইংরেজি)
- এএনওসিতে আর্মেনীয় অলিম্পিক কমিটি (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় আর্মেনীয় অলিম্পিক কমিটি (ইংরেজি)
- অলিম্পিক.কমে আর্মেনীয় অলিম্পিক কমিটি (ইংরেজি)