আফগানিস্তান প্রিমিয়ার লিগ
| আফগানিস্তান প্রিমিয়ার লিগ | |
|---|---|
| দেশ | আফগানিস্তান |
| ব্যবস্থাপক | আফগানিস্তান ক্রিকেট বোর্ড |
| খেলার ধরন | টুয়েন্টি২০ |
| প্রথম টুর্নামেন্ট | ২০১৮ |
| শেষ টুর্নামেন্ট | ২০১৮ |
| পরবর্তী টুর্নামেন্ট | ২০২৬ |
| প্রতিযোগিতার ধরন | টি-টুয়েটি |
| দলের সংখ্যা | ৫ |
| যোগ্যতা | টুয়েন্টি২০ চ্যাম্পিয়ানস লিগ |
| ওয়েবসাইট | www.aplt20.tv/ |
আফগানিস্তান প্রিমিয়ার লিগ বা এপিএল (Apl) হল আফগানিস্তানের একটি পেশাদার টুয়েন্টি ২০ ক্রিকেট লিগ প্রতিযোগিতা। লিগটি গুলবাহার আফগানিস্তান প্রিমিয়ার লিগ নামেও পরিচিত। বাৎসরিক অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় আফগানিস্তানের বিভিন্ন শহরের ৫টি ফ্রাঞ্চাইজি দল অংশগ্রহণ করে। লিগ প্রতিযোগিতাটি আফগানিস্তান ক্রিকেট বোর্ড কর্তৃক সংযুক্ত আরব আমিরাতে পরিচালিত হয়।[১] লিগটির প্রথম সংস্করণ ২০১৮ সালের ৫ থেকে ২১ অক্টোবর পর্যন্ত শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। [২] ২০১৮ সালের আগস্ট মাসে আইসিসি এই টুর্নামেন্টের অনুমোদন দেয়।[৩] ২০২৫ সালের ডিসেম্বরে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসিব খান ঘোষণা করেন যে, দীর্ঘ সাত বছর পর আফগানিস্তান প্রিমিয়ার লীগ ২০২৬ সালের সেপ্টেম্বর-অক্টোবর থেকে পনুরায় চালু করা হবে এবং এতে পাঁচটি দল অংশগ্রহণ করবে। লিগের দ্বিতীয় আসরটি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে।[৪]
দলসমূহ
[সম্পাদনা]|
|
| দল | শহর | অঞ্চল | অভিষেক | কোচ | অধিনায়ক | |
|---|---|---|---|---|---|---|
| বালখ লিজেন্ডস | মাজার-ই-শরিফ | উত্তর | ২০১৮ | |||
| কাবুল জয়ানান | কাবুল | কেন্দ্র | ২০১৮ | |||
| কান্দাহার নাইটস | কান্দাহার | দক্ষিণপশ্চিম | ২০১৮ | |||
| নঙ্গরহার লিওপার্ডস | জালালাবাদ | পূর্ব | ২০১৮ | |||
| পাকতিয়া প্যান্থারস | খোস্ত, লোয়া পাকতিয়া | দক্ষিণপূর্ব | ২০১৮ | |||
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Afghanistan Premier League slated for October 2018"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৮।
- ↑ "DSport to live broadcast APL 2018 in India"। Afghanistan Cricket Board। ৫ জানুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৮।
- ↑ "ICC approves plans for Afghanistan Premier League"। International Cricket Council। সংগ্রহের তারিখ ৫ অক্টোবর ২০১৮।
- ↑ "ایپياېل دویم پړاو؛ د ۵ لوبډلو په ګډون به راتلونکي کال سپټمبر کې ترسره شي"। طلوعنیوز (পাঞ্জাবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৫।