বিষয়বস্তুতে চলুন

আমিরউল্লাহ মুন্সি বাড়ী জামে মসজিদ

আমিরউল্লাহ মুন্সি বাড়ী জামে মসজিদ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
জেলাপটুয়াখালী
অঞ্চলবরিশাল
যাজকীয় বা
সাংগঠনিক অবস্থা
মসজিদ
মালিকানাপ্রত্নতত্ত্ব বিভাগ
অবস্থাসংরক্ষিত
অবস্থান
অবস্থানআদমপুর, দশমিনা
দেশবাংলাদেশ
স্থানাঙ্ক২২°২০′২৭″ উত্তর ৯০°৩১′৫৩″ পূর্ব / ২২.৩৪০৭২০৪° উত্তর ৯০.৫৩১৪৮৪৩° পূর্ব / 22.3407204; 90.5314843
স্থাপত্য
প্রতিষ্ঠাতামুন্সি আমিরউল্লাহ
প্রতিষ্ঠার তারিখঅজানা

আমিরউল্লাহ মুন্সি বাড়ী জামে মসজিদ বাংলাদেশের পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার দক্ষিণ আদমপুর গ্রামে অবস্থিত এক গম্বুজবিশিষ্ট একটি প্রাচীন ঐতিহ্যবাহী মসজিদ[]

ইতিহাস

[সম্পাদনা]

পুরাকীর্তির এই মসজিদ আনুমানিক প্রায় ৫০০ বছরের পুরনো মোঘল আমলের নির্মিত।[] ১৫২৬ খ্রীস্টাব্দে মোঘল স্থাপত্য রীতিতে মসজিদটি নির্মাণ করা হয়।[] মসজিদটি প্রায় ৪০ ফুট উচ্চতা বিশিষ্ট একতলা চুন-সুরকি দিয়ে নির্মিত। এর মূল ভবনের প্রায় ২০০ বর্গফুট এবং এটি একটি গম্বুজ দ্বারা আবৃত।[]

অবকাঠামো

[সম্পাদনা]

মসজিদটি প্রায় ৫০ ফুট উচ্চতা সম্পন্ন এবং এতে মোট ১২টি পিলার রয়েছে। এর উপরের অংশে কেন্দ্রে একটি বৃহৎ গম্বুজ ও চার কোণে চারটি মাঝারি আকৃতির মিনার নির্মিত হয়েছে। মসজিদের অভ্যন্তরীণ অংশে মেঝে উত্তর-দক্ষিণে প্রায় ১৫.৫ ফুট এবং পূর্ব-পশ্চিমে প্রায় ১৫.২৫ ফুট বিস্তৃত। এখানে তিনটি কাতারে প্রতি কাতারে ১০ জন করে সর্বমোট ৩০ জন মুসল্লি ও একজন ইমাম একসঙ্গে জামাতে নামাজ আদায় করতে পারেন। মসজিদের প্রতিটি দেয়ালের প্রস্থ প্রায় ৫ ফুট হওয়ায় এর বাইরের দিক দিয়ে দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় ২৫.৫ ফুট এবং প্রস্থ প্রায় ২৫.২৫ ফুট।[]

স্থাপত্য

[সম্পাদনা]

মসজিদটি প্রায় ৭.৫ মিটার দৈর্ঘ্যবিশিষ্ট মসজিদটি বর্গাকার ভূমি পরিকল্পনায় নির্মাণ করা হয়। প্রায় ১ মিটার পুরু দেয়ালবিশিষ্ট এ মসজিদে একটি গম্বুজ ও চারকোণে ৪টি মিনার রয়েছে।[]

মসজিদটির উপরের অংশের (গম্বুজ) চিত্র

বাহিরের দেয়াল জুড়ে বিভিন্ন নকশা দিয়ে সজ্জিত এ মসজিদটির দক্ষিণ, উত্তর ও পূর্ব দেয়ালে ১টি করে প্রবেশ পথ ও অভ্যন্তরের পশ্চিম দেয়ালে ১টি মিহরাব রয়েছে। এটি খ্রিস্টীয় ১৮ শতকে নির্মিত একটি মুসলিম স্থাপত্য।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "দশমিনায় অযত্ন আর অবহেলায় নষ্ট হচ্ছে পুরাকীর্তি"মানবজমিন। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  2. আলমগীর (৩০ জানুয়ারি ২০২১)। "দশমিনায় মোঘল আমলের প্রাচীন মুসলিম ঐতিহ্য মুন্সি আমিরুল্লাহ মসজিদ হারিয়ে যাচ্ছে | আপন নিউজ"। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  3. 1 2 "দশমিনায় কালের সাক্ষী ৫০০ বছরের পুরানো মসজিদ -"The Daily Observer। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫
  4. "আদমপুরের পাঁচশ বছরের মসজিদ সংরক্ষণের দাবি"যুগান্তর। ১ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০২৫
  5. "দশমিনায় ঐতিহ্যবাহী মসজিদটি অবশেষে সংস্কার হচ্ছে"sangbad.net.bd (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২৫