আমির হামজা (আলোকচিত্রশিল্পী)
আমির হামজা | |
|---|---|
২০১৭ সালে হামজা | |
| জন্ম | মোহাম্মদ আমির হামজা ১৯৯২ |
| জাতীয়তা | বাংলাদেশি |
| শিক্ষা | বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (USTC) |
| কর্মজীবন | ২০১৪-বর্তমান |
| পরিচিতির কারণ | আলোকচিত্রশিল্প |
| পুরস্কার | সনি বিশ্ব ফটোগ্রাফি পুরস্কার (২০১৭) |
| ওয়েবসাইট | https://www.amirhamja.com |
মোহাম্মদ আমির হামজা, পেশাগতভাবে আমির হামজা নামে পরিচিত, নিউইয়র্ক ভিত্তিক একজন বাংলাদেশী আলোকচিত্রশিল্পী এবং সাংবাদিক। তিনি বর্তমানে দ্য নিউ ইয়র্ক টাইমস -এ কর্মরত।
তার কাজ ব্লুমবার্গ, ন্যাশনাল জিওগ্রাফিক, দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, দ্য গার্ডিয়ান এবং ওয়াশিংটন পোস্টে প্রকাশিত হয়েছে। তিনি হাসান মিনহাজের সাথে এমি -জয়ী নেটফ্লিক্স শো প্যাট্রিয়ট অ্যাক্টের অফিসিয়াল আলোকচিত্রশিল্পী হিসাবে কাজ করেছিলেন।[১][২][৩]
হামজার ছবি দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রথম পৃষ্ঠায় একাধিকবার প্রকাশিত হয়েছে,[৪][৫] সেইসাথে ওয়াল স্ট্রিট জার্নালেও ।[৬]
প্রাথমিক জীবন এবং শিক্ষা
[সম্পাদনা]আমির হামজা ১৯৯২ সালে বাংলাদেশের চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।[২][৩][৭] তিনি ২০১৪ সালে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) থেকে ফার্মেসিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[৮] পড়াশোনা চলাকালীন, হামজার আলোকচিত্রশিল্পের প্রতি আগ্রহ তৈরি হয়, ২০১২ সালে অপেশাদার আলোকচিত্রশিল্প শুরু করেন।[৩][৮][৯]
কর্মজীবন
[সম্পাদনা]২০১৬ সালে, পুরান ঢাকার সাকরাইন উৎসব থেকে হামজার ছবিগুলি বাংলাদেশী চলচ্চিত্র নির্মাতা পিপলু খানের দৃষ্টি আকর্ষণ করে।[২][৩][৮] যা তাকে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের সম্পর্কে একটি তথ্যচিত্রে কাজ করার সুযোগ করে দেয় এবং তিনি প্রথম পেশাদার আলোকচিত্রশিল্প শুরু করেন।[২][৮][৯][১০] সেই সময়ে, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী কে নিয়ে একটি জীবনীমূলক চলচ্চিত্র শেখ হাসিনা: এ ডটারস টেল নিয়েও কাজ করেন। পরবর্তীকালে তিনি নিউইয়র্কের ইন্টারন্যাশনাল সেন্টার অফ ফটোগ্রাফি থেকে একটি বৃত্তি অর্জন করেন,[৮][৯] যেখান থেকে তিনি ২০১৮ সালে স্নাতক হন[১]
হামজা হাসান মিনহাজের সাথে নেটফ্লিক্স সিরিজ প্যাট্রিয়ট অ্যাক্ট শো-এর অফিসিয়াল আলোকচিত্রশিল্পী হিসেবে কাজ করেছেন।[১][৩][৮]
নিউ ইয়র্ক টাইমস
[সম্পাদনা]২০২০ সালে নিউইয়র্ক শহরে জর্জ ফ্লয়েডের বিক্ষোভের সময় হামজার আলোকচিত্রশিল্প গণমাধ্যমগুলোকে আকৃষ্ট করে,[১০][১১] যার ফলে দ্য নিউ ইয়র্ক টাইমসের সাথে তার প্রথম কাজ হয়েছিল।[৩][৮] অবশেষে, তিনি ২০২৩ সালের জুন মাসে প্রকাশনার জন্য একজন অফিসিয়াল আলোকচিত্রশিল্পী হিসেবে নিযুক্ত হন।[২][৩][৮] তার বেশিরভাগ কাজ মুলত শৈলী, ফ্যাশন এবং চলচ্চিত্র বিভাগকে নিয়ে।[১২][১৩][১৪]
২০২২ সাল থেকে, হামজা দ্য নিউ ইয়র্ক টাইমসের জন্য "অ্যা রিস্কি ওয়েজার" শিরোনামের গল্পের একটি সিরিজে কাজ করেছেন[১৫] যা "অনলাইন স্পোর্টস বেটিং আমেরিকায় কীভাবে ঝড় তুলেছে" তা অনুসন্ধান করে। এরিক লিপটন এবং কেনেথ ভোগেলের মতো বিখ্যাত সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনের সাথে হামজার আলোকচিত্রশিল্প সহ এই সিরিজটি পাঁচ-পর্বের বিন্যাসে প্রকাশিত হয়েছে।[১৬][১৭]
২০২৪ সালে, হামজা দ্য নিউ ইয়র্ক টাইমসের জন্য ৯৬ তম একাডেমি পুরস্কার কভার করে।[১৮][১৯][২০][২১]
দ্য ইয়ার ইন পিকচার
[সম্পাদনা]২০২১ সালে, হামজার একটি ছবি দ্য নিউ ইয়র্ক টাইমসের "দ্য ইয়ার ইন পিকচার্স ২০২১" এ প্রদর্শিত হয়েছিল।[২২] ২০২৩ সালে, হামজার তিনটি ছবি বাছাই করা হয়েছিল।[২৩]
অন্যান্য
[সম্পাদনা]দ্য নিউ ইয়র্ক টাইমস- এ নিযুক্ত হওয়ার আগে হামজা ভোগ,[২৪] ব্লুমবার্গ নিউজ,[২৫] দ্য ওয়াল স্ট্রিট জার্নাল,[২৬] এবং দ্য গার্ডিয়ান,[২৭] সহ মিডিয়া আউটলেটের ফটোসাংবাদিক হিসেবে কাজ করেছেন।[২৮] এইসময় তিনি ব্রেন্ডেন ফ্রেসার, নোভাক জোকোভিচ,[২৯] মিরা নায়ার,[৩০] লাউডন ওয়েনরাইট তৃতীয়,[৩১] কুয়েন্টিন ট্যারান্টিনো,[৩২] সহ অন্যান্যদের নিয়ে কাজ করেছেন।
পুরস্কার
[সম্পাদনা]| বছর | পুরস্কার | সংস্থা | তথ্যসূত্র |
|---|---|---|---|
| ২০১৫ | তৃতীয় স্থান, বাংলাদেশ জাতীয় পুরস্কার, সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি পুরস্কার | বিশ্ব ফটোগ্রাফি সংস্থা | [৩৩][৩৪] |
| ২০১৬ | প্রথম পুরস্কার, EyeEm 'People and Places' ফটোগ্রাফি প্রতিযোগিতা | EyeEm | [৯] |
| ২০১৭ | বিজয়ী, বাংলাদেশ জাতীয় পুরস্কার, সনি ওয়ার্ল্ড ফটোগ্রাফি পুরস্কার | বিশ্ব ফটোগ্রাফি সংস্থা | [৩৪][৩৫] |
| ২০১৮ | দ্বিতীয় স্থান, 'দ্য ওয়ার্ল্ড উই লিভ ইন' | Pied à Terre, ফ্রান্স | [৯] |
| ২০২৩ | ইয়াং গানস্ ২১ বিজয়ী | দ্য ওয়ান ক্লাব | [৩৬][৩৭] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Amir Hamja Biography"। The New York Times Company। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- 1 2 3 4 5 Hossain, Farid (১ সেপ্টেম্বর ২০২৩)। "Amir Hamja: Capturing the World Through His Lens" (পিডিএফ): ৪৮ – Internet Archive এর মাধ্যমে।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - 1 2 3 4 5 6 7 Mahdi, Montasir (১ মার্চ ২০২৪)। "Photography Beyond Borders: How Amir Hamja Overcame Challenges and Found Success" (পিডিএফ): ২৪–২৫ (৩৩ on PDF) – Internet Archive এর মাধ্যমে।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "The New York Times in Print for Friday, Nov. 24, 2023" (পিডিএফ)। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪।
- ↑ "The New York Times in Print for Sunday, Nov. 20, 2022" (পিডিএফ)। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪।
- ↑ Driebusch, Corrie; Hamja, Amir (৩০ জুলাই ২০২১)। "WSJ News Exclusive | Robinhood Stock Sale Soured By Investor Confusion, Valuation Concern"। The Wall Street Journal (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 2574-9579। ১১ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪।
{{সংবাদ উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ মিশা, রাখসান্দা রহমান (২০ মার্চ ২০২৪)। "চট্টগ্রাম থেকে যেভাবে অস্কার আয়োজনে আমির হামজা"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- 1 2 3 4 5 6 7 8 Shuvo, Ariful Hasan (১৪ এপ্রিল ২০২৩)। "নিউইয়র্ক টাইমসে বাংলাদেশের তরুণ ফটোগ্রাফার"। The Daily Ittefaq। পৃ. ৭। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- 1 2 3 4 5 "Amir Hamja: From pharma grad to New York Times photographer"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ৭ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।"Amir Hamja: From pharma grad to New York Times photographer". The Business Standard. 2023-04-07. Retrieved 2024-04-10.
- 1 2 "Amir Hamja: From pharma grad to New York Times photographer"। The Business Standard (ইংরেজি ভাষায়)। ৭ এপ্রিল ২০২৩। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- ↑ "2020 is not 1968: To understand today's protests, you must look further back"। National Geographic (ইংরেজি ভাষায়)। ১১ জুন ২০২০। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪।
- ↑ Holtermann, Callie; Hamja, Amir (৩১ জুলাই ২০২৩)। "What We Saw on the Beyoncé Express"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪।
- ↑ Hasan, Sadiba; Hamja, Amir (১০ এপ্রিল ২০২৪)। "Getting Dressed for the 'Muslim Met Gala'"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪।
- ↑ Dargis, Manohla; Wilkinson, Alissa (১১ মার্চ ২০২৪)। "Torn Between Golden Past and Thorny Present, Oscars Still Had Some Fun"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪।
- ↑ Enrich, David (২০ নভেম্বর ২০২২)। "Key Findings From The Times' Investigation of Sports Betting"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- ↑ Chen, David W.; Walker, Mark (১০ ফেব্রুয়ারি ২০২৩)। "How Sports Betting Upended the Economies of Native American Tribes"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- ↑ Lipton, Eric; Vogel, Kenneth P. (২০ নভেম্বর ২০২২)। "Cigars, Booze, Money: How a Lobbying Blitz Made Sports Betting Ubiquitous"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- ↑ Gonzalez, Shivani (১০ মার্চ ২০২৪)। "Oscars 2024 Winners: See the Full List"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪।
- ↑ Hamja, Amir; Salam, Maya (১৪ মার্চ ২০২৪)। "In the Oscars Audience, the Superstars Were the Superfans"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- ↑ Times, The New York (১১ মার্চ ২০২৪)। "Best and Worst Moments From the 2024 Oscars"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪।
- ↑ "📸✨Celebrating Amir Hamja"। Embassy of the United States, Dhaka via Facebook। ১০ এপ্রিল ২০২৪। ১০ এপ্রিল ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: বট: মূল ইউআরএলের অবস্থা অজানা (লিঙ্ক) - ↑ "The Year in Pictures 2021"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৫ ডিসেম্বর ২০২১। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪।
- ↑ Leonhardt, David (১৯ ডিসেম্বর ২০২৩)। "The Year in Pictures"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০২৪।
- ↑ "AMIR HAMJA Archives"। Vogue Arabia (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- ↑ "New York's Empty Office Buildings Lure Rich Families Hunting Bargains"। Bloomberg.com (ইংরেজি ভাষায়)। ৯ মে ২০২৩। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- ↑ Passy, Charles। "Don't Be Surprised When the Boxers Start Belting Out Opera"। The Wall Street Journal (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- ↑ LeDonne, Rob (১০ মে ২০২৩)। "'Oh my God, Obama's stopping by for pasta': can New York's Carbone survive its own success?"। The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- ↑ Gilbey, Ryan (৯ ডিসেম্বর ২০২২)। "'All that hyperventilating makes you dizzy': Brendan Fraser and Darren Aronofsky on The Whale"। The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- ↑ Futterman, Matthew (২৭ আগস্ট ২০২৩)। "Novak Djokovic, Back in New York and Loving It as Never Before"। The New York Times (মার্কিন ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0362-4331। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- ↑ "Mira Nair on Bringing "Monsoon Wedding" to the Stage"। Asian American Arts Alliance (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০২৪।
- ↑ Hattenstone, Simon (৫ সেপ্টেম্বর ২০২২)। "'I was promiscuous – that's murder on marriage': Loudon Wainwright III on sex addiction, booze and family feuds"। The Guardian (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। আইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- ↑ MISHA, RAKSHANDA RAHMAN (১৮ মার্চ ২০২৪)। "MEET AMIR HAMJA: Hollywood's Bangladeshi photographer"। দ্য ডেইলি স্টার। পৃ. ৬। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- ↑ "Banglasdesh"। World Photography Organisation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- 1 2 "A migrant photographer's guide to survival from Bangladesh to New York City: 'Do it yourself'"। Religion Unplugged। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- ↑ "2017 National Awards Winners"। World Photography Organisation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- ↑ "The One Club Announces 29 Global Winners for Young Guns 21 | LBBOnline"। Little Black Book (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।
- ↑ "YG21 | Amir Hamja"। The One Club (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০২৪।