বিষয়বস্তুতে চলুন

আবুল হাইসাম ইবনুল তাইহান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আবুল হাইসাম ইবনুল তাইহান আল-আনসারি
أبو الهيثم بن التيهان الانصاري

জন্মমদিনা, হেজাজ
মৃত্যু২০ হিজরি/ ২১ হিজরি/ ৩৭ হিজরি
মদিনা/ সিফফিন
পরিচিতির কারণসাহাবি, বদরি সাহাবি
যুদ্ধ/সংগ্রাম

আবুল হাইসাম ইবনুল তাইহান আল-আনসারি ( আরবি: أبو الهيثم بن التيهان الانصاري) ছিলেন একজন সাহাবি, যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি বদরের যুদ্ধ পরবর্তী অন্যান্য যুদ্ধেও অংশগ্রহণ করেন। তিনি হজ্জের মৌসুমে মক্কায় এসে নবি মুহাম্মদের কাছ থেকে ইসলামের দাওয়াত গ্রহণকারী ছয়জন ব্যক্তির মধ্যে একজন ছিলেন। [] যুদ্ধে দুটি তরবারি ব্যবহার করার কারণে তাকে জুল সাইফাইন বা "দুটি তরবারিওয়ালা মানুষ" নামে ডাকা হতো।

জীবনী

[সম্পাদনা]

আবুল হাইসাম ইসলাম-পূর্ব আরবের মদিনায় জন্মগ্রহণ করেন। ইসলাম-পূর্ব যুগে যারা মূর্তিপূজা অপছন্দ করতেন, তাদের মধ্যে আবুল হাইসাম ইবনুল তাইহান অন্যতম ছিলেন এবং তিনি এবং আসাদ ইবনে জুরারা একেশ্বরবাদে বিশ্বাস করতেন।[] [] তিনি সর্বদা একেশ্বরবাদের প্রচারক ছিলেন; তাই হজ্জের মৌসুমে যখন নবি মুহাম্মদ মক্কায় তাঁর কাছে ইসলামের দাওয়াত উপস্থাপন করেন, তখন তিনি মদিনার ছয় [] বা আট [] লোকের মধ্যে একজন ছিলেন, যারা তাঁর প্রতি ঈমান আনেন এবং নিজেদের শহর ইয়াসরিবে ফিরে এসে ইসলাম প্রচার করেন। এরপরের বছর বারোজন লোক তাঁর কাছে এসে আকাবার প্রথম শপথের সময় বায়াত গ্রহণ করেন। তিনি শপথগ্রহণকারী আনসারদের সেই বারোজন নেতার একজন ছিলেন[] এবং বলা হয় যে, তিনি সেই দিন নবী মুহাম্মদের কাছে সর্বপ্রথম বায়াত গ্রহণ করেন।[] [] তিনি আকাবার দ্বিতীয় শপথের সময়ও মক্কায় উপস্থিত ছিলেন। [] [] []

তার বংশধারা সম্পর্কে মতভেদ রয়েছে। বলা হয় যে, তিনি বনু কুদা'য়ার বালি গোত্রের অন্তর্ভুক্ত ছিলেন এবং আওস গোত্রের অন্যতম শাখা বনু আব্দুল আশহালের মিত্র ছিলেন। [][][][১০] আরো বলা হয় যে, তিনি সরাসরি আওস গোত্রের সদস্য ছিলেন এবং তার বংশলতিকা হলো মালিক ইবনুল তাইহান ইবনে মালিক ইবনে আমর ইবনে যায়েদ ইবনে আমর ইবনে জুশাম ইবনুল হারিস ইবনুল খাজরাজ ইবনে আমর ইবনে মালিক ইবনে আল-আওস। [] [] অন্য সূত্রে বলা হয় যে, তাঁর বংশলতিকা হলো, মালিক ইবনুল তাইহান ইবনে মালিক ইবনে উবায়দ ইবনে আমর ইবনে আবদুল আলম ইবনে জাওরা ইবনে জুশাম ইবনুল হারিস ইবনুল খাজরাজ ইবনে আমর ইবনে মালিক ইবনুল আওস।[][১০] তার মা ছিলেন লায়লা বিনতে আতিক ইবনে আমর ইবনে আবদুল আলাম ইবনে আমির ইবনে জাউরা ইবনে জুশাম ইবনুল হারিস ইবনুল খাজরাজ ইবনে আমর ইবনে মালিক ইবনুল আউস। []

নবি মুহাম্মদ যখন ইয়াসরিবে হিজরত করেন, তখন তিনি আবুল হাইসাম ও উসমান ইবনে মায'উনের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করে দেন।[][] [১০] আবুল হাইসাম নবির সাথে সমস্ত যুদ্ধে অংশগ্রহণ করেন। [] [] [] [১০] মু'তার যুদ্ধে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার মৃত্যুর পর নবি তাকে খায়বারের ফল ও ফসলের মূল্য নির্ধারণের জন্য একজন মূল্যনির্ধারক হিসেবে নিযুক্ত করেন।[] এরপর প্রথম খলিফা আবু বকর সিদ্দিকও তাকে এই কাজের জন্য ডাকেন। কিন্তু আবুল হাইসাম এই বলে তাঁর প্রস্তাব ফিরিয়ে দেন যে, তিনি নবির পরে ফসলের মূল্য নির্ধারণের কাজে যুক্ত হবেন না। []

তাঁর মৃত্যুর তারিখ ও স্থান নিয়েও মতভেদ রয়েছে। বলা হয় যে, তিনি দ্বিতীয় খলিফা উমর ইবনুল খাত্তাবের শাসনামলে ২০ হিজরি [১১] [] অথবা ২১ হিজরিতে মদিনায় মৃত্যুবরণ করেন।[][] [১২] কিছু বর্ণনায় এসেছে যে, তিনি সিফফিনের যুদ্ধ প্রত্যক্ষ করেছিলেন এবং ৩৭ হিজরিতে সেখানেই শহিদ হন।[] [১২] বর্ণিত আছে যে, তিনি আলীর পক্ষে সিফফিনের যুদ্ধে অংশগ্রগণ করেন [১৩] এবং যুদ্ধ শুরুর কিছুক্ষণ পরেই শহিদ যান। আল-আসমা'ঈ বলেন, তিনি আল্লাহর রাসুলের জীবদ্দশায় মারা যান। তাঁর এই কথা সঠিক নয়। [১৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. البداية والنهاية» كتاب سيرة رسول الله صلى الله عليه وسلم» باب بدء إسلام الأنصار رضي الله عنهم ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৯-০৬ তারিখে
  2. 1 2 سير أعلام النبلاء» الصحابة رضوان الله عليهم» ابن التيهان ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-১২-০৪ তারিখে
  3. 1 2 3 الطبقات الكبرى لابن سعد - أَبُو الْهَيْثَمِ بْنُ التَّيِّهَانِ (1) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-১২-২০ তারিখে
  4. أسد الغابة في معرفة الصحابة - مالك بن التيهان ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২০-০৪-২৬ তারিখে
  5. البداية والنهاية» كتاب سيرة رسول الله صلى الله عليه وسلم» باب بدء إسلام الأنصار رضي الله عنهم ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৯-০৬ তারিখে
  6. 1 2 3 4 5 6 7 سير أعلام النبلاء» الصحابة رضوان الله عليهم» ابن التيهان ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-১২-০৪ তারিখে
  7. 1 2 3 4 5 أسد الغابة في معرفة الصحابة - مالك بن التيهان ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২০-০৪-২৬ তারিখে
  8. 1 2 3 4 5 6 الطبقات الكبرى لابن سعد - أَبُو الْهَيْثَمِ بْنُ التَّيِّهَانِ (2) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-১২-২০ তারিখে
  9. 1 2 3 الطبقات الكبرى لابن سعد - أَبُو الْهَيْثَمِ بْنُ التَّيِّهَانِ (1) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-১২-২০ তারিখে
  10. 1 2 3 4 الإصابة في تمييز الصحابة - أبو الهيثم بن التّيّهان (1) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০২০-০৫-১১ তারিখে
  11. أبو نعيم الأصبهاني (১৯৯৮)। معرفة الصحابة (الأولى সংস্করণ)। دار الوطن। পৃ. ২৪৪৭।
  12. 1 2 الإصابة في تمييز الصحابة - أبو الهيثم بن التّيّهان (2) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-০৯-০৬ তারিখে
  13. আলি ইবনে আসির (১৯৯৪), أسد الغابة في معرفة الصحابة (আরবি ভাষায়) (1st সংস্করণ), বৈরুত: Dar Al-Kotob Al-Ilmiyah, ওসিএলসি 4770581728, Wikidata Q116752568
  14. আলি ইবনে আসির (১৯৯৪), أسد الغابة في معرفة الصحابة (আরবি ভাষায়) (1st সংস্করণ), বৈরুত: Dar Al-Kotob Al-Ilmiyah, ওসিএলসি 4770581728, Wikidata Q116752568