আবদুল্লাহ আল-হারারি
আবদুল্লাহ আল-হারারি عبد الله الهرري | |
|---|---|
| ব্যক্তিগত তথ্য | |
| জন্ম | ১৯০৬ |
| মৃত্যু | ২ সেপ্টেম্বর ২০০৮ (বয়স ১০১–১০২) |
| ধর্ম | ইসলাম |
| জাতিসত্তা | হারারি |
| যুগ | ২০শ-২১শ শতাব্দী |
| অঞ্চল | আফ্রিকার শিং/লেভান্ত |
| আখ্যা | সুন্নি |
| শিক্ষালয় | শাফিঈ |
| ধর্মীয় মতবিশ্বাস | আশআরী[১] |
| প্রধান আগ্রহ | কালাম, বিতর্কবিদ্যা, হাদিস, ফিকহ |
| উল্লেখযোগ্য কাজ | শরহুল আকাঈদ আন নাসাফিয়্যা, শরহ আল-আকিদা আত-তাহাবিয়া |
| তরিকা | রিফাইয়া |
| মুসলিম নেতা | |
যার দ্বারা প্রভাবিত | |
যাদের প্রভাবিত করেন | |
| ওয়েবসাইট | www |
আবদুল্লাহ আল-হারারি ( আরবি: عبد الله الهرري ) (১৯০৬ - ২ সেপ্টেম্বর, ২০০৮) ছিলেন একজন হারারি মুহাদ্দিস [২] এবং ইসলামী আইনশাস্ত্রের পণ্ডিত। তিনি লেবাননের বৈরুতে থাকতেন এবং শিক্ষকতা করতেন। তিনি অল্প সময়ের জন্য কাদিরীয়া তরিকা অনুসরণ করেছিলেন। পরে তিনি তিজানিয়া তরিকা গ্রহণ করেন। কিছুদিন পর তিনি আবার কাদিরিয়া তরিকার দিকে ফিরে আসেন। তারপর তাদের উভয়কেই ছেড়ে দেন এবং রিফাইয়া তরিকার প্রতি আনুগত্যের শপথ নেন।
জীবনী
[সম্পাদনা]আল-হারারি ১৯০৬ সালে ইথিওপিয়ার হারারে জন্মগ্রহণ করেন।[৩] তিনি মাত্র সাত বছর বয়সে কোরআন মুখস্থ করেন এবং তাজবিদের নিয়ম মেনে সুন্দরভাবে পড়তে শিখেন। তিনি ইসলামি বিভিন্ন শাস্ত্রে অনেক গুরুত্বপূর্ণ বই মুখস্থ করেছিলেন। বিশেষ করে হাদিসশাস্ত্রের প্রতি তাঁর ছিল গভীর মনোযোগ। তিনি বিখ্যাত ছয়টি হাদিসের সংকলন (বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনু মাজাহ, ও নাসায়ী) এবং আরও অনেক হাদিসগ্রন্থ সম্পূর্ণ সনদসহ (রাবিদের নাম ও জীবনীসহ) মুখস্থ করেন। মাত্র আঠারো বছর হওয়ার আগেই আলেমরা তাকে ফতোয়া প্রদানের এবং হাদিস বর্ণনার অনুমতি দেন।
তিনি শুধু নিজ শহরের আলেমদের কাছ থেকে জ্ঞান অর্জন করেই সন্তুষ্ট ছিলেন না। তিনি ইথিওপিয়ার (আল-হাবাশাহ) ও সোমালিয়ার (আস-সুমাল) বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে জ্ঞান অর্জন করেছেন। এই ভ্রমণগুলোর সময় তাঁকে নানা কষ্ট ও দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু তিনি এসবের তোয়াক্কা করেননি। যেখানে কোনো আলেমের খোঁজ পেতেন, সেখানেই আলেমের কাছে জ্ঞান অর্জনের জন্য ছুটে যেতেন।[৪]
১৯৮৩ সালে, তিনি বৈরুত -ভিত্তিক একটি সংস্থা আল-আহবাশ প্রতিষ্ঠা করেন। সংগঠনটি অ্যাসোসিয়েশন অফ ইসলামিক চ্যারিটেবল প্রজেক্টস ( এআইসিপি) নামেও পরিচিত।[৫] আল-আহবাশ একটি সুফি ধর্মীয় আন্দোলন।[৬] লেবাননে এই গোষ্ঠীর উৎপত্তি এবং কার্যকলাপের কারণে অনেকে আহবাশকে "লেবাননের সক্রিয় সুফিবাদের উত্থান" বলে মনে করেন।[৭]
আল-হারারি আম্মান বার্তার স্বাক্ষরকারী উলামাদের একজন ছিলেন। ২০০৪ সালে জারি করা এই বিবৃতি মুসলিম ধর্মীয় মূলনীতি সংজ্ঞায়িত করার জন্য একটি বিস্তৃত ভিত্তি প্রদান করে।[৮] তিনি লেবাননের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের শাখা থেকে শায়খ হিসেবে অনুমোদনও পেয়েছিলেন।[৭][৯]
আল-হারারি ২০০৮ সালের ২ সেপ্টেম্বর ১০২ বছর বয়সে স্বাভাবিক কারণে মারা যান।[৫]
দর্শন
[সম্পাদনা]আল হারারি মুয়াবিয়া, আয়েশা এবং অন্যান্যদের সম্পর্কে বিতর্কিত মতামত পোষণ করেন। তিনি বিশ্বাস করতেন যে প্রথম ফিতনার সময় রাশিদুন খলিফা আলী বিন আবি তালিবের বিরুদ্ধে বিদ্রোহ করা তাদের ভুল ছিল। তিনি তার "আল-দালিল আল-শার'ই'আলা ইথবাত মান কাতালাহুম আলী মিন সাহাবি আও তাবি'ই" বইতে তাদের সমালোচনা করেছিলেন (আলীর সাথে যুদ্ধ করা সাহাবী এবং উত্তরসূরীদের অন্যায়ের প্রমাণ)। এই দৃষ্টিভঙ্গি প্রচলিত সুন্নি মতের বিপরীত। সুন্নি ঐতিহ্যে সাহাবিদের মধ্যে দ্বন্দ্ব নিয়ে সাধারণত নিরপেক্ষতা অবলম্বন করা হয়।[১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ কাবহা, মুস্তফা; এরলিখ, হাগ্গাই (২০০৬)। "আল-আহবাশ এবং ওয়াহাবিয়া: ইসলামের ব্যাখ্যা"। ইন্টারন্যাশনাল জার্নাল অফ মিডল ইস্ট স্টাডিজ। ৩৮ (৪)। যুক্তরাষ্ট্র: কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস: ৫২৪। ডিওআই:10.1017/S0020743806412459। জেস্টোর 4129146। এস২সিআইডি 55520804।
- ↑ Górak-Sosnowska, Katarzyna (২০১১)। Muslims in Poland and Eastern Europe: Widening the European Discourse on Islam। Katarzyna Górak-Sosnowska। পৃ. ২৫৯–২৬২। আইএসবিএন ৯৭৮-৮৩-৯০৩২২৯-৫-৭।
- ↑ al-Filasṭīnīyah, Muʼassasat al-Dirāsāt (১৯৯৯)। "none": ১১৩–১১৬। ডিওআই:10.2307/2676445। জেস্টোর 2676445।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "Biography of Shaykh Al-Harariyy: - Association of Islamic Charitable Projects in USA"। www.aicp.org। সংগ্রহের তারিখ ২৮ এপ্রিল ২০২৫।
- 1 2 "Founder of Lebanon fundamentalist Sunni group dies"। PR-Inside.com। ২ সেপ্টেম্বর ২০০৮। ৮ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ অক্টোবর ২০০৮।
- ↑ Seddon, David (২০০৪)। A Political and Economic Dictionary of the Middle East (1st সংস্করণ)। Routledge। পৃ. ২২। আইএসবিএন ৯৭৮-১৮৫৭৪৩২১২১।
- 1 2 Hamzeh, A. Nizar; Dekmejian, R. Hrair (১৯৯৬)। "A Sufi Response to Political Islamism: Al-Ahbash of Lebanon"। American University of Beirut: ২১৭–২২৯। ডিওআই:10.1017/S0020743800063145। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০০৯।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "The Official Site"। AmmanMessage.com।
- ↑ "Al Ahbash"। ১৩ নভেম্বর ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০০৯।
{{সাময়িকী উদ্ধৃতি}}: উদ্ধৃতি journal এর জন্য|journal=প্রয়োজন (সাহায্য) - ↑ "What do the Ahlus Sunnah say regarding Mu'āwiyah ibn Abī Sufyān?"। ৭ ডিসেম্বর ২০১১। ৬ নভেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।