আফ্রিকার আওয়াজ
আফ্রিকার আওয়াজ, যা স্থানীয় অঞ্চলে আফ্রিকা'স আউট! নামে পরিচিত, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে অবস্থিত একটি দাতব্য সংস্থা। ২০১৪ সালে শিল্পী এবং সমাজকর্মী ওয়াঙ্গেচি মুতু এই সংস্থার প্রতিষ্ঠা করেছিলেন। [১] আফ্রিকার আওয়াজ নামক প্রতিষ্ঠান বিভিন্ন সৃজনশীল অনুষ্ঠানের মাধ্যমে আফ্রিকার প্রবাসী শিল্পী এবং আফ্রিকার বিভিন্ন সম্প্রদায়ের সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলি তুলে ধরার কাজ করে।
আফ্রিকার আওয়াজ বা আফ্রিকা'স আউট সংস্থা তার বিবিধ কর্মসূচির মাধ্যমে প্রবাসী আফ্রিকান নব্য শিল্পী এবং প্রতিষ্ঠিত শিল্পীদের সাহায্য করে এবং তাদের কাজকে সমর্থন করে। বিশেষ করে শিল্পীরা যদি তাদের কাজের মাধ্যমে আফ্রিকার সামাজিক ও রাজনৈতিক সম্পৃক্ততার কথা প্রচার করেন তাহলে এই সংস্থা থেকে তাদের বিশেষ সুযোগ সুবিধা ও সাহায্য প্রদান করা হয়। আফ্রিকার আওয়াজ নিউ ইয়র্ক শহরের শিল্প সম্প্রদায়ের প্রতিষ্ঠিত শিল্পী, সংগ্রাহক এবং আবাসিক শিল্পীদের কাজ এবং কাজের দৃষ্টিভঙ্গির প্রচার করে এবং তাদের বিশেষ সুযোগ-সুবিধা প্রদান করে। নিউ ইয়র্কের আপস্টেট নামক স্থানে অবস্থিত একটি শিল্পী সংস্থা ডেনিস্টন হিল (জুলি মেহরেতু, পল ফাইফার এবং লরেন্স চুয়ার মতো শিল্পীদের দ্বারা প্রতিষ্ঠিত) -এর সাথে আফ্রিকার আওয়াজের অংশীদারিত্ব রয়েছে। [২] আফ্রিকার আওয়াজ ২০১৬ সালে মাইকেল সোই এবং ২০১৭ সালে লেরাটো শাদি -এই দুই শিল্পীকে আবাসিক অনুদান প্রদান করেছেন। [৩]
সাম্প্রতিক সময়ে আফ্রিকার আওয়াজ [৪] ব্রুকলিন সংগীত, আফ্রোপাঙ্ক ফেস্টিভ্যাল, হারলেমের স্টুডিও মিউজিয়াম এবং নিউহাউস ইত্যাদি অনুষ্ঠানে অর্থ বিনিয়োগ করেছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Artist Wangechi Mutu Launches 'Africa's Out!' Campaign - Essence"। Essence (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ অক্টোবর ২০১৮।
- ↑ "Artist Wangechi Mutu Celebrates 'Africa's Out!' Campaign, with a Little Help from Solange"। Essence.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "Artist Residency"। Africa's Out! (মার্কিন ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ Sargent, Antwaun। "Africa's Out! Let's Celebrate"। W Magazine (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৮।