আবদুল আউয়াল মিন্টু
আবদুল আউয়াল মিন্টু | |
|---|---|
| পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী | |
দায়িত্বাধীন | |
| অধিকৃত কার্যালয় ১৭ ফেব্রুয়ারি ২০২৬ | |
| রাষ্ট্রপতি | মোহাম্মদ সাহাবুদ্দিন |
| প্রধানমন্ত্রী | তারেক রহমান |
| পূর্বসূরী | সৈয়দা রিজওয়ানা হাসান ( উপদেষ্টা হিসেবে ) |
| ব্যক্তিগত বিবরণ | |
| জন্ম | ২১ অক্টোবর, ১৯৪৬ ফেনী জেলা |
| নাগরিকত্ব | |
| জাতীয়তা | বাংলাদেশী |
| প্রাক্তন শিক্ষার্থী | নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি |
| জীবিকা | ব্যবসায়ী |
| ধর্ম | মুসলিম |
আবদুল আউয়াল মিন্টু (জন্ম: ২২ ফেব্রুয়ারি, ১৯৪৯) বাংলাদেশী ব্যবসায়ী। তিনি এফবিসিসিআইয়ের এর সাবেক প্রেসিডেন্ট, রাজনীতিবিদ এবং সংসদ সদস্য (Memeber of Parliament)। তিনি ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩শ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
জন্ম
[সম্পাদনা]আবদুল আউয়াল মিন্টু ১৯৪৯ সালের ২২ ফেব্রুয়ারি ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার আলাইয়াপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা হাজী শফীউল্ল্যাহ একজন বিশিষ্ট সমাজ সেবক ছিলেন।
শিক্ষাজীবন
[সম্পাদনা]আবদুল আউয়াল মিন্টু ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে ১৯৬৪ সালে এসএসসি ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ১৯৬৬ সালে এইচএসসি পাস করেন। মেরিন একাডেমি চট্টগ্রাম থেকে ১৯৬৮ সালে বিএসসি ইন মেরিন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। এছাড়াও নিউইয়র্ক স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৭৩ সালে মেরিন ট্রান্সপোর্টেশন এ উচ্চতর ডিগ্রী ও ১৯৭৭ সালে এমএসসি ডিগ্রী অর্জন করেন।[১]
কর্মজীবন ও রাজনীতি
[সম্পাদনা]তিনি ন্যাশনাল ব্যাংক লিঃ ও জেনারেল লাইফ ইন্সুরেন্স এর ডাইরেক্টর। মাল্টিমোড গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। আব্দুল আওয়াল মিন্টু আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে যুক্ত হন এবং দলটির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মনোনীত হন। ২০১৪ সালের ৫ই জানুয়ারির বাংলাদেশের সাধারণ নির্বাচনের পুর্বে গ্রেপ্তার হন এবং জামিন পেয়ে ঢাকা মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মনোনীত হন।[১]
সদস্য
[সম্পাদনা]- সংসদ সদস্য বাংলাদেশ
- বাংলাদেশ ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স এবং ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর প্রাক্তন প্রেসিডেন্ট
- বাংলাদেশ ভারত চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (BICCI), চেয়ারম্যান
- বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (Bab) , নির্বাহী কমিটি সদস্য
- বাংলাদেশ বীজ ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশন, উপদেষ্টা
- বাংলাদেশ বীজ বিক্রেতা অ্যাসোসিয়েশ, প্রধান উপদেষ্টা
- বাংলাদেশ মহাসাগরে জাহাজ মালিকদের অ্যাসোসিয়েশন, চেয়ারম্যান (১৯৮৮-২০০০)
- বাংলাদেশ সামুদ্রিক মৎস্য অ্যাসোসিয়েশন, ইসি সদস্য, (১৯৯২-১৯৯৫)
- বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন, ইসি সদস্য (১৯৯৫-১৯৯৬)
- ইসলামী জাহাজ মালিক সমিতি (জেদ্দায়), ইসি সদস্য (১৯৮৮-২০০০)
- বাংলাদেশ গার্মেন্টস নির্মাতা ও রপ্তানিকারক সমিতি (BGMEA) , উপদেষ্টা পরিষদের সদস্য
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৯ ডিসেম্বর ২০১২।