বিষয়বস্তুতে চলুন

আয়েশা চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আয়েশা কৌর চৌধুরী
আয়েশা টেডেক্স পুনে ২০১৩ তে
জন্ম২৭এ মার্চ ১৯৯৬
নূতন দিল্লী, ভারত []
মৃত্যু২৪ জানুয়ারি ২০১৫(2015-01-24) (বয়স ১৮)
গুরুগ্রাম, হুরিয়ানা, ভারত
মৃত্যুর কারণপালমোনারি ফাইব্রোসিস
জাতীয়তাভারতীয়
মাতৃশিক্ষায়তনআমেরিকান এমব্যাসি স্কুল, নূতন দিল্লী
পেশালেখিকা, প্রেরণাদায়ক বক্তা
পরিচিতির কারণ'ইঙ্ক' আধিবেশনের প্রেরণাদায়ক বক্তা - 'মাই লিটিল এমিফ্যানিস'
পিতা-মাতাপিতা নীরেন চৌধুরী এবং মাতা অদিতি চৌধুরী
আত্মীয়বড় ভাই ঈশান চৌধুরী এবং বড় বোন তানিয়া চৌধুরী

আয়েশা চৌধুরী (২৭ মার্চ ১৯৯৬   ২৪ জানুয়ারী ২০১৫ [] ), একজন ভারতীয় লেখিকা এবং প্রেরণাময়ী বক্তা ছিলেন। তিনি "মাই লিটল এপিফ্যানিজ" বইটির লেখক, যা তাঁর মৃত্যুর একদিন আগে প্রকাশিত হয়েছিল। [] ২০১৯ সালের হিন্দি ছবি 'দ্য স্কাই ইজ পিঙ্ক' তাঁর জীবনের উপর ভিত্তি করে তৈরি।

আয়েশা ছিলেন ইয়াম! ব্র্যান্ডসের দক্ষিণ এশিয়া অপারেশনের সভাপতি নীরেন চৌধুরী এবং মানসিক স্বাস্থ্যসেবা কর্মী অদিতির মেয়ে। তাঁর এক বড় ভাই ছিল যার নাম ঈশান চৌধুরী এবং এক বড় বোন তানিয়া চৌধুরী, যিনি মাত্র সাত মাস বয়সে মারা যান। আয়েশা তীব্র রোগ প্রতিরোধ অক্ষমতা ( এসসিআইডি ) নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। যখন তাঁর বয়স মাত্র ছয় মাস, তখন তাঁর অস্থিমজ্জা প্রতিস্থাপন হয়েছিল। [][] এই চিকিৎসার পর কেমোথেরাপি চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া সরূপ তাঁর পালমোনারি ফাইব্রোসিস নামক একটি গুরুতর অসুস্থতা দেখা দেয় - এটি এমন একটি অবস্থা যার ফলে তাঁর ফুসফুসে অপরিবর্তনীয় ক্ষত তৈরি হয়। [][]

কেরিয়ার

[সম্পাদনা]
ভারতের প্রাক্তন উপরাষ্ট্রপতি মোহাম্মদ হামিদ আনসারি ১৩ এপ্রিল ২০১৫ তারিখে নয়াদিল্লিতে "মাই লিটল এপিফ্যানিজ" প্রকাশ করছেন। সালমা আনসারি এবং প্রাক্তন মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানিকেও দেখা যাচ্ছে।

আয়েশা ১৫ বছর বয়স থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত অনুপ্রেরণাদায়ক বক্তৃতা দিয়েছেন। তাকে ইঙ্ক ফেলো হিসেবে মনোনীত করা হয়েছিল এবং তিনি ২০১১ এবং ২০১৩ সালের ইঙ্ক সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন। [] আয়েশা ২০১৩ সালে পুনেতে আনুষ্ঠিত টেডএক্স এতে একজন বক্তা ছিলেন।

তিনি একটি বই লিখেছিলেন যা তাঁর মৃত্যুর একদিন আগে প্রকাশিত হয়েছিল। [][]

অন্যান্য গণমাধ্যমে প্রতিনিধিত্ব

[সম্পাদনা]

সোনালী বোস পরিচালিত 'দ্য স্কাই ইজ পিঙ্ক' ছবিতে অদিতি চৌধুরীর চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়া, নীরেন চৌধুরীর চরিত্রে ফারহান আখতার, আয়েশা চৌধুরীর চরিত্রে জাইরা ওয়াসিম এবং ঈশান চৌধুরীর চরিত্রে রোহিত সুরেশ সরাফ অভিন্য় করেছিলেন। ছবিটি ১১ অক্টোবর ২০১৯ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পায় [][১০][১১]

  • মাই লিটল এপিফ্যানিজ [১২][১৩] (২০১৫) যেখানে জীবন সম্পর্কে তাঁর চিন্তাভাবনা অন্তর্ভুক্ত ছিল এবং লোকেরা তাঁর জীবন সম্পর্কে জানতে পেরেছিল যা জীবনের এই ধরনের কষ্টের মধ্য দিয়ে যাওয়া অন্যদের সাহায্য করতে পারে। [১৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Real Se Reel Tak, Movie Review."। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯
  2. Kohli, Sharad (৯ মার্চ ২০১৫)। "Mother reflects on Aisha's inspiring life in Gurgaon"The Times of Indiaআইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৪
  3. "Pendrive: Remembering Aisha Chaudhary"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২৫ জানুয়ারি ২০১৫। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৪
  4. 1 2 "Priyanka Chopra in The Sky Is Pink: Who is Aisha Chaudhary, the girl the film is based on?"India Today (ইংরেজি ভাষায়)। Ist। ৯ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০১৯
  5. "Who is Aisha Chaudhary, the inspiration behind The Sky Is Pink?"The Indian Express (ইংরেজি ভাষায়)। ১০ অক্টোবর ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৪
  6. 1 2 Vasudevan, Shilpa Kappur (৪ অক্টোবর ২০১৪)। "The Girl Who Just Won't Give Up"The New Indian Express (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৪
  7. India, Aaj (১৬ সেপ্টেম্বর ২০১৯)। "The Real Faces Behind Bollywood Biopics: "Real Se Reel Tak""Aaj India (মার্কিন ইংরেজি ভাষায়)। ৪ ডিসেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৯ নভেম্বর ২০২৪
  8. "Singing in the life boat"inktalks.com (ইংরেজি ভাষায়)। ১২ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৮
  9. "Redirecting"tedxtalks.ted.com। ৭ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৮
  10. "Priyanka Chopra's The Sky Is Pink gets a release date"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২১ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৪
  11. "Priyanka Chopra shares the latest still from 'The Sky Is Pink' featuring Farhan Akhtar"The Times of India। ৮ সেপ্টেম্বর ২০১৯। আইএসএসএন 0971-8257। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৪
  12. Jacob, Rahul (৯ মে ২০১৫)। "Two books about smiling through adversity"Business Standard India। ১১ জুলাই ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৮
  13. Bloomsbury.com। "My Little Epiphanies"Bloomsbury Publishing (ইংরেজি ভাষায়)। ১৪ জুন ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুলাই ২০১৮
  14. Lawrence, Victor। ""Real Se Reel Tak" – The real face of characters in upcoming Bollywood Biopics."Digital World (মার্কিন ইংরেজি ভাষায়)। ৩ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৯