আম্বাসে-বেই
| আম্বাসে-বেই | |
|---|---|
| শৈলীগত ব্যুৎপত্তি | |
| সাংস্কৃতিক ব্যুৎপত্তি | ১৯শ শতকের শেষভাগ, জার্মান কামারুন |
| প্রথাগত বাদ্যযন্ত্র | |
| অমৌলিক গঠন | মাকোসা |
| অন্যান্য বিষয় | |
আম্বাসে বেই অথবা আমবাস-আই-বেই হচ্ছে ক্যামেরুনের এক ধরনের জনপ্রিয় সঙ্গীত এবং নৃত্য। এই সঙ্গীতে সাধারণত গিটারের মতো সাধারণভাবে উপলব্ধ বাদ্যযন্ত্র ব্যবহার করা হয়, এবং তাল তৈরি হয় কাঠি ও বোতল দিয়ে।[১] এই সঙ্গীতটি আসিকোর চেয়ে দ্রুততর গতি সম্পন্ন।
জন হল এর ছন্দকে বর্ণনা করেছেন একটি চলন্ত ঝাড়ুর মত। যেখানে নৃত্যশিল্পীরা তাদের কাঁধ ঝাঁকান যেন পাখির ডানা,[২] নৃত্যটি মাকোসার মতো সঙ্গীতের সাথে সামঞ্জস্য রেখে মসৃণ পদক্ষেপ এবং ঝাঁকুনিপূর্ণ শরীরের নড়াচড়ার ক্রম নিয়ে গঠিত।
আম্বাসে বে ইয়াবাসি জাতিগোষ্ঠীর মধ্যে উদ্ভূত হয়েছিল[৩] এবং বিশ্বযুদ্ধের পর ডুয়ালাতে জনপ্রিয় হয়ে ওঠে। ১৯৫০ এবং ১৯৬০ এর দশকে, এই শৈলী ক্যামারুনের লিটোরাল অঞ্চলে বিকশিত হয়। ১৯৬০ এর দশকের মাঝামাঝি, এবোয়া লোটিন আম্বাসে বেইয়ের একটি শৈলী হারমোনিকা এবং গিটার নিয়ে পরিবেশন করেন, যা ছিল মাকোসার প্রাচীনতম রূপ। এই ধারাটি দ্রুত তার পূর্বসূরী সঙ্গীতকে ছাপিয়ে যায় এবং ক্যামেরুনের আদিবাসী সঙ্গীতের সবচেয়ে জনপ্রিয় রূপ হয়ে ওঠে।[৪] আম্বাসে বেই কিছুটা পুনরুজ্জীবিত হয়েছিল কামারুনের সঙ্গীতশিল্পী সালে জন দ্বারা।[৫]
টীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ক্রিসপিন, পেটাং, পরিচালক, কামারুন: গাইড ট্যুরিস্টিক। প্যারিস: লেস এডিশন্স ওয়ালা।
- ডে ল্যান্সি, মার্ক ডব্লিউ., এবং মার্ক ডাইক ডে ল্যান্সি (২০০০): কামারুন প্রজাতন্ত্রের ঐতিহাসিক অভিধান (৩য় সংস্করণ)। ল্যানহাম, মেরিল্যান্ড: দ্য স্কেয়ারক্রো প্রেস।
- এমবাকু, জন মুকুম (২০০৫)। কামারুনের সংস্কৃতি এবং রীতি-নীতি। ওয়েস্টপোর্ট, কনেকটিকাট: গ্রিনউড প্রেস।