আব্দুল্লাহ ইলদিরমিশ
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| পূর্ণ নাম | মুহাম্মদ আব্দুল্লাহ ইলদিরমিশ |
| জন্ম | ৭ নভেম্বর ২০০৩[১] ইস্তাম্বুল, তুরস্ক |
| ক্রীড়া | |
| দেশ | তুরস্ক |
| ক্রীড়া | তীরন্দাজী |
| বিভাগ | বাঁকানো |
মুহাম্মদ আব্দুল্লাহ ইলদিরমিশ (তুর্কি: Abdullah Yıldırmış; জন্ম: ৭ নভেম্বর ২০০৩; আব্দুল্লাহ ইলদিরমিশ নামে সুপরিচিত) হলেন একজন তুর্কি তীরন্দাজ, যিনি তুরস্কের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[২]
ইলদিরমিশ তুরস্কের হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি একটি ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]মুহাম্মদ আব্দুল্লাহ ইলদিরমিশ ২০০৩ সালের ৭ই নভেম্বর তারিখে তুরস্কের ইস্তাম্বুলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]ইলদিরমিশ তুরস্কের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[২]
তিনি তীরন্দাজীতে পুরুষদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[১] র্যাঙ্কিং পর্বে ২৩টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৪০ পয়েন্ট নিয়ে তিনি ৫৮তম স্থান অধিকার করেছিলেন।[৩] ৬৪ জনের পর্বে, তিনি র্যাঙ্কিং পর্বে ৭ম স্থান অধিকারী মার্কিন যুক্তরাষ্ট্রের ব্র্যাডি এলিসনের মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৬–২ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[৪][৫]
এছাড়াও তিনি মেতে গাজোজ এবং বেরকিম তুমেরের সাথে তুর্কি দল হিসেবে পুরুষদের দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[৬] তারা র্যাঙ্কিং পর্বে ৯৪টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ১৯৯২ পয়েন্ট নিয়ে ৬ষ্ঠ স্থান অধিকার করেছিল।[৭] অতঃপর প্রাথমিক পর্বে তারা কলম্বিয়াকে ৫–৪ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিল। পরবর্তীকালে সেমি-ফাইনালে ফ্রান্সের কাছে ৫–৪ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক ম্যাচে অংশগ্রহণ করেছিল,[৮] যেখানে তারা চীনকে পরাজিত করে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছে।[৮][৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Men's Individual – Start List" [পুরুষদের ব্যক্তিগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- 1 2 "YILDIRMIS Abdullah" [আব্দুল্লাহ ইলদিরমিশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}:|archive-date=এর জন্য|archive-url=প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক) - ↑ "Men's Individual – Ranking Round – Results" [পুরুষদের ব্যক্তিগত – র্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Individual – Brackets – Elimination Rounds" [পুরুষদের ব্যক্তিগত – বন্ধনী – নকআউট পর্ব] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Individual – Final Ranking" [পুরুষদের ব্যক্তিগত – চূড়ান্ত অবস্থান] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Team – Start List" [পুরুষদের দলগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Team – Ranking Round – Results" [পুরুষদের দলগত – র্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- 1 2 "Men's Team – Results Bracket" [পুরুষদের দলগত – ফলাফল বন্ধনী২] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
- ↑ "Men's Team – Medallists" [পুরুষদের দলগত – পদক বিজয়ী] (পিডিএফ)। olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩০ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩০ আগস্ট ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ওয়ার্ল্ড আর্চারিতে আব্দুল্লাহ ইলদিরমিশ (ইংরেজি)
- অলিম্পিকস.কমে আব্দুল্লাহ ইলদিরমিশ (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় আব্দুল্লাহ ইলদিরমিশ (ইংরেজি)
- তুর্কি জাতীয় অলিম্পিক কমিটিতে আব্দুল্লাহ ইলদিরমিশ (তুর্কি)