বিষয়বস্তুতে চলুন

আবুল মুঈন আন-নাসাফি স্মৃতি কমপ্লেক্স

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবুল মুঈন আন-নাসাফি স্মৃতি কমপ্লেক্স
আবুল মুঈন আন-নাসাফি স্মৃতি কমপ্লেক্সের দৃশ্য
আবুল মুঈন আন-নাসাফি স্মৃতি কমপ্লেক্স
সাধারণ তথ্যাবলী
ঠিকানাকোভচিন গ্রাম, কারশি জেলা, কাশকাদারিও প্রদেশ, উজবেকিস্তান
নির্মাণ শুরু১০ম শতাব্দী
সম্পূর্ণ১১তম শতাব্দী
সংস্কার২০২১
স্বত্বাধিকারীরাষ্ট্রীয় সম্পত্তি[]

আবুল মুঈন আন-নাসাফি স্মৃতি কমপ্লেক্স হলো উজবেকিস্তানের একটি সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থাপনা। এই স্থাপনাটির নির্মাণ কাজ ১০ম-১১শ শতাব্দীতে সম্পন্ন হয়েছিল। কমপ্লেক্সটি কাশকাদারিও প্রদেশের কারশি জেলার কোভচিন গ্রামে অবস্থিত।[] এটি একটি রাষ্ট্রীয় সম্পত্তি এবং বর্তমানে আবু মুঈন নাসাফি কমপ্লেক্স ব্যবস্থাপনা ও উন্নয়ন পরিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে। উজবেকিস্তান প্রজাতন্ত্রের মন্ত্রী পরিষদের ৪ অক্টোবর ২০১৯-এর সিদ্ধান্ত অনুযায়ী, এটি বস্তুগত সাংস্কৃতিক ঐতিহ্যের স্থাবর সম্পত্তির জাতীয় তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং রাষ্ট্রীয় সুরক্ষা লাভ করেছে।[][]

ইতিহাস

[সম্পাদনা]

মুঈন আন-নাসাফি স্মৃতি কমপ্লেক্সে ১১শ শতাব্দীর একটি কূপ এবং ১৩শ শতাব্দীতে নির্মিত একটি প্রাচীন মসজিদ রয়েছে। বর্তমানে এই কমপ্লেক্সে একটি নতুন মসজিদ, লাইব্রেরি, প্রশাসনিক ভবন এবং একটি জাদুঘর তৈরি করা হয়েছে। এই জাদুঘরে মাল্টিমিডিয়া টুলের মাধ্যমে আবুল মুঈন আন-নাসাফির জীবন ও কর্ম তুলে ধরা হয়েছে। এছাড়াও, প্রাচীন সমরকন্দ কাগজে লেখা পবিত্র কুরআনের মূল কপি এবং কাপড়ে বোনা কুরআনের আয়াতগুলো এখানে প্রদর্শিত হয়। এই কুরআনটি ১৭শ শতাব্দীতে আরবি ভাষা এবং নাস্তালিক লিপিতে লেখা হয়েছিল। ১৯৬৮ সালে সমাধিসৌধের দেওয়ালের মধ্য থেকে এটি পাওয়া যায়। জাদুঘরটি ১১টি বিভাগ নিয়ে গঠিত এবং এর পাশেই লাইব্রেরিটি নির্মাণ করা হয়েছে।[]

আবু মনসুর আল-মাতুরিদির সমাধিসৌধ সংস্কারের সময় অনেক ইসলামী পণ্ডিতের কবরের সন্ধান পাওয়া যায়। তাঁদের কবরের ফলক হিসেবে অমসৃণ পাথর ব্যবহৃত হয়েছিল। জানা গেছে যে, চিহ্নিত কবরের মালিকদের অধিকাংশই কারাখানিদ আমলে জীবিত ছিলেন।

উজবেকিস্তান বিজ্ঞান একাডেমির প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটের পণ্ডিত বি. ববোজোনভ, এ. মোমিনভ এবং ইউ. রুডলফ এই সমাধিসৌধ এলাকায় গবেষণা চালিয়েছেন।[] গবেষণার ফলাফল অনুযায়ী, সমাধিসৌধের কাছে চোকোর্দিজা নামক একটি কবরস্থান পাওয়া গেছে, যেখান থেকে মোট ১০০টি কবরের পাথর উদ্ধার করা হয়েছে।

২০২১ সালের অক্টোবরে পুনর্নির্মাণের পর কমপ্লেক্সটি পুনরায় খুলে দেওয়া হয়। বর্তমানে এখানে একটি জাদুঘর রয়েছে যেখানে শাহরিসাবজ থেকে প্রাপ্ত ঐতিহাসিক নিদর্শনাদি সংরক্ষণ করা হয়েছে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "The list of objects that cannot be pledged and mortgaged due to their historical, artistic or other cultural value (Appendix to the decision of the Cabinet of Ministers of Uzbekistan dated 05.12.2014 No. 335)"nrm.uz। সংগ্রহের তারিখ ২৬ অক্টোবর ২০২৩
  2. "Qashqadaryo Region"uzbekistan travel
  3. "Decision No. 846 of the Cabinet of Ministers of the Republic of Uzbekistan dated October 4, 2019 on approving the national list of real estate objects of tangible cultural heritage"Lex.uz। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২২
  4. "Decision No. 846 of the Cabinet of Ministers of the Republic of Uzbekistan dated October 4, 2019 on approving the national list of real estate objects of tangible cultural heritage" (পিডিএফ)Backend.madaniymeros.uz। ২৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জুলাই ২০২২
  5. "Active young people of Shortan gas chemical complex visited Abu Mu'in al-Nasafi mausoleum"UNG Shurtan GKM। ১১ আগস্ট ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০২৩
  6. B.M. Babadjanov; L.N. Dodxudoyeva; A.K. Muminov; U. Rudolf। Epitafii musulmanskix uchenыx Samarkanda (X-XIV veka) Vvedeniye, podgotovka k izdaniyu originalnыx tekstov, perevodы, kommentarii:। Istanbul: IRSIKA।