আরজু রাণা দেউবা
আরজু রাণা দেউবা সংসদ সদস্য | |
|---|---|
आरजु राणा देउवा | |
২০২১ সালে | |
| পররাষ্ট্র মন্ত্রী | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৫ জুলাই ২০২৪ | |
| রাষ্ট্রপতি | রামচন্দ্র পৌডেল |
| প্রধানমন্ত্রী | খড়্গ প্রসাদ শর্মা ওলী |
| পূর্বসূরী | নারায়ণ কাজী শ্রেষ্ঠ |
| প্রতিনিধি সভা (আনুপাতিক প্রতিনিধিত্ব) সদস্য | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ২২ ডিসেম্বর ২০২২ | |
| নির্বাচনী এলাকা | পার্টি তালিকা (নেপালি কংগ্রেস) |
| গণপরিষদ সদস্য | |
| কাজের মেয়াদ ২০০৮ – ২০১৭ | |
| নির্বাচনী এলাকা | পার্টি তালিকা (নেপালি কংগ্রেস) |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২৬ জানুয়ারি ১৯৬২ ললিতপুর, নেপাল |
| জাতীয়তা | নেপালি |
| রাজনৈতিক দল | নেপালি কংগ্রেস |
| দাম্পত্য সঙ্গী | শের বাহাদুর দেউবা |
| প্রাক্তন শিক্ষার্থী | হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়, পঞ্জাব বিশ্ববিদ্যালয় |
আরজু রানা দেউবা (জন্ম: ২৬ জানুয়ারী ১৯৬২)[১] নেপালের নেপালি কংগ্রেস পার্টির সদস্য।[২] তিনি ১৯৯৬ সাল থেকে এবং ২০২১ সালের ডিসেম্বর থেকে দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ২০২২ নেপালের সাধারণ নির্বাচনে তিনি আনুপাতিক প্রতিনিধি হিসাবে নির্বাচিত হন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবার স্ত্রী।
শিক্ষা
[সম্পাদনা]দেউবা হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ের সেন্ট বেডেস কলেজ থেকে স্নাতক হন। তিনি পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি তার পিএইচ.ডি. পাঞ্জাব ইউনিভার্সিটি ইন্ডিয়া থেকে ১৯৯০ সালে সাংগঠনিক মনোবিজ্ঞানে সম্পন্ন করেন।[৩]
পারিবারিক জীবন
[সম্পাদনা]তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী এবং নেপালি কংগ্রেস পার্টির সভাপতি,[২] শের বাহাদুর দেউবাকে বিয়ে করেন। জয়বীর সিং দেবা নামে তাদের একটি ছেলে রয়েছে। তিনি নেপালের রাজকীয় রানা পরিবারের অন্তর্গত এবং শ্রী 3 জুদ্ধ শমসের জং বাহাদুর রানার নাতনী ।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৬ অক্টোবর ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২৩।
- 1 2 https://www.nepalicongress.org/[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ https://www.nepalnews.com/archive/2008/oct/oct14/news10.php
- ১৯৬২-এ জন্ম
- নেপালি কংগ্রেসের রাজনীতিবিদ
- ২১শ শতাব্দীর নেপালি নারী রাজনীতিবিদ
- হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী
- জীবিত ব্যক্তি
- প্রতিনিধি সভার (নেপাল) সদস্য ২০২২–২০২৭
- নেপালি হিন্দু
- ললিতপুর জেলার ব্যক্তি
- নেপালের ১ম সংবিধান সভার সদস্য
- নেপালের ২য় সংবিধান সভার সদস্য
- পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, চণ্ডীগড়ের প্রাক্তন শিক্ষার্থী
- নেপালের প্রধানমন্ত্রীর দাম্পত্য সঙ্গী