বিষয়বস্তুতে চলুন

আবু হেনা (রাজনীতিবিদ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবু হেনা
৮ম জাতীয় সংসদ সদস্য
কাজের মেয়াদ
২০০১  ২০০৬
৭ম জাতীয় সংসদ সদস্য
কাজের মেয়াদ
১২ জুন ১৯৯৬  ২০০১
পূর্বসূরীঅধ্যাপক আব্দুল গফুর
ব্যক্তিগত বিবরণ
জন্মআনু.১৯৩৯
মৃত্যু১৪ নভেম্বর ২০২০
জাতীয়তাবাংলাদেশি
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
পেশারাজনীতিবিদ

আবু হেনা (আনু.১৯৩৯–বর্তমান) একজন বাংলাদেশি রাজনীতিবিদ ও সাবেক সরকারি কর্মকর্তা। তিনি ১৯৯৬২০০১ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়নে রাজশাহী-৩ (পবামোহনপুর) আসন থেকে পরপর দুবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।[][][]

কর্ম ও রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

আবু হেনা কর্মজীবনে জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের মহাপরিচালকসহ সরকারি বিভিন্ন পদে চাকুরি করেন এবং ১ অক্টোবর ১৯৯৪ সাল থেকে ৩১ মে ১৯৯৫ সাল পর্যন্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করে চাকুরিজীবন শেষ করে রাজনীতিতে প্রবেশ করেন।[][]

প্রাথমিকভাবে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ নির্বাচন করতে চাইলেও ব্যর্থ হয়ে ১২ জুন ১৯৯৬ সালের নির্বাচনে বিএনপির মনোনয়নে রাজশাহী-৩ (পবামোহনপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের নির্বাচনে তিনি একই আসন থেকে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন।[][]

২০০৫ সালে নিজ দলের সমালোচনা করে তিনি আলোচনায় আসেন এবং তাকে দল থেকে বহিষ্কার করা হয়।[] ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি তথাকথিত সংস্কারপন্থী নেতা হিসেবে পরিচিত হন।[][] ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহূর্তে বিএনপি তাকে পুনরায় দলে ফিরিয়ে এনে রাজশাহী-৪ আসন থেকে মনোনয়ন প্রদান করে।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 Bhorerkagoj (২০ নভেম্বর ২০১৮)। "বাগমারায় আবু হেনাকে অবাঞ্ছিত ঘোষণা : মনোনয়ন না দেয়ার দাবি"Bhorer Kagoj। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. 1 2 https://www.banglanews24.com/election-comission/news/bd/680786.details
  3. "বিএনপির সাবেক এমপি আবু হেনা অবাঞ্ছিত রাজশাহী-৪ আসন"দৈনিক জনকণ্ঠ। ২০ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮
  4. "মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ঃ সাবেক সচিবগণের তালিকা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৬ নভেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩০ নভেম্বর ২০২০
  5. https://www.banglanews24.com/national/news/bd/686443.details
  6. https://bdnews24.com/politics/2005/11/23/abu-hena-mp-expelled-from-bnp-1st-ld
  7. prothomalo.com (২৬ নভেম্বর ২০১৮)। "আবু হেনা এবার সবচেয়ে 'গরিব'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮
  8. "বাগমারার সাবেক এমপি আবু হেনা দলে ফিরছে"The Daily Sangram। ৩ নভেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ৭ ডিসেম্বর ২০১৮[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]