বিষয়বস্তুতে চলুন

আবদেলৌহেদ মুনতাসসির

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আবদেলৌহেদ মুনতাসির
জন্ম (1956-01-03) ৩ জানুয়ারি ১৯৫৬ (বয়স ৭০)
জাতীয়তামরোক্কান
মাতৃশিক্ষায়তনলিলে ইউনিভার্সিটি, ফ্রান্স
পুরস্কারমরক্কোর বর্ষসেরা স্থপতি, ২০০৮
স্থাপত্য প্রতিষ্ঠানএডাব্লিউএম স্থপতি নগরবিদগণ
ভবনসমুহমরক্কো রাজ্যের জাতীয় গ্রন্থাগার, রাবাতের ভবিষ্যতের ইবনে সিনা বিশ্ববিদ্যালয় হাসপাতাল

আবদেলৌহেদ মুনতাসসির (জন্ম ৩ জানুয়ারী ১৯৫৬, মরক্কোর কাসাব্লাঙ্কায় ) একজন মরক্কোর স্থপতি এবং নগর পরিকল্পনাবিদ। তিনি ২০০৮ সালে মরক্কোর জাতীয় গ্রন্থাগারের নকশা, রাবাতের ইবনে সিনা বিশ্ববিদ্যালয় হাসপাতালের নকশা এবং রাবাত ও কাসাব্লাঙ্কায় নগর উন্নয়ন প্রকল্পের জন্য পরিচিত।

জীবন এবং কর্মজীবন

[সম্পাদনা]

মুনতাসসির ফ্রান্সের লিল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিষয়ে পড়াশোনা করেন। ১৯৮৩ সালে তিনি স্থাপত্য বিষয়ে সরকারি ডিপ্লোমা(ডিপিএলজি) ও স্নাতক ডিগ্রি অর্জন করেন। তার জীবনীতে, তিনি সমসাময়িক স্থাপত্য সম্পর্কে তার জ্ঞানের জন্য গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা হিসাবে কিউবার স্থপতি রিকার্ডো পোরোর কথা উল্লেখ করেছেন। রিকার্ডো পোরোর সাথে তিনি লিলের স্থাপত্য বিদ্যালয়ে দেখা করেছিলেন। স্থপতি হওয়ার আগে, মুনতাসসির চিত্রশিল্পী হিসেবে কাজ করতেন। তিনি মরক্কো ও বিদেশে বেশ কয়েকটি প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন। পরবর্তীতে,মরক্কোতে ফিরে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারিগরি পেশার প্রশিক্ষণ কেন্দ্রে পরিচালক এবং প্রভাষক হিসেবে যোগদান করেন।

মরক্কোর জাতীয় গ্রন্থাগার, নকশা করেছেন আবদেলৌহেদ মুনতাসসির এবং রশিদ আন্দালুসি

১৯৮৩ সালে, তিনি কাসাব্লাঙ্কায় তার প্রথম স্থাপত্য প্রতিষ্ঠান এডাব্লিউএম প্রতিষ্ঠা করেন। এরপর থেকেই এটি মরক্কোর বিভিন্ন শহরে বেশ কয়েকটি ব্যক্তিগত এবং সরকারি ভবন ডিজাইন ও নির্মাণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল রাবাত-আগদালে অবস্থিত মরক্কো রাজ্যের জাতীয় গ্রন্থাগার। মুনতাসসির ও মরক্কোর স্থপতি রশিদ আন্দালুসি যৌথভাবে এটি ডিজাইন করেছিলেন। ১৫ অক্টোবর ২০০৮ সালে রাজা ষষ্ঠ মোহাম্মদ এটি উদ্বোধন করেন।[]

২০০৮ সালে, মুনতাসসিরকে ন্যাশনাল অর্ডার অফ আর্কিটেক্টস অফ মরক্কো কর্তৃক "বর্ষসেরা স্থপতি" পদকে ভূষিত করা হয়। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি ন্যাশনাল অর্ডার অফ আর্কিটেক্টস অফ মরক্কো সংস্থার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ২০০১ সালে তাকে আগা খান ট্রাস্ট ফর কালচারের মানবিক প্রকল্প আর্চনেটে অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যে ছিল কাসাব্লাঙ্কায় তার সামাজিক আবাসন প্রকল্প নাসিমও অন্তর্ভুক্ত ছিল [] । তিনি নরম্যান ফরস্টার [] এবং জিন নভেলের মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতিদের সাথে বিভিন্ন প্রকল্পে কাজ করেছেন।[]

সরকারি ও বেসরকারি প্রকল্প ছাড়াও,[] মুনতাসসির হোটেল,[] রেলওয়ে স্টেশন , কিন্ডারগার্টেন থেকে শুরু করে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন পেশাদার প্রশিক্ষণ কেন্দ্রের ভবনের নকশা করেছেন।[][]২০২২ সালের ৫ মে, মরক্কোর রাজা আনুষ্ঠানিকভাবে রাবাতে ইবনে সিনা বিশ্ববিদ্যালয় হাসপাতালের জন্য আধুনিক ভবন এবং চিকিৎসা বিভাগের একটি নতুন কমপ্লেক্স নির্মাণের কাজ শুরু করেন। ১০০০ শয্যা বিশিষ্ট এই কমপ্লেক্সের বাজেট প্রায় ৬ বিলিয়ন দিরহাম (প্রায় €৫৩৭ মিলিয়ন)। পরিবেশগত টেকসইতার জন্য স্থাপনা নির্মাণ এবং তার সাথে সংযুক্ত নগর উন্নয়নে চার বছর সময় লাগবে বলে আশা করা হচ্ছে। এ.ডাব্লিউ.মুনতাসসির স্টুডিও ভবনটির সাধারণ নকশা এবং পরিকল্পনার দায়িত্ব পালন করছে। এ হাসপাতাল স্থাপনার নির্মাণকাজে নগর পরিকল্পনায় বিশেষজ্ঞ ফরাসি কোম্পানি এ.আই.এ.লাইফ-এর ডিজাইনাররাও তাদের সাথে কাজ করছেন।[][১০]

২০২২ সালের মে মাসে, ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ডি রাবাত (ইউআইআর) তাদের নতুন মেডিসিন অনুষদ, জনস্বাস্থ্য অনুষদ, মেডিকেল ইঞ্জিনিয়ারিং স্কুল এবং স্কুলসংশ্লিষ্ট হাসপাতালের জন্য ভবন নির্মাণের ঘোষণা দেয়। নতুন ইবনে সিনা বিশ্ববিদ্যালয় হাসপাতালের নকশা এবং পরিকল্পনার জন্য এডাব্লিউমুনতাসসির স্টুডিও এবং এআইএ লাইফ ডিজাইনারদের নিয়োগ করা হয়েছে। উভয় হাসপাতাল কমপ্লেক্সই অত্যাধুনিক চিকিৎসা ও স্থাপত্য সংবলিত এবং পরিবেশবান্ধব করে ডিজাইন করা হয়েছে।[১১]

গ্রুপমেন্ট কনফ্লুয়েন্সেস [১২] এর অংশ হিসেবে মুনতাসিরের নগর পরিকল্পনা স্টুডিওর প্রকল্পগুলির মধ্যে রয়েছে বাব আল বাহর উন্নয়ন এবং ভ্যালি উন্নয়ন প্রকল্প এর অংশ হিসেবে সাফিরা মেরিনা, সালেতে বো রেগ্রেগ [১৩][১৪]কাসাব্লাংকা মেরিনা উন্নয়ন প্রকল্প।[১৫][১৬] এছাড়াও, তিনি মরক্কোর স্থাপত্যের ইতিহাসের উপর কয়েকটি সাক্ষাৎকার দিয়েছেন এবং বিভিন্ন লেখা প্রকাশ করেছেন।[১৭]

চিত্রশিল্পী এবং স্থপতি হিসেবে কাজের পাশাপাশি মুনতাসির আরবি এবং ফরাসি ভাষায় দুটি কবিতা প্রকাশ করেছেন।[১৮][১৯][২০] জার্মানির সাথে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে, ২০১০ সালে তিনি কাসাব্লাঙ্কায় জার্মানির অনারারি কনসাল হিসেবে মনোনীত হন।[২১]

মুনতাসিরের নির্বাচিত স্থাপত্য প্রকল্প

[সম্পাদনা]
  • সেন্টার টারটিয়ার ইন্টারমোডাল (সিটিআই) ট্যাঞ্জার মেড ), গ্রুপমেন্ট কনফ্লুয়েন্স এবং জিন নুভেলের স্টুডিও সহ, ২০০৬
  • টেকনোপলিস, রাবাত, ২০০৭
  • ২০০৭ সালের বউ রেগ্রেগ ভ্যালি উন্নয়ন প্রকল্পের বাব আল বাহর নগর উন্নয়ন
  • রয়্যাল এয়ার মারোক একাডেমী, ক্যাসাব্লাঙ্কা, ২০০৮
  • ইস্তিকলাল পার্টির সদর দপ্তর, রাবাত, ২০১০
  • খুরিবগা মিডিয়া সেন্টার, ২০১২
  • মেকনেস, ২০১৩ এবং ওজদা, ২০১৮-তে নতুন রেলওয়ে স্টেশন
  • রাবাত সেন্ট্রাল রেলওয়ে স্টেশনের নতুন নকশা, ২০১৫
  • বিশ্ববিদ্যালয় হাসপাতাল ইবনে সিনা, রাবাত, নির্মাণাধীন
  • ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ডি রাবাতের জন্য মেডিসিন এবং জনস্বাস্থ্যের অনুষদ

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Bibliothèque Nationale du Royaume du Maroc - Historique de la BNRM"www.bnrm.ma (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২
  2. "Archnet - Nassim Zone D, Casablanca"www.archnet.org। ৩ ডিসেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২
  3. "La Marina Morocco – MAGESPRO Africa" (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২
  4. "Abdelouahed Mountassir"Zak World of Façades (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২
  5. "Projets et Réalisations"www.awmountassir.com। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২
  6. "Projets et Réalisations"www.awmountassir.com। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২
  7. "Projets et Réalisations"www.awmountassir.com। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২
  8. EFI-Casablanca। "EFI Casablanca - École Française Internationale de Casablanca"www.eficasablanca.org (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২
  9. "Nouveau CHU de Rabat, par AIA Life Designers"Chroniques d‘architecture (ফরাসি ভাষায়)। ২৫ সেপ্টেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২
  10. "Architecture. La conception du nouveau CHU Ibn Sina expliquée par Abdelouahed Mountassir"Médias24 (ফরাসি ভাষায়)। ৮ মে ২০২২। সংগ্রহের তারিখ ৯ মে ২০২২
  11. "UIR : le premier coup de pioche de l'hôpital universitaire et des facultés de la santé prévu en juillet"Médias24 (ফরাসি ভাষায়)। ১৩ মে ২০২২। সংগ্রহের তারিখ ১৬ মে ২০২২
  12. "Groupement Confluences"next.archnet.org। ১ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২
  13. "Description Du Projet: PAG Vallée du Bouregreg"www.awmountassir.com। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২
  14. "Agency for the Development of the Bouregreg Valley"www.bouregreg.com (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০২২
  15. Alillouch, Rachid; Mansour, Majid (২৪ ডিসেম্বর ২০১৯)। "Le Projet d'aménagement de la Vallée du Bouregreg. Contexte et modalités de conception et de mise en œuvre d'un projet urbain pour un site vulnérable" (ফরাসি ভাষায়): ৬০–৭৮। ডিওআই:10.48399/IMIST.PRSM/amjau-v1i2.18885আইএসএসএন 2665-7953 {{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য |journal= প্রয়োজন (সাহায্য)
  16. Barthel, Pierre-Arnaud। "Casablanca-Marina: un nouvel urbanisme marocain des grands projets"www.cairn.info (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২
  17. "M. Abdelouahed Mountassir : «Faraoui a marqué l'ouverture de l'architecture marocaine sur le monde"Le Matin (ফরাসি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২
  18. Mountassir, Abdelouahed (২০১২)। La ville heureuse (ফরাসি এবং আরবি ভাষায়)। Casablanca: Archimedia। আইএসবিএন ৯৭৮-৯৯৫৪-৮৩৪৯-৪-৭ওসিএলসি 1187095125
  19. Muntaṣir (২০১৪)। Villes-périphéries : journal à bord du train = al-Mudun al-ḍawāḥī : yawmīyāt ʻabir al-qiṭār (লুক্সেমবার্গীয় ভাষায়)। Casablanca, Belvedère, Maroc: Editions Toubkal। আইএসবিএন ৯৭৮-৯৯৫৪-৫১১-৭০-১ওসিএলসি 900568161
  20. العلام, عبد الرحيم। "حين يكتب المهندس المعماري"ضفة ثالثة (আরবি ভাষায়)। ২৯ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২২
  21. Addam, Rida। "Abdelouahed Mountassir, nouveau consul honoraire d'Allemagne à Casablanca : "Il faut créer une plateforme d'échanges, de savoir-faire et de compétences dans les différents secteurs d'activité""Libération (ফরাসি ভাষায়)। ২৮ ফেব্রুয়ারি ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ ফেব্রুয়ারি ২০২২