আর্মি মেডিকেল কলেজ বগুড়া
| নীতিবাক্য | Maker of Healers |
|---|---|
বাংলায় নীতিবাক্য | নিরাময়কারীদের নির্মাতা |
| ধরন | সামরিক মেডিকেল কলেজ |
| স্থাপিত | ২০১৪ |
| ঠিকানা | , , |
| শিক্ষাঙ্গন | বগুড়া সেনানিবাস |
| অধিভুক্তি | বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল |
| ওয়েবসাইট | amcbogra.edu.bd |
![]() | |
আর্মি মেডিকেল কলেজ, বগুড়া বা (এএমসিবি) বাংলাদেশের বগুড়া জেলায় অবস্থিত একটি বেসরকারি মেডিকেল কলেজ। এটি বাংলাদেশ সেনাবাহিনী ওয়েলফেয়ার ট্রাস্ট কর্তৃক প্রতিষ্ঠিত ও পরিচালিত হয়। বাংলাদেশ সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্যরা কলেজটি পরিচালনা করেন। কলেজটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান।[১]
ইতিহাস
[সম্পাদনা]স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ১৮ সেপ্টেম্বর ২০১৪ সালে মেডিকেল কলেজের নীতিগত অনুমোদন দেয়। অনুমোদন পাওয়ার পরদিন জাতীয় দৈনিকে ও দ্বিতীয় দিনে ওয়েবসাইটে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি দেওয়া হয়। ১০ জানুয়ারি ২০১৫ সালে প্রধানমন্ত্রী এমবিবিএস ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কার্যক্রম উদ্বোধন করেন। কলেজটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত এবং বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিল স্বীকৃত। এই চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রতিবৎসর ৫০ জন করে ছাত্র ভর্তি করানো হয়।[২][৩]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "মেডিকেলের সমূহ -সরকারি মেডিকেল কলেজ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ৭ আগস্ট ২০১৯। ২৭ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৯।
- ↑ "প্রস্তুতি ছাড়াই ৬ মেডিকেলের যাত্রা শুরু আজ"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯।
- ↑ "পাঁচ মেডিকেল কলেজ চালুর অনুমতি পেল সেনাবাহিনী"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৭ আগস্ট ২০১৯।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০ এপ্রিল ২০২১ তারিখে -আর্মি মেডিকেল কলেজ, বগুড়া
