আবদ আল-ওয়াহাব আদরাক
অবয়ব
আবু মোহাম্মদ আবদ আল-ওয়াহাব ইবনে আহমদ আদরাক (আনু. ১৬৬৬ – ১৭৪৬) ছিলেন মরক্কোর ফেজে জন্মগ্রহণকারী একজন সুপরিচিত চিকিৎসক ও কবি।[১] তিনি ফেসের সাধুদের সম্মানে একটি কাসিদা রচনা করেন এবং চিকিৎসা বিষয়ক কাজ করেন যার মধ্যে রয়েছে আল-আন্তাকির নুশাতের উপর একটি ভাষ্য,[২] গুটিবসন্তের উপর একটি কাজ এবং সিফিলিসের উপর একটি কাজ।[৩] আদরাক মৌলে ইসমাইলের আদালতের চিকিৎসক হিসেবেও কাজ করেছেন।
তিনি ছিলেন একটি আমাজিগ জাতি পরিবারের বংশধর, যার পূর্বপুরুষ ১৭ শতকে সোস ছেড়ে ফেসে বসতি স্থাপন করেছিলেন। আদরাক পরিবার অনেক চিকিৎসক এবং বিজ্ঞানী তৈরি করেছে।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Clifford Edmund Bosworth, The Encyclopaedia of Islam: Supplement, Volume 12, p. 40
- ↑ Nuzhat al-Azhaan Fi Islah al-Abdaan by Dawoud al-Antaki who died ca. AH 1008 (AD 1600). It full title is Tazkirat Ulil Al-Albab wa Al-Jami'a Lil 'Ajab Al-'ujab (Popularly known as Tazkirat Daoud Al-Antaki or Tazkirat. The book was completed by his students, contains 1800 entries, a zail (appendix) was included, and in the margins the book: Al-Nuzha Al-Mubhija fi Tashhiz Al-Azhan wa Ta'dil Al-Amzija by Al-Antaki: Cairo: Matba'at 'Abd Al-Raziq (and many other publishers later) (retrieved on August 5, 2010)
- ↑ M. Lakhdar, La Vie Littéraire au Maroc, 1971, p. 187-190
- ↑ The Encyclopaedia of Islam, New Edition: Supplement। Brill Archive। ১৯৮০। পৃ. ৪০। আইএসবিএন ৯০০৪০৬১৬৭৩।