আরনালদো দা সিলভেইরা
| ব্যক্তিগত তথ্য | |||
|---|---|---|---|
| পূর্ণ নাম | আরনালদো দা সিলভেইরা | ||
| জন্ম | ৬ আগস্ট ১৮৯৪ | ||
| জন্ম স্থান | সান্তোস, ব্রাজিল | ||
| মৃত্যু | ২৪ জুন ১৯৮০ (বয়স ৮৫) | ||
| মৃত্যুর স্থান | ব্রাজিল | ||
| মাঠে অবস্থান | আক্রমণভাগের খেলোয়াড় | ||
আরনালদো দা সিলভেইরা (পর্তুগিজ: Arnaldo, ব্রাজিলীয় পর্তুগিজ: [ˌaɾənˈa͡ʊdʊ]; ৬ আগস্ট ১৮৯৪ – ২৪ জুন ১৯৮০; আরনালদো নামে সুপরিচিত) একজন ব্রাজিলীয় পেশাদার ফুটবল খেলোয়াড় ছিলেন। তিনি তার খেলোয়াড়ি জীবনের অধিকাংশ সময় পাউলিস্তানো এবং ব্রাজিল জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।
আরনালদো ১৯১৪ সালে ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছিলেন; ব্রাজিলের জার্সি গায়ে ১৯১৯ সাল পর্যন্ত তিনি সর্বমোট ১৪ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তিনি ব্রাজিলের হয়ে সর্বমোট তিনটি দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে (১৯১৬, ১৯১৭ এবং ১৯১৯) অংশগ্রহণ করেছিলেন, যার মধ্যে ১৯১৯ সালে দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়লাভ করেছিলেন।
আন্তর্জাতিক ফুটবল
[সম্পাদনা]আরনালদো কোপা আমেরিকার (তৎকালীন দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ) প্রথম আসর ১৯১৬ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[১][২]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]আরনালদো দা সিলভেইরা ১৮৯৪ সালের ৬ই আগস্ট তারিখে ব্রাজিলের সান্তোসে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছিলেন। ১৯৮০ সালের ২৪শে জুন তারিখে, ব্রাজিলে ৮৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেছেন।
পরিসংখ্যান
[সম্পাদনা]আন্তর্জাতিক
[সম্পাদনা]| দল | সাল | ম্যাচ | গোল |
|---|---|---|---|
| ব্রাজিল | ১৯১৪ | ২ | ০ |
| ১৯১৬ | ৪ | ০ | |
| ১৯১৭ | ৪ | ০ | |
| ১৯১৯ | ৪ | ০ | |
| সর্বমোট | ১৪ | ০ | |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "South American Championship 1916" [দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপ ১৯১৬]। RSSSF (ইংরেজি ভাষায়)। ৮ সেপ্টেম্বর ২০২২। ১৯ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০২২।
- ↑ "Brazil - Squad" [ব্রাজিল - দল]। worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২২ ডিসেম্বর ২০২২। ২২ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২২ ডিসেম্বর ২০২২।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=/|archive-url=টাইমস্ট্যাম্প মেলেনি; 21 ডিসেম্বর 2022 প্রস্তাবিত (সাহায্য)
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ট্রান্সফারমার্কেটে আরনালদো দা সিলভেইরা (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে আরনালদো দা সিলভেইরা (ইংরেজি)
- ন্যাশনাল-ফুটবল-টিমস.কমে আরনালদো দা সিলভেইরা (ইংরেজি)