বিষয়বস্তুতে চলুন

আমেরিকান ইনস্টিটিউট অব বাইসেক্সুয়ালিটি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আমেরিকান ইনস্টিটিউট অব বাইসেক্সুয়ালিটি (এআইবি)
গঠিত১৯৯৮
ওয়েবসাইটwww.bisexuality.org

আমেরিকান ইনস্টিটিউট অফ বাইসেক্সুয়ালিটি (এআইবি) হল একটি দাতব্য প্রতিষ্ঠান যেটি ১৯৯৮ সালের ২৩শে জুলাই প্রতিষ্ঠিত হয়েছিল, এর প্রতিষ্ঠাতা ছিলেন যৌন গবেষক, মনোরোগ বিশেষজ্ঞ এবং উভকামী অধিকার কর্মী ফ্রিটজ ক্লেইন। এটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল উভকামিতা সম্পর্কে গবেষণা এবং শিক্ষার প্রচার।[][]

এআইবি একটি ত্রৈমাসিক শিক্ষা সংক্রান্ত জার্নাল প্রকাশ করে, যার নাম জার্নাল অফ বাইসেক্সুয়ালিটি, এই সাময়িকীটি উভকামিতা সম্পর্কিত বিষয়গুলির ওপর আলোকপাত করে। এছাড়াও, এটি bi.org নামক একটি ওয়েবসাইট পরিচালনা করে, যেটি সাধারণ জনগণের জন্য একটি শিক্ষা এবং প্রচারমূলক সাইট। এখানে (দ্বি) যৌনতা সম্পর্কে অনুধাবনযোগ্য, বিজ্ঞান-ভিত্তিক তথ্য সরবরাহ করা হয় এবং বিখ্যাত ও সাধারণ উভয় ধরণের দ্বি-যৌনতা সম্পন্ন মানুষের জীবন তুলে ধ'রে দ্বি-দৃশ্যমানতা তৈরি করতে সহায়তা করে।

এআইবি একটি বিভাগ পরিচালনা করে যেটি বিআই ফাউন্ডেশন নামে পরিচিত। এটি বিশ্বজুড়ে প্রচার, সম্প্রদায় গঠন এবং শিক্ষা পরিচালনা করে। প্রতিষ্ঠানটি ডেলাওয়্যারের একটি অলাভজনক কর্পোরেশন। এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজস্ব আইনের ৫০১(গ)(৩) ধারা অনুযায়ী একটি বেসরকারি ফাউণ্ডেশন হিসেবে করের উদ্দেশ্যে স্বীকৃত।

এআইবি উভকামিতা সম্পর্কিত গবেষণা এবং প্রোগ্রামিংয়ের জন্য অনুদান প্রদান করে।[][][]

বাইরিকনইউএসএ সম্পর্কে

[সম্পাদনা]

২০১৩ সালের জুন মাসে, আমেরিকান ইনস্টিটিউট অফ বাইসেক্সুয়ালিটি এবং বাইসেক্সুয়াল অর্গানাইজিং প্রজেক্ট প্রথম বাইরিকনইউএসএ (ইংরেজি: BiReConUSA)-এর অর্থায়ন করে, যা বাইরিকন (ইউকে) -এর আদলে তৈরি। এটির সহ-সভাপতিত্ব করেন ডঃ লরেন বিচ এবং অ্যালেক্স ইয়ানটাফি।[][]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Buchanan, Wyatt (১ জুন ২০০৬)। "Dr. Fritz Klein -- bisexual pioneer who created Klein Grid sex scale"San Francisco Chronicle। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১০
  2. Joan C. Chrisler; Donald R. McCreary (২০১০)। Handbook of Gender Research in Psychology। Springer। পৃ. ৬৬। আইএসবিএন ৯৭৮-১-৪৪১৯-১৪৬৪-৪। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১০
  3. "Grants and Fellowships"Kinsey Institute। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১০
  4. Jane Fae (২ জুলাই ২০১০)। "Large-scale survey to explore bisexuality in the workplace"Pink News। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১০
  5. Denizet-Lewis, Benoit (২০ মার্চ ২০১৪)। "The Scientific Quest to Prove Bisexuality Exists"The New York Times Magazine। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৪
  6. Beach, Lauren B. (২০১৩)। "Bisexual Organizing Project's BECAUSE Conference Builds Community, Inspires Activism, Changes Lives"। National LGBTQ Taskforce। সংগ্রহের তারিখ ২৯ ডিসেম্বর ২০১৯
  7. Iantaffi, Alex (১০ সেপ্টেম্বর ২০১৫)। "Introduction to Special Section on BiReConUSA 2013: BECAUSE Research Matters": ৩৬৭–৩৬৮। ডিওআই:10.1080/15299716.2015.1069648 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]