আবু শাহেদ ইমন
আবু শাহেদ ইমন | |
|---|---|
| নাগরিকত্ব | বাংলাদেশ |
| পরিচিতির কারণ | জালালের গল্প চলচ্চিত্র পরিচালনা |
আবু শাহেদ ইমন একজন বাংলাদেশী শিক্ষক ও চলচ্চিত্র পরিচালক। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের উদ্যোগে নির্মিত জালালের গল্প পরিচালনার মাধ্যমে তার চলচ্চিত্র পরিচালনা শুরু হয়। প্রথম চলচ্চিত্রেই তিনি বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন।[১]
শিক্ষাজীবন
[সম্পাদনা]আবু শাহেদ ইমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মনোবিজ্ঞানে পড়াশোনা করেন। তিনি যখন স্নাতক করেন তখন তার মাথায় আসে চলচ্চিত্র নির্মাণের কথা।[২] তিনি যোগাযোগে স্নাতক করেছেন উইসকনসিন-ল্যাক্রোজ বিশ্ববিদ্যালয়ে হতে। তিনি সিডনি ফিল্ম স্কুল থেকে স্ক্রিন এবং মিডিয়া ডিপ্লোমা করেছেন এবং পরে আরএমআইটি বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে উচ্চতর ডিপ্লোমা লাভ করেন।[৩] পরবর্তীতে তিনি "কোরিয়া শিল্প জাতীয় বিশ্ববিদ্যালয়" থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।[৪][৫]
চলচ্চিত্র
[সম্পাদনা]ইমন ২০১৪ সালে জালালের গল্প পরিচালনা করেন।
সম্মাননা
[সম্পাদনা]তিনি জালালের গল্প চলচ্চিত্রের জন্য জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালক বিভাগে পুরস্কার লাভ করেন। বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার নির্মিত চলচ্চিত্র মনোনীত হয়েছিল।[৬][৭] অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৮৮তম আসরের জন্য বিদেশি ভাষার ছবির বিভাগে বাংলাদেশ থেকে তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘জালালের গল্প’ নির্বাচিত করা হয়।[৮][৯]
সমালোচনা
[সম্পাদনা]আবু শাহেদ ইমন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র ও টেলিভিশন বিভাগের প্রভাষক ছিলেন। প্রভাষক থাকাকালীন শিক্ষার্থীকে যৌন নিপীড়ন করার অভিযোগে ২০২৪ সালের ২১ মার্চ তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সাময়িক বরখাস্ত করে।[১০][১১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "আবু শাহেদ ইমন (Abu Shahed Emon) - বাংলা মুভি ডেটাবেজ"। বাংলা মুভি ডেটাবেজ।
- ↑ "Abu Shahed Emon - Bangladeshi Filmmaker"। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৫।
- ↑ "Trainers Profile - Film for freedom"। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৫।
- ↑ "Abu Shahed Emon"। www.pardolive.ch (মার্কিন ইংরেজি ভাষায়)। ২৩ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Emon working on next project - New Age"। New Age (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১ ফেব্রুয়ারি ২০১৬। ২৪ ফেব্রুয়ারি ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৭।
- ↑ "Busan International Film Festival - Jalal's Story nominated in new current category"। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৬ ডিসেম্বর ২০১৫।
- ↑ "Jalaler Golpo Wins ACF Grant at Busan"। দ্য ডেইলি স্টার। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪।
- ↑ "অস্কারে যাচ্ছে 'জালালের গল্প'"। banglanews24.com। ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৭।
- ↑ "ফজর উৎসবে 'জালালের গল্প'"। প্রথম আলো। ১৮ এপ্রিল ২০১৫।
- ↑ প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। "যৌন নিপীড়ন: জগন্নাথ শিক্ষক শাহেদ ইমন বরখাস্ত"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০২৪।
- ↑ "যৌন নিপীড়ন : জগন্নাথ শিক্ষক শাহেদ ইমন বরখাস্ত"। দৈনিক আজাদী। ২২ এপ্রিল ২০২৪। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০২৪।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে আবু শাহেদ ইমন (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে আবু শাহেদ ইমন