বিষয়বস্তুতে চলুন

আমির হামজা (মুফতি)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আমির হামজা
জন্ম (1992-10-28) ২৮ অক্টোবর ১৯৯২ (বয়স ৩৩)
জাতীয়তাবাংলাদেশী
মাতৃশিক্ষায়তনকুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়
পেশারাজনীতিবিদ, দাঈ
পরিচিতির কারণওয়াজ মাহফিল বক্তব্য
রাজনৈতিক দলবাংলাদেশ জামায়াতে ইসলামী

মুফতি আমির হামজা একজন বাংলাদেশি ইসলামি বক্তা ও দাঈ[] ওয়াজ মাহফিলে বিতর্কিত বক্তব্যের জন্য তিনি আলোচনায় আসেন। তার বিরুদ্ধ ইসলামের অপব্যাখ্যা ও উগ্রবাদ ছড়ানো এবং চরমপন্থী শিক্ষাপ্রচারের অভিযোগ রয়েছে।[] তিনি ওয়াজ মাহফিলে একাধিকবার বিতর্কিত বক্তব্য প্রদান করে দেশজুড়ে সমালোচিত হন এবং ক্ষমা চান।[][][১০] তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী।[১১]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আমির হামজা ১৯৯২ সালের ২৮ অক্টোবর কুষ্টিয়া জেলার সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ২ নং ওয়ার্ড ডাবিরাভিটায় জন্মগ্রহণ করেন। তার পিতা মুহাম্মাদ রিয়াজ উদ্দিন যিনি একজন কৃষক ছিলেন। আমির হামজা ছোটবেলায় সর্বপ্রথম কুরআনের হেফজ সম্পন্ন করেন। এরপর তিনি কুষ্টিয়া জেলার একটি কওমি মাদ্রাসায় পড়াশোনা করে ইফতাহ সম্পন্ন করেন, এইজন্য তাকে মুফতি উপাধি দেওয়া হয়। তবে তিনি কওমি মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদ্রাসায় পড়াশোনা চালিয়ে যান। আলিয়া মাদ্রাসা থেকে আলিম শ্রেনী সম্পন্ন করার পরে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ধর্মতত্ত্ব অনুষদের আল কুরআন ও ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তি হন। এখান থেকেই স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। পড়াশোনা শেষে তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে দাওয়াতের কাজ শুরু করেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

২০২৫ সালে তাকে জামায়াতে ইসলামী কুষ্টিয়া সদর উপজেলার কুষ্টিয়া-৩ আসনের ‘সম্ভাব্য প্রার্থী’ হিসাবে ঘোষণা করে।[১২]

অভিযোগ ও মামলা

[সম্পাদনা]

২০২০ সালের ২৪ অক্টোবর কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগের উপপরিদর্শক মো. মোকলেছুর রহমান তার বিরুদ্ধে একটি মামলা করেন। তিনি দাবী করেন, হামজা নিরীহ নাগরিকদের রাষ্ট্রের বিরুদ্ধে উসকানি দিচ্ছেন এবং জিহাদে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করছেন।[১৩] ২০২১ সালে বাংলাদেশ পুলিশ দাবী করে, এই বক্তা ওয়াজ মাহফিলে বিভ্রান্তিকর ও উগ্রবাদী তথ্য ছড়িয়েছেন। ২০১৯ সালের মার্চ মাসে শেখ হাসিনার দ্বাদশ সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক একটি শাখা ১৫ জন ইসলামি বক্তার একটি তালিকা করেন, এরমধ্যে মাহমুদুল হাসান গুনবী ও আমির হামজার উল্লেখ ছিলো।[১৪]

২০২১ সালের ২৪ মে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট সন্ত্রাসবিরোধী একটি মামলায় তাকে নিজ গ্রাম কুষ্টিয়ার ডাবিরাভিটা থেকে গ্রেপ্তার করে।[১৫][১৬][১৭][১৮] গ্রেপ্তারের পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে ৫ দিনের রিমান্ডে নেওয়া হয়।[১৯][২০] গ্রেপ্তারের পর ৩১ মে থেকে তিনি কাশিমপুর কারাগারে বন্দী ছিলেন।[২১] তিনি ৯২৫ দিন কারাগারে থাকার পর ২০২৩ সালের ৭ ডিসেম্বর জামিনে মুক্তি লাভ করেন।[২২][২৩] ২০২৪ সালের ২৮ মার্চে তার বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়, বলা হয় তিনি জননিরাপত্তার অবনতি ও ইসলামি শরিয়াহ আইন প্রতিষ্ঠার জন্য কাজ করতেন।[২৪]

২১ আগস্ট ২০২৪ সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় তার বিরুদ্ধে বিনা অনুমতিতে অভিবাসী শ্রমিকদের মধ্যে ওয়াজ করার অভিযোগ করেন এবং তদন্ত শুরু করেন। মন্ত্রণালয় আরো বলেন, তিনি শ্রমিকদের মধ্যে চরমপন্থী শিক্ষার প্রচার করেছিলেন।[][]

লিখনী অবদান

[সম্পাদনা]
  • নামাজ আদায় পদ্ধতি (২০১৫), তাহযীব প্রকাশন
  • মুসলমান কখন কাফের হয়? (২০১৭), তাহযীব প্রকাশন
  • ঈমান আনার পদ্ধতি (২০১৯), তাহযীব প্রকাশন
  • কোন আমলে কোন জান্নাত, কোন কারণে কোন জাহান্নাম (২০১৯), তাহযীব প্রকাশন
  • ৬ জন জান্নাতী আদর্শ নারী (২০২১), তাহযীব প্রকাশন

সমালোচনা

[সম্পাদনা]

কোভিড-১৯ বৈশ্বিক মহামারির সময় তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কারও করোনা হবে না এবং হলে কোরআন মিথ্যা হয়ে যাবে বলে মন্তব্য করে সমালোচিত হন।[২৫][২৬][২৭][২৮] সমালোচনার জবাবে হামজা তার বক্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে বলে মন্তব্য করেন।[২৭][২৯]

ডিসেম্বর ২০২৪ সালে ইসলামের প্রথম মানবী হাওয়া আ.-এর রূপের প্রশংসা করতে গিয়ে ভারতীয় অভিনেত্রী রাশমিকা মান্দানার উদাহরণ দিয়ে তার রূপের প্রশংসা করেন।[৩০] পরবর্তী সময়ে ভিডিয়োটি নিয়ে ইন্টারনেটে প্রচুর ট্রল ও সমালোচনা হয় এবং আমির হামজা দুঃখ প্রকাশ করে সবার নিকট ক্ষমা চান।[৩১][৩২]

সেপ্টেম্বর ২০২৫ সালে ইন্টারনেটের ভাইরাল হওয়া একটা ভিডিয়োতে তিনি বলেন, আওয়ামীলীগ আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসীন হলে ১৬ বছর আজান দিতে দেওয়া হয়নি।[৩৩] পরে বক্তব্যটি সম্পূর্ণ সত্য নয় বলে নেটিজেনরা সমালোচনা করে।[৩৪][৩৫] এই ঘটনায় উক্ত হলের শিক্ষার্থীরা আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেন।[৩৬][৩৭] এছাড়াও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন বলে দাবি করেন এবং বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে সকালে মদ দিয়ে কুলি করতে দেখেছেন বলে জানান।[৩৮] জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তার বক্তব্যের নিন্দা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি পাঠায় এবং হামজা কখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন না বলে নিশ্চিত করে।[৩৮][৩৯] এধরণের বক্তব্যের জন্য ক্ষোভ প্রকাশ করে জামায়াতে ইসলামী[৪০] এবং বক্তব্যের জন্য ক্ষমা চান আমির হামজা।[৪০][]

২০২৫ সালের ১৬ ডিসেম্বর, তিনি দাবি করেন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামী ওই সময় মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল না, তারা ছিল ভারতের বিরুদ্ধে।[৪১] তিনি বদরুদ্দীন উমরের ইতিহাসের বই পড়ার পরামর্শ দিয়ে বলেন, "তার লিখিত বইতে আমরা পড়েছি, মুক্তিযুদ্ধ নিয়ে যেসব কল্পকাহিনী লিখা এগুলোর ১০০ ভাগের ৯০ ভাগ মিথ্যা।"[৪২]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "অবশেষে মুফতি আমির হামজার ওয়াজ মাহফিলের অনুমতি মিলেছে"dhakapost.com। ১৩ ফেব্রুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৪
  2. "মুফতী আমির হামজার ওয়াজ মাহফিল স্থগিত"dbcnews.tv। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪
  3. লালমনিরহাট, জেলা প্রতিনিধি (১২ ফেব্রুয়ারি ২০২৪)। "মুফতি আমির হামজার ওয়াজ মাহফিল স্থগিত"dhakapost.com। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৪
  4. চাঁপাইনবাবগঞ্জ, জেলা প্রতিনিধি (২ মার্চ ২০২৪)। "'আমির হামজা বক্তা হিসেবে থাকলে মাহফিল হবে না'"dhakapost.com। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৪
  5. রিপোর্টার, স্টাফ। "আলোচিত বক্তা মুফতি আমির হামজা গ্রেফতার"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৪
  6. 1 2 "সিঙ্গাপুরে মুফতি আমির হামজার বিরুদ্ধে তদন্ত"বাংলাদেশ প্রতিদিন। ২১ আগস্ট ২০২৪। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪
  7. 1 2 "সিঙ্গাপুরে আমির হামজার বিরুদ্ধে তদন্ত | আন্তর্জাতিক"রাইজিং বিডি। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪
  8. "অবশেষে ক্ষমা চাইলেন আমির হামজা"দৈনিক ইনকিলাব। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫
  9. 1 2 "আমি ইচ্ছে করে বলিনি, মনের অজান্তে বের হয়ে গেছে: আমির হামজা"বাংলা ট্রিবিউন। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫
  10. "আমির হামজার বক্তব্যের নিন্দা জানালেন সাবেক শিবির নেতা"www.kalerkantho.com। ১৯ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫
  11. "মনোনয়ন ফরম কিনলেন ইসলামী বক্তা আমির হামজা"Jugantor। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৫
  12. "ইসলামি বক্তা আমীর হামজাকে কুষ্টিয়া সদরে জামায়াতের নতুন প্রার্থী ঘোষণা"প্রথম আলো। ২৫ মে ২০২৫। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫
  13. রানা, মাসুদ। "জঙ্গি সংগঠনের জন্য কাজ করতেন আমির হামজা | কালবেলা"কালবেলা। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৪
  14. "বিতর্কিত বক্তা আমির হামজা আটক"bd-journal.com। ২৪ মে ২০২১। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৪
  15. প্রতিবেদক, নিজস্ব (২৪ মে ২০২১)। "কুষ্টিয়ায় মুফতি আমির হামজাকে তুলে নেওয়ার অভিযোগ"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৪ আগস্ট ২০২৪
  16. "যে কারণে গ্রেফতার মুফতি আমির হামজা"দৈনিক যুগান্তর। ২৫ মে ২০২১। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪
  17. "মুফতি আমির হামজা গ্রেপ্তার"সমকাল। ২৪ মে ২০২১। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪
  18. "মুফতি আমির হামজা গ্রেফতার"banglanews24.com। ২৪ মে ২০২১। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪
  19. "মুফতি আমির হামজা ৫ দিনের রিমান্ডে"বাংলা ট্রিবিউন। ২৫ মে ২০২১। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪
  20. রিপোর্ট, স্টার অনলাইন (২৫ মে ২০২১)। "আমির হামজা ৫ দিনের রিমান্ডে"ডেইলি স্টার। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪
  21. প্রতিনিধি (৭ ডিসেম্বর ২০২৩)। "জামিনে কারাগার থেকে মুক্ত মুফতি আমির হামজা"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪
  22. "মুক্তি পেলেন মুফতি আমির হামজা"বাংলাদেশ প্রতিদিন। ৭ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪
  23. "৯২৫ দিন পর মুফতি আমির হামজা জামিনে মুক্ত"thedailycampus.com। ৭ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪
  24. "ইসলামী বক্তা আমির হামজাসহ ৫ জনের বিরুদ্ধে চার্জশিট"সমকাল। ৩ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ২৫ আগস্ট ২০২৪
  25. "যে কারণে গ্রেফতার আমির হামজা"jagonews24.com। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫
  26. "'ভার্সিটির মাল' আমির হামজা গ্রেপ্তার"Newsbangla24। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫
  27. 1 2 "মুফতি আমির হামজার পাঁচ দিনের রিমান্ড"Newsbangla24। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫
  28. "যে কারণে গ্রেফতার মুফতি আমির হামজা"যুগান্তর। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫
  29. "মুফতি আমির হামজা ৫ দিনের রিমান্ডে"যায়যায়দিন। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫
  30. "রাশমিকা বিশ্বের অন্যতম সুন্দরী: মুফতি আমির হামজার ভিডিও ভাইরাল"যায়যায়দিন। ৯ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫
  31. "রাশমিকাকে নিয়ে মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে যা বললেন মুফতি হামজা"দ্য ডেইলি ক্যাম্পাস। ১০ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০২৫
  32. "রাশমিকা মান্দানাকে নিয়ে মাহফিলে বয়ান, ক্ষমা চাইলেন আমির হামজা"Jugantor। ১০ ডিসেম্বর ২০২৪। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫
  33. "যে বক্তব্যে আবার আলোচনায় মুফতি আমির হামজা"কালবেলা। ১৯ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫
  34. "মুফতি আমির হামজার বক্তব্যের নিন্দা জানালেন সাবেক শিবির নেতা"www.dinajpurtv.com। ১৯ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫
  35. "এবার আমির হামযাকে ক্ষমা চাইতে বললেন ডাকসু নেতা জুবায়ের"BVNEWS24। ১৯ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫
  36. "আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে"www.kalerkantho.com। ১৯ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫
  37. "আমির হামজাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে"যুগান্তর। ১৯ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০২৫
  38. 1 2 "আমির হামজার 'মদ দিয়ে কুলি' করা বক্তব্যের প্রতিবাদ জানালো জাবি প্রশাসন"দৈনিক ইত্তেফাক। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫
  39. "আমির হামজার বক্তব্য মনগড়া, সত্য নয়: জাবি প্রশাসন"www.kalerkantho.com। ২১ সেপ্টেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫
  40. 1 2 "আমির হামজাকে বিতর্কিত বক্তব্য না দেওয়ার পরামর্শ জামায়াতের"দেশ রূপান্তর। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৫
  41. "মুক্তিযুদ্ধের কল্পকাহিনী ৯০ ভাগই মিথ্যা: আমির হামজা"দৈনিক আমার দেশ। ১৬ ডিসেম্বর ২০২৫। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২৫
  42. "জামায়াত মুক্তিযুদ্ধ নয়, ভারতের বিরুদ্ধে ছিল: আমির হামজা"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০২৫

বহিঃসংযোগ

[সম্পাদনা]