আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল
| আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল | |
|---|---|
| ঘাটাইল সেনানিবাস , বাংলাদেশ | |
| ভবন/স্থাপনা/ক্ষেত্রের তথ্য | |
| মালিক | বাংলাদেশ সেনাবাহিনী |
| পরিচালক | বাংলাদেশ সেনাবাহিনী মেডিকেল কোর |
| ভবন/স্থাপনা/ক্ষেত্রের ইতিহাস | |
| নির্মিত | ১৯৭৭ (ঢাকা সেনানিবাস) |
আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল (এএমসিসিঅ্যান্ডএস[১]) বাংলাদেশ সেনাবাহিনী মেডিকেল কোরের রিক্রুট প্রশিক্ষণ কেন্দ্র।[২][৩][৪] এই প্রশিক্ষণ কেন্দ্রটি ঘাটাইল সেনানিবাসে অবস্থিত।
ইতিহাস
[সম্পাদনা]বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি মেডিকেল কোর সেন্টার অ্যান্ড স্কুল প্রতিষ্ঠিত হয় ১৯৭৭ সালের ১ সেপ্টেম্বর তারিখে ঢাকা সেনানিবাসে, একই বছরের নভেম্বরে প্রশিক্ষণ কেন্দ্রটি জাহানাবাদ সেনানিবাসে স্থানান্তরিত হয়। ১৯৭৮ সালের মার্চ মাসে প্রশিক্ষণ কেন্দ্রটি রাজশাহী সেনানিবাসে স্থানান্তরিত হয়। ২০০৭ সালের ১২ ডিসেম্বর প্রশিক্ষণ কেন্দ্রটি ঘাটাইল সেনানিবাসে স্থানান্তরিত হয়, এবং বর্তমানে প্রশিক্ষণ কেন্দ্রটি এখানেই অবস্থিত। প্রশিক্ষণ কেন্দ্রটির মূলমন্ত্র হচ্ছে "সমরে ও শান্তিতে রাখিবো সুস্থ"। প্রশিক্ষণ কেন্দ্রটিতে একটা ব্যাচে একই সঙ্গে ১,০০০ জন প্রশিক্ষণার্থী (রিক্রুট) প্রশিক্ষণ নিতে পারে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সেনাবাহিনীর দুই রিক্রুট ব্যাচের কুচকাওয়াজ অনুষ্ঠিত"। দৈনিক ইত্তেফাক। ১৬ অক্টোবর ২০২৫।
- ↑ "টাঙ্গাইলে সেনানিবাসে প্রধানমন্ত্রীঃ চ্যালেঞ্জিং পেশায় অংশগ্রহণ নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে"। দৈনিক প্রথম আলো। ৩০ জানুয়ারি ২০১৫। ২৬ ফেব্রুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "সেনাবাহিনীতে নারী সৈনিকঃ 'প্রমাণ করব, নারীরাও বীরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে'"। দৈনিক প্রথম আলো। ৩০ জানুয়ারি ২০১৫। ১৪ ডিসেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "প্রথম ৮৭৯ নারী সৈনিকের শপথ গ্রহণ; নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে : প্রধানমন্ত্রী"। দৈনিক কালের কণ্ঠ। ৩০ জানুয়ারি ২০১৫। ৩১ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।