আরোন কিরোস
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | আরোন ফাকুন্দো কিরোস[১] | ||
| জন্ম | ৩১ অক্টোবর ২০০১ | ||
| জন্ম স্থান | মোন্তে গ্রান্দে, আর্জেন্টিনা | ||
| উচ্চতা | ১.৭৪ মিটার (৫ ফুট ৮+১⁄২ ইঞ্চি)[১] | ||
| মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
| ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বানফিল্ড | ||
| জার্সি নম্বর | ৬ | ||
| ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৮:৫৬, ৭ আগস্ট ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। | |||
আরোন ফাকুন্দো কিরোস (স্পেনীয়: Aarón Quirós; জন্ম: ৩১ অক্টোবর ২০০১; আরোন কিরোস নামে সুপরিচিত) হলেন একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে আর্জেন্টিনীয় ক্লাব বানফিল্ডের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০২৩ সালে, কিরোস আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আর্জেন্টিনার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]আরোন ফাকুন্দো কিরোস ২০০১ সালের ৩১শে অক্টোবর তারিখে আর্জেন্টিনার মোন্তে গ্রান্দেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]কিরোস আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে খেলার মাধ্যমে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন। ২০২৩ সালের ১৩ই অক্টোবর তারিখে তিনি ভেনেজুয়েলা অনূর্ধ্ব-২৩ দলের বিরুদ্ধে ম্যাচে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন।[২] কিরোস ফ্রান্সে অনুষ্ঠিত ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য প্রকাশিত আর্জেন্টিনা অলিম্পিক দলে স্থান পেয়েছেন।[১][৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Men's Olympic Football Tournament Paris 2024" [পুরুষদের অলিম্পিক ফুটবল প্রতিযোগিতা প্যারিস ২০২৪] (পিডিএফ)। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। পৃ. ১। ১১ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ https://www.transfermarkt.com/spiel/index/spielbericht/4244005
- ↑ "Argentina" [আর্জেন্টিনা]। fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১১ জুলাই ২০২৪। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০২৪।
- ↑ মিলার, কলিন (৩ জুলাই ২০২৪)। "Argentina name men's football squad for Paris Olympics" [প্যারিস অলিম্পিকের জন্য আর্জেন্টিনা পুরুষ ফুটবল দল ঘোষণা করেছে]। nytimes.com (ইংরেজি ভাষায়)। দ্য নিউ ইয়র্ক টাইমস। ২৭ জুলাই ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ জুলাই ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- সকারওয়েতে আরোন কিরোস (ইংরেজি)
- ট্রান্সফারমার্কেটে আরোন কিরোস (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় আরোন কিরোস (ইংরেজি)
- ২০০১-এ জন্ম
- জীবিত ব্যক্তি
- ক্লাব আতলেতিকো বানফিল্ডের ফুটবলার
- আর্জেন্টিনার আন্তর্জাতিক যুব ফুটবলার
- আর্জেন্টিনার অলিম্পিক ফুটবলার
- ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকের ফুটবলার
- আর্জেন্টিনীয় প্রথম বিভাগের খেলোয়াড়
- আর্জেন্টিনীয় পুরুষ ফুটবলার
- পুরুষ ফুটবল রক্ষণভাগের খেলোয়াড়
- ক্লাব আতলেতিকো ভেলেস সার্সফিল্ডের খেলোয়াড়
- বুয়েনোস আইরেসের ফুটবলার
- ২১শ শতাব্দীর আর্জেন্টিনীয় পুরুষ ক্রীড়াবিদ