আবদুল গনি বরাদর
আব্দুল গণি বরাদর | |
|---|---|
২০২০ সালে বরাদর | |
| ডাকনাম | মোল্লা বরাদর |
| জন্ম | ১৯৬৮ (বয়স ৫৭–৫৮) উইটমাক গ্রাম, দেহ রাহওয়াদ জেলা, ওরুজগন, আফগানিস্তান |
| আনুগত্য | |
| পদমর্যাদা | কমান্ডার |
| যুদ্ধ/সংগ্রাম | সোভিয়েত–আফগান যুদ্ধ আফগান গৃহযুদ্ধ (১৯৯৬–২০০১) সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ: |
মোল্লা আবদুল গনি বরাদর (দারি: عبدالغنی برادر; জন্ম: ১৯৬৮),[১] মোল্লা বরাদর আখুন্দ অথবা মোল্লা ভাই নামেও পরিচিত,[২][৩] হলেন তালেবানের সহ-প্রতিষ্ঠাতা এবং আফগানিস্তান ইসলামি আমিরাতের প্রথম উপপ্রধানমন্ত্রী।[৪][৫] তিনি মোল্লা মুহাম্মদ ওমরের সহকারী ছিলেন। তিনি ২০১০ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি (সিএআই) গোয়েন্দা সংস্থাগুলোর একটি বিশেষ দল কর্তৃক গ্রেফতার হন।[৬] পরবর্তীতে ২০১৮ সালের ২৪ অক্টোবর[৭] যুক্তরাষ্ট্রের অনুরোধে মুক্তি পান।[৮]
প্রাথমিক জীবন ও তালেবান কর্মজীবন
[সম্পাদনা]বরাদর ১৯৬৮ সালে আফগানিস্তানের ওরুজগন প্রদেশের দেহ রাহওয়াদ জেলার উইটমাক গ্রামে জন্মগ্রহণ করেন।[১] তিনি পোপালজাই গোত্রের একজন দুররানি পশতুন।[৯] তিনি ১৯৮০'র দশকে সোভিয়েত-আফগান যুদ্ধে কান্দাহারে (প্রধানত পাঞ্জওয়াই এলাকায়) যুদ্ধ করেছিলেন এবং সোভিয়েত সমর্থিত আফগান সরকারের বিরুদ্ধে আফগান মুজাহিদিনের হয়ে কাজ করেছিলেন।[১০] পরবর্তীকালে তিনি তার সাবেক কমান্ডার মোহাম্মদ ওমরের সাথে কান্দাহার প্রদেশের মাইওয়ান্ডে একটি মাদ্রাসা পরিচালনা করেন। পশ্চিমা গণমাধ্যম অনুযায়ী, ওমর এবং বরাদর একে-অপরের দুই বোনেকে বিয়ের মাধ্যমে শ্যালক-দুলাভাই হতে পারেন।[১১] ১৯৯৪ সালে, দক্ষিণ আফগানিস্তানে তালেবান প্রতিষ্ঠায় তিনি মুহাম্মদ ওমরকে সাহায্য করেছিলেন।[১২]
তালেবান শাসনকালীন সময়ে (১৯৯৬-২০০১), বরাদর বিভিন্ন পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি হেরাত ও নিমরুজ প্রদেশের গভর্নর[১৩][১৪] এবং/অথবা পশ্চিম আফগানিস্তানের কর্পস কমান্ডার ছিলেন।[১১] মার্কিন পররাষ্ট্র দফতর একটি অবৈধ নথিতে তাকে সাবেক সেনাপ্রধান এবং কাবুলের সেন্ট্রাল আর্মি কোরের কমান্ডার হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে,[১৫] যদিও ইন্টারপোল বলেছে যে তিনি তালেবানের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Beradar, Abdul Ghani"। Interpol। ১৮ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ "Taliban-led insurgency leaves 3 dozen dead, injured in Afghanistan"। Xinhua। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০১৫।
- ↑ "Taliban leader rules out talks with U.S., Afghan gov't"। ১২ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০১০।
- ↑ "Taliban forms 33-member cabinet in Afghanistan: Full list"। হিন্দুস্তান টাইমস। ৮ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "Profile: Mullah Abdul Ghani Beradar"। BBC। ১৭ ফেব্রুয়ারি ২০১০। ১৮ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৪ এপ্রিল ২০১০।
- ↑ "Taliban commander Mullah Beradar 'seized in Pakistan'"। BBC News। ১৬ ফেব্রুয়ারি ২০১০। ১৮ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ Mashal, Mujib; Shah, Taimoor (২৫ অক্টোবর ২০১৮)। "Taliban Deputy Is Released Amid Push for Afghan Peace Talks"। The New York Times। ২৮ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৮ অক্টোবর ২০১৮।
- ↑ "Pakistan frees Taliban co-founder at US request; will play constructive role in Afghan peace initiative"। National Herald। ৯ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ Giustozzi, Antonio (২০০৮)। Koran, Kalashnikov, and laptop: the neo-Taliban insurgency in Afghanistan। Columbia University Press। পৃ. ৪৭। আইএসবিএন ৯৭৮-০-২৩১-৭০০০৯-২। ১২ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২০।
- ↑ Green, Matthew (১৬ ফেব্রুয়ারি ২০১০)। "Taliban strategist was seen as future negotiator"। Financial Times। ১৭ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১০।
- 1 2 Moreau, Ron (২৫ জুলাই ২০০৯)। "America's New Nightmare"। Newsweek। ৮ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ "Profile: Mullah Abdul Ghani Beradar"। BBC News। ১৬ ফেব্রুয়ারি ২০১০। ১৮ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ "The Hunt For Bin Laden"। Time। ২৬ নভেম্বর ২০০১। ৪ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১০।
- ↑ Adamec, Ludwig W. (২০০৫)। Volume 30 of Historical dictionary of Afghan wars, revolutions, and insurgencies। Rowman & Littlefield। পৃ. lxxxiii। আইএসবিএন ০-৮১০৮-৪৯৪৮-৮। ১২ আগস্ট ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০২০।
- ↑ "B1, 1.4(D)" (পিডিএফ)। US State Department। ৮ ফেব্রুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৬ ফেব্রুয়ারি ২০১০।