আরা (অভিনেত্রী)
আরা | |
|---|---|
| পেশা | অভিনেত্রী, মডেল |
| কর্মজীবন | ২০১৪–বর্তমান |
আরা একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী যিনি দক্ষিন ভারতীয় ছবি, মূলত তামিল চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত কিছু জনপ্রিয় ছবি হল পয়সা (২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত) এবং ওয়ান ওয়ে (২০২২ সালে মুক্তিপ্রাপ্ত)।
কর্মজীবন
[সম্পাদনা]আরার পিতা হলেন বিশিষ্ট তামিল চলচ্চিত্র প্রেস সম্পর্ক কর্মকর্তা দুরাই পান্ডির কন্যা।। [১] এইজন্য তামিল সিনেমা জগতের সাথে প্রথম থেকেই আরার পরিচয় ছিল। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত দুটি দক্ষিন ভারতীয় সিনেমা জীবা এবং পূজাই -তে তিনি পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত পাইসা ছবিতে প্রথম মুখ্য ভূমিকায় অভিনয় করার সুযোগ পান। এই ছবিতে তিনি সুপারমার্কেটে কর্মরত একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন। [২][৩] এই সিনেমাতে তিনি অভিনেতা শ্রীরামের বিপরীতে অভিনয় করেন। এরপর তিনি গুরু উচাথথুলা ইরুক্কারু ছবিতে কাজ করেন যা ২০১৭ সালে মুক্তি পায়। এই ছবিটির পরিচালক ছিলেন বি ধনদাপানি। এই ছবিটি মূলত একটি রাজনৈতিক কমেডি ছিল। এই সিনেমাতে অভিনেতা গুরু জীবন এবং পান্ডিরাজন গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন। মুক্তিপ্রাপ্ত হওয়ার পর প্রথমদিকে এই ছবিটি সাধারন মানের ব্যবসা করে। [৪][৫]
২০২২ সালে তার দুটি ছবি মুক্তি পায়, যাদের মধ্যে অন্তর্গত ছিল দীর্ঘ বিলম্বিত কুঝালি। এই সিনেমাতে তিনি এস্থার অনিলের পরিবর্তে নির্বাচিত হন এবং মুখ্য চরিত্রে অভিনয় করেন। সেই একই বছরে তার আরো একটি ছবি মুক্তি পায় যার নাম ওয়ান ওয়ে। সেই ছবিতে তিনি কোভাই সরলার সাথে অভিনয় করেন। [৬] ওয়ান ওয়েতে তার অভিনীত চরিত্রের নাম ছিল সেলভি।
আরা অভিনীত অন্যান্য জনপ্রিয় চলচ্চিত্র হল, জীব, পূজাই, পয়সা এবং গুরু উচাথথুলা ইরুক্কারু। এই সমস্ত সিনেমাই মূলত তামিল চলচ্চিত্র জগতের অন্তর্গত।
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]জীব এবং পূজাই সিনেমাতে তিনি মূলত পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন। পূজাই সিনেমায় তিনি বাসুর বোনের ভূমিকায় অভিনয় করেছিলেন। পয়সা সিনেমায় আরা প্রথম মুখ্য চরিত্রে অভিনয় করার সুযোগ পান। তার অভিনীত চরিত্রের নাম ছিল ভেনি। এরপর তিনি গুরু উচাথথুলা ইরুক্কারু নামক রাজনৈতিক কমেডি ছবিতে অভিনয় করেন। এই ছবিতে তার চরিত্রের নাম ছিল তামিঝসেলভি। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি সেরকম ব্যবসা না করলেও তার অভিনয় প্রসংশত হয়। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত কুঝালি ছবির নাম ভূমিকায় তার অভিনয় দর্শকদের প্রসংশা পেয়েছে।
| বছর | চলচ্চিত্র | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ২০১৪ | জীব | ||
| পূজাই | বাসুর বোন | ||
| ২০১৬ | পয়সা | ভেনি | |
| ২০১৭ | গুরু উচাথথুলা ইরুক্কারু | তামিঝসেলভি | |
| ২০২২ | কুঝালি | কুঝালি | |
| ওয়ান ওয়ে | সেলভি |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Actress Aara - "Paisa" is mandatory in everyone's life. But it shouldn't overtake" | New Movie Posters"।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Subhakeerthana, S. (৫ মে ২০১৬)। "Following her heart: Aara"। Deccan Chronicle।
- ↑ "Aara will be seen as a slum-dweller"। The Times of India।
- ↑ "Actress Aara open talk about Guru Uchaththula Irukkaru"। WoodsDeck। ২২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০২৫।
- ↑ "Hopes of a debutant: Look out for Director B Dhandapani's political comedy 'Guru Uchaththula Irukkaru'"। The New Indian Express।
- ↑ "Actress Aara in One Way and Kuzhali.Movies"। ১৩ মার্চ ২০২০।