বিষয়বস্তুতে চলুন

আফরোজা খানম রিতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আফরোজা খানম রিতা
২০২৬ সালে রিতা
বাংলাদেশের বিমান ও পর্যটন মন্ত্রী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৭ ফেব্রুয়ারি ২০২৬
পূর্বসূরীশেখ বশির উদ্দিন
মানিকগঞ্জ-৩ আসনের
সংসদ সদস্য
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১২ ফেব্রুয়ারি ২০২৬
পূর্বসূরীজাহিদ মালেক স্বপন
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1962-04-04) ৪ এপ্রিল ১৯৬২ (বয়স ৬৪)
গিলন্ড, মানিকগঞ্জ সদর উপজেলা, মানিকগঞ্জ জেলা
জাতীয়তা বাংলাদেশ
রাজনৈতিক দলবাংলাদেশ জাতীয়তাবাদী দল
দাম্পত্য সঙ্গীমইনুল ইসলাম
পিতামাতাহারুনার রশীদ খান মুন্নু (পিতা)
হুরন নাহার রশিদ (মাতা)
পেশারাজনীতিবিদ

আফরোজা খানম রিতা (জন্ম: ৪ এপ্রিল ১৯৬২) একজন বাংলাদেশি রাজনীতিবিদ। মানিকগঞ্জ-৩ আসনের তিনি সংসদ সদস্য ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী[] তিনি মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

আফরোজা খানম রিতা ৪ এপ্রিল ১৯৬২ সালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার আজিমনগর ইউনিয়নের ইব্রাহিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা প্রয়াত মন্ত্রী, মানিকগঞ্জ-২ এবং মানিকগঞ্জ-৩ আসনে চারবারের সংসদ সদস্য শিল্পপতি হারুনার রশীদ খান মুন্নু, মাতা হুরন নাহার রশিদ। আফরোজা খানম রিতা বিয়ে করেন মইনুল ইসলামকে।

রিতা এইচএসসি পরীক্ষায় সারা দেশে মেধা তালিকায় অষ্টমস্থান অধিকার করেন। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাব বিজ্ঞানে বি. কম (অনার্স) পাস করেন।

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

আফরোজা খানম রিতা বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক।

তিনি ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন।২০১০ সালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হন।পরে ২০১৩ সালে জেলা বিএনপির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।[]

তিনি ২০২৬ সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসেবে মানিকগঞ্জ-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।[] তারেক রহমানের মন্ত্রীসভায় তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "১৫১ কেন্দ্রের ১৪৮টিতেই জয় পেয়েছেন আফরোজা খানম রিতা"www.kalerkantho.com। ১৪ ফেব্রুয়ারি ২০২৬। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬
  2. 1 2 "প্রথমবার এমপি হয়েই মন্ত্রী হচ্ছেন মানিকগঞ্জের আফরোজা খানম"প্রথম আলো। সংগ্রহের তারিখ ২২ ফেব্রুয়ারি ২০২৬
  3. "নির্বাচন কমিশনের গেজেট ২৯৭ আসনের .pdf"। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬