আফিয়া এফেরে
আফিয়া এফেরে // () হল একটি নাইজেরিয়ান স্যুপ। এটি ইবিবিও/এফিক জাতিগোষ্ঠীর মধ্যে জনপ্রিয়। এই স্যুপকে "সাদা স্যুপ" (হোয়াইট স্যুপ) নামেও ডাকা হয়। কারণ এতে পাম তেল ব্যবহার করা হয় না।[১][২]

উৎপত্তি
[সম্পাদনা]সাদা স্যুপ হল নাইজেরিয়ার দক্ষিণ অঞ্চলের মানুষের দ্বারা প্রস্তুত করা একটি স্যুপ। এটি নাইজেরিয়ায় দুটি রূপে পাওয়া যায়—ইগবো সংস্করণ (ওফে এনসালা) এবং ইবিবিও/এফিক সংস্করণ (আফিয়া এফেরে)। আফিয়া এফেরে ইগবো স্যুপ ওফে এনসালার মতো হলেও এতে কম উপাদান ব্যবহৃত হয় এবং এতে উয়ায়াক (একটি স্থানীয় মশলা) থাকে না।[৩]
সারসংক্ষেপ
[সম্পাদনা]তেলবিহীন এই স্যুপ মূলত দুটি প্রধান মাংস দিয়ে তৈরি হয়—ছাগল বা মুরগি। এগুলো "আফিয়া এফেরে ইবট" এবং "আফিয়া এফেরে উনেন" নামে পরিচিত, যার অর্থ যথাক্রমে ছাগলের সাদা স্যুপ এবং মুরগির সাদা স্যুপ।[৪]
এই স্যুপ তৈরিতে ব্যবহৃত অন্যান্য উপাদানের মধ্যে রয়েছে উয়ায়াক, এহু (কালাবাশ জায়ফল), উজিজা পাতা এবং চিংড়ি।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "How to Make Afia Efere In One Hour"। The Guardian Nigeria News - Nigeria and World News (মার্কিন ইংরেজি ভাষায়)। ১৫ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২২।
- ↑ "Afia Efere"। ResearchGate।
- ↑ "I grew up eating fresh food - Ijeoma Onwudiwe"। Vanguard News (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ১৭ জুন ২০১১। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২২।
- ↑ isaac (১২ ডিসেম্বর ২০১৩)। "Dishes You Must Try Out In Calabar"। Pulse Nigeria। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২২।
- ↑ "Delicious Calabar white soup"। Tribune Online (ব্রিটিশ ইংরেজি ভাষায়)। ২ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২২।