আবু ইউসুফ আল-নাজ্জার
মুহাম্মদ ইউসুফ আল-নাজ্জার | |
|---|---|
| প্যালেস্টাইন মুক্তি সংস্থার কার্যনির্বাহী কমিটির সদস্য | |
| কাজের মেয়াদ ১৯৬৮ – ১৯৭৩ | |
| ফিলিস্তিনি জাতীয় কংগ্রেস এর সদস্য | |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ১১ জুন ১৯৩০ ইবনা, বাধ্যতামূলক ফিলিস্তিন |
| মৃত্যু | ১০ এপ্রিল ১৯৭৩ (বয়স ৪২) বৈরুত, লেবানন |
| জাতীয়তা | ফিলিস্তিনি |
| প্রাক্তন শিক্ষার্থী | কায়রো বিশ্ববিদ্যালয় |
| পেশা | আইনজীবী, সামরিক কর্মকর্তা, শিক্ষক |
মুহাম্মদ ইউসুফ আল-নাজ্জার ( আরবি: محمد يوسف النجار ; ১১ জুন ১৯৩০ - ১০ এপ্রিল ১৯৭৩), একজন ফিলিস্তিনি যোদ্ধা যাকে ইসরায়েল ১৯৭২ সালের মিউনিখ গণহত্যার সাথে জড়িত থাকার অভিযোগে হত্যা করে। তিনি যিনি সাধারণত আবু ইউসুফ নামেও পরিচিত।
জীবন
[সম্পাদনা]তিনি মূলত ইবনার বাসিন্দা। ইসরায়েলি বাহিনী তাকে তার নিজ গ্রাম ছেড়ে বাধ্য করার পর তিনি ১৯৪৮ সালে গাজা উপত্যকার রাফাহ ক্যাম্পে পরিবারের সাথে বসতি স্থাপন করেন। তিনি ১৯৫৪ সাল পর্যন্ত শিক্ষক হিসেবে কাজ করেন।তারপর তিনি কায়রো বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করার জন্য মিশরে যান। তিনি মিশর থেকে আইনজীবী হিসেবে ডিগ্রি অর্জন করেছিলেন। [১] ১৯৬৫ সালে, কুয়েতে কর্মরত থাকাকালীন, আবু ইউসুফ ইয়াসির আরাফাত এবং অন্যান্য নির্বাসিত ফিলিস্তিনিদের সাথে ফাতাহ প্রতিষ্ঠা করেন। ইউসুফ একজন প্রাথমিক কর্মী ছিলেন। তিনি এই ধরণের একটি দল গঠনের জন্য পূর্বেও কাতার ভ্রমণ করেছিলেন। তিনি ফাতাহর সামরিক শাখার নেতৃত্ব গ্রহণ করেছিলেন।
১৯৬৮ সালে, ইউসুফ প্যালেস্টাইন মুক্তি সংস্থা (পিএলও) এর নির্বাহী কমিটিতে নিযুক্ত হন। তিনি ফিলিস্তিনি জাতীয় কংগ্রেস এবং বিলুপ্ত ফিলিস্তিনি সংসদের সদস্যও ছিলেন। মৃত্যুর দুই মাস আগে, বৈরুতের সংবাদপত্র ল'ওরিয়েন্ট-লে জুর ইউসুফের সাক্ষাৎকার নেয়। সাক্ষাৎকারে, তিনি ফিলিস্তিনিদের প্রতি তার দৃঢ় বিশ্বাস ব্যাখ্যা করে বলেন যে, তিনি আশা করেন না যে, তার প্রজন্মের ফিলিস্তিনিরা ইসরায়েলকে পরাজিত করবে। কিন্তু তারা ভবিষ্যৎ প্রজন্ম পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। তিনি বলেন,"আমরা বীজ বপন করি, এবং অন্যরা ফসল কাটবে। খুব সম্ভবত আমরা সবাই মারা যাব, নিহত হব কারণ আমরা একটি ভয়ঙ্কর শত্রুর মুখোমুখি হচ্ছি। কিন্তু তরুণরা আমাদের স্থলাভিষিক্ত হবে"।
ইউসুফ ১৯৭২ সালের মিউনিখ হত্যাকাণ্ডের পরিকল্পনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।সেখানে ১১ জন ইসরায়েলি ক্রীড়াবিদ এবং কোচকে ব্ল্যাক সেপ্টেম্বর গ্রুপ হত্যা করেছিল। এর ফলে ইসরায়েল ইউসুফকে প্রধান লক্ষ্যবস্তু করে হত্যার অভিযান শুরু করে। ১৯৭৩ সালে, ইসরায়েল লেবাননের বৈরুতে পিএলওর তিনজন উচ্চপদস্থ কর্মকর্তাকে হত্যা করার জন্য কমান্ডো পাঠায়।যাদের মধ্যে ইউসুফও ছিলেন।১৯৭৩ সালে লেবাননে ইসরায়েলি অভিযানের সময় ইসরায়েলি কমান্ডোরা যখন তার বৈরুতের অ্যাপার্টমেন্টে হামলা চালায়, তখন ইউসুফ এবং তার স্ত্রী গুলিবিদ্ধ হয়ে নিহত হন। [২] অভিযানে, ফাতাহের অন্যান্য সদস্য কামাল নাসের এবং কামাল আদওয়ানও নিহত হন। তাদের জানাজায় প্রায় পাঁচ লক্ষ লোক উপস্থিত ছিলেন, যাদের বেশিরভাগই লেবানিজ ছিলেন। [৩]
উত্তরাধিকার
[সম্পাদনা]রাফাহ-এর মোহাম্মদ ইউসুফ এল-নাজার হাসপাতালটি তার নামে নামকরণ করা হয়েছে। [৪]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]তার নাতি আম্মার ক্যাম্পা-নাজ্জার ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে ক্যালিফোর্নিয়ার ৫০তম কংগ্রেসনাল জেলার প্রতিনিধিত্ব করার জন্য ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু তিনি বর্তমান রিপাবলিকান প্রতিনিধি ডানকান হান্টারের কাছে হেরে গিয়েছিলেন। [৫] ক্যাম্পা-নাজ্জার ২০২০ সালে আবারও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু প্রাক্তন কংগ্রেসম্যান ড্যারেল ইসার কাছে হেরে যান। [৬]
আরও দেখুন
[সম্পাদনা]- ফাতাহ সদস্যদের তালিকা
- ইসরায়েলি হত্যাকাণ্ডের তালিকা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Aaron J. Klein (২০০৫)। Striking back: The 1972 Munich Olympics Massacre and Israel's deadly response। Random House। পৃ. ৮০। আইএসবিএন ৯৭৮১৪০০০৬৪২৭৪।
- ↑ "Israelis kill 3 guerrilla leaders in Beirut raid"। The Miami News। Beirut। Associated Press। ১০ এপ্রিল ১৯৭৩। ২৪ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর ২০১২।
- ↑ Rashid Khalidi (২০১৪)। Under Siege. PLO Decisionmaking During the 1982 War। Columbia University Press। পৃ. ২৩। ডিওআই:10.7312/khal16668। আইএসবিএন ৯৭৮০২৩১৫৩৫৯৫৩।
- ↑ "Israel shells Youssef al-Najjar Hospital in Rafah"। Ma'an News Agency। ৬ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৪।
- ↑ Clark, Charles T. (৩১ অক্টোবর ২০১৮)। "Under attack by Hunter, Campa-Najjar's complex family history spans continents and generations of Middle East strife"। San Diego-Union Tribune।
- ↑ Watson, Julie (২১ এপ্রিল ২০২১)। "California Republican Darrell Issa headed back to Congress"। Associated Press।