আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা
আম্পায়ার ও রেফারিদের আন্তর্জাতিক তালিকা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। ১৯৯২/৯৩ মৌসুমে পরীক্ষামূলকভাবে পরিচালনার পর ১৯৯৪ সালে এ তালিকাটি তৈরী করা হয়। এ ব্যবস্থায় প্রতিটি টেস্ট খেলায় একজন নিরপেক্ষ আম্পায়ারকে খেলা পরিচালনার জন্য দায়িত্বভার প্রদান করা হয়।[১] আনুষ্ঠানিকভাবে বিশ্বব্যাপী টেস্ট ক্রিকেটখেলুড়ে দেশগুলোর ক্রিকেট বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে খেলা পরিচালনাকারী কর্মকর্তাদেরকে এতে অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে। কিন্তু ২০০২ সালে আইসিসি’র সেরা আম্পায়ার তালিকা প্রণয়ন করায় টেস্টে এর ভূমিকাকে অনেকাংশেই খর্ব করা হয়েছে।
আন্তর্জাতিক তালিকায় মনোনীত আম্পায়ারগণ নিজ দেশে অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিক খেলা পরিচালনা করেন। কখনোবা আইসিসি’র সেরা আম্পায়ারদেরকে টেস্ট খেলা পরিচালনায় সহযোগিতার জন্যও তাদেরকে সম্পৃক্ত করা হয়। ব্যস্ত ক্রিকেট বর্ষপঞ্জীতে বিদেশে অনুষ্ঠিত একদিনের আন্তর্জাতিকেও তাদেরকে খেলা পরিচালনার জন্য আমন্ত্রণ জানানো হয়।[২][৩] আইসিসি’র পূর্ণ সদস্যভূক্ত দেশগুলো দুইজনকে মাঠে এবং একজনকে থার্ড আম্পায়ার হিসেবে এ তালিকায় কর্মকর্তা হিসেবে মনোনীত করতে পারেন।
বর্তমান তালিকা
[সম্পাদনা]৫ নভেম্বর, ২০১১ তারিখ পর্যন্ত আইসিসি’র আন্তর্জাতিক তালিকায় নিম্নবর্ণিত ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে:[৪]
মাঠের আম্পায়ার হিসেবে মনোনীত:
| আম্পায়ার | জন্মতারিখ | বয়স (২১ এপ্রিল ২০২৬) | টেস্ট | ওডিআই | টি২০আই | দেশ |
|---|---|---|---|---|---|---|
| পল রেইফেল | ১৯ এপ্রিল ১৯৬৬ | ৬০ বছর, ২ দিন | ১ | ১১ | ৬ | |
| এনামুল হক | ২৭ ফেব্রুয়ারি ১৯৬৬ | ৬০ বছর, ৫৩ দিন | ০ | ৩৪ | ৩ | |
| নাদির শাহ | ৭ ফেব্রুয়ারি ১৯৬৪ | ৬২ বছর, ৭৩ দিন | ০ | ৩৯ | ২ | |
| রিচার্ড ইলিংওয়ার্থ | ২৩ আগস্ট ১৯৬৩ | ৬২ বছর, ২৪১ দিন | ০ | ৬ | ৩ | |
| সুধীর আসনানি | ৭ ডিসেম্বর ১৯৬০ | ৬৫ বছর, ১৩৫ দিন | ০ | ৫ | ১ | |
| শাবির তারাপোরে | ২৬ ডিসেম্বর ১৯৫৭ | ৬৮ বছর, ১১৬ দিন | ১ | ২২ | ৩ | |
| গ্যারি ব্যাক্সটার | ৫ মার্চ ১৯৫২ | ৭৪ বছর, ৪৭ দিন | ০ | ৩৩ | ৯ | |
| ক্রিস গফানি | ৩০ নভেম্বর ১৯৭৫ | ৫০ বছর, ১৪২ দিন | ০ | ৬ | ৪ | |
| আহসান রাজা | ২৯ মে ১৯৭৪ | ৫১ বছর, ৩২৭ দিন | ০ | ৬ | ৪ | |
| জামীর হায়দার | ৩০ সেপ্টেম্বর ১৯৬২ | ৬৩ বছর, ২০৩ দিন | ০ | ১৪ | ৭ | |
| শন জর্জ | ২৫ জানুয়ারি ১৯৬৮ | ৫৮ বছর, ৮৬ দিন | ০ | ১ | ২ | |
| যোহান ক্লোয়েত | ২১ জুলাই ১৯৭১ | ৫৪ বছর, ২৭৪ দিন | ০ | ১৩ | ২ | |
| তাইরন বিজেবর্ধনে | ২৯ আগস্ট ১৯৬১ | ৬৪ বছর, ২৩৫ দিন | ৪ | ৫০ | ৭ | |
| র্যানমোর মার্টিনেজ | ২৪ জুন ১৯৬৭ | ৫৮ বছর, ৩০১ দিন | ০ | ৪ | ৩ | |
| জোয়েল উইলসন | ৩০ ডিসেম্বর ১৯৬৬ | ৫৯ বছর, ১১২ দিন | ০ | ১ | ০ | |
| পিটার নিরো | ২৭ জুন ১৯৬৪ | ৬১ বছর, ২৯৮ দিন | ০ | ৬ | ২ | |
| ওয়েন চিরোম্বি | ৩০ মার্চ ১৯৭৩ | ৫৩ বছর, ২২ দিন | ০ | ৮ | ৪ | |
| রাসেল টিফিন | ৪ জুন ১৯৫৯ | ৬৬ বছর, ৩২১ দিন | ৪৪ | ১২৪ | ৪ |
তৃতীয় আম্পায়ার হিসেবে মনোনীত:
| আম্পায়ার | জন্ম তারিখ | বয়স (২১ এপ্রিল ২০২৬) | টেস্ট১ | ওডিআই১ | টি২০আই১ | দেশ |
|---|---|---|---|---|---|---|
| সাইমন ফ্রাই | ২৯ জুলাই ১৯৬৬ | ৫৯ বছর, ২৬৬ দিন | ০ | ১ | ১ | |
| শরফুদ্দৌলা | ১৬ অক্টোবর ১৯৭৬ | ৪৯ বছর, ১৮৭ দিন | ০ | ৫ | ০ | |
| রব বেইলি | ২৮ অক্টোবর ১৯৬৩ | ৬২ বছর, ১৭৫ দিন | ০ | ১ | ২ | |
| বিনীত কুলকার্নি | ৬ অক্টোবর ১৯৭৯ | ৪৬ বছর, ১৯৭ দিন | ০ | ০ | ০ | |
| এস. রবি | ২২ এপ্রিল ১৯৬৬ | ৫৯ বছর, ৩৬৪ দিন | ০ | ০ | ১ | |
| ব্যারি ফ্রস্ট | ৬ ফেব্রুয়ারি ১৯৫৮ | ৬৮ বছর, ৭৪ দিন | ০ | ০ | ১ | |
| সোজাব রাজা | ২৯ মে ১৯৭৪ | ৬১ বছর, ১৭২ দিন | ০ | ১ | ১ | |
| অ্যাড্রিয়ান হোল্ডস্টক | ২৭ এপ্রিল ১৯৭০ | ৫৫ বছর, ৩৫৯ দিন | ০ | ০ | ১ | |
| রুচিরা পল্লিয়াগুরুগে | ২২ জানুয়ারি ১৯৬৮ | ৫৮ বছর, ৮৯ দিন | ০ | ১ | ২ | |
| গ্রিগোরি ব্রেইদওয়েত | ৯ ডিসেম্বর ১৯৬৯ | ৫৬ বছর, ১৩৩ দিন | ০ | ২ | ০ | |
| নাইজেল ডাগুইড | ২৫ নভেম্বর ১৯৬৯ | ৫৬ বছর, ১৪৭ দিন | ০ | ০ | ০ | |
| জেরেমিয়া মাতিবিরি | ৩১ মে ১৯৭১ | ৫৪ বছর, ৩২৫ দিন | ০ | ০ | ৪ |
*পরিসংখ্যানে মাঠের আম্পায়ার হিসেবে অংশগ্রহণকে তুলে ধরা হয়েছে। পরিসংখ্যান ৫ নভেম্বর, ২০১১ তারিখ পর্যন্ত সঠিক।
মূল তালিকা
[সম্পাদনা]১৯৯৪ সালে আন্তর্জাতিক তালিকায় প্রকৃত সদস্যদের তালিকায় সদস্যদের তালিকা নিম্নরূপ:[১]
- অস্ট্রেলিয়া: ড্যারেল হেয়ার, স্টিভ র্যান্ডেল
- ইংল্যান্ড: ডিকি বার্ড, কেন পালমার, নাইজেল প্লিউজ, ডেভিড শেফার্ড
- ভারত: ভিকে রামস্বামী, শ্রীনিবাসরাঘবন ভেঙ্কটরাঘবন
- নিউজিল্যান্ড: ব্রায়ান অলড্রিজ, স্টিভ ডান
- পাকিস্তান: খিজির হায়াত, মাহবুব শাহ
- দক্ষিণ আফ্রিকা: ব্যারি ল্যাম্বসন, কার্ল লাইবেনবার্গ
- শ্রীলঙ্কা: বি. সি. কুরে, কে. টি. ফ্রান্সিস
- ওয়েস্ট ইন্ডিজ: লয়েড বার্কার, স্টিভ বাকনর
- জিম্বাবুয়ে: কান্তিলাল কাঞ্জি, ইয়ান রবিনসন
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 Cricket: Bird launches initiative, The Independent, 14 January 1994
- ↑ "ICC – Match Officials"। ১ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪।
- ↑ "International Panel Duties"। ২৬ মে ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৪।
- ↑ Emirates International Panel of Umpires ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৬ জুন ২০১২ তারিখে, ICC International Panel, access date: 12 June 2011