বিষয়বস্তুতে চলুন

আন ছিশুয়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন ছিশুয়ান
২০১৯ সালে আন ছিশুয়ান
ব্যক্তিগত তথ্য
জন্ম (2000-03-12) ১২ মার্চ ২০০০ (বয়স ২৫)[]
শিনচিয়াং, চীন
ক্রীড়া
দেশচীন
ক্রীড়াতীরন্দাজী
বিভাগবাঁকানো

আন ছিশুয়ান (চীনা: 安琦轩; জন্ম: ১২ মার্চ ২০০০) হলেন একজন চীনা তীরন্দাজ, যিনি চীনের প্রতিনিধি হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকেন।[]

২০১৮ সালে তীরন্দাজীতে অভিষেক করা ছিশুয়ান চীনের হয়ে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, যেখানে তিনি একটি রৌপ্য পদক জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আন ছিশুয়ান ২০০০ সালের ১২ই মার্চ তারিখে চীনের শিনচিয়াংয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

ছিশুয়ান চীনের প্রতিনিধি হিসেবে ২০২৪ গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[]

তিনি তীরন্দাজীতে মহিলাদের ব্যক্তিগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] র‍্যাঙ্কিং পর্বে ২৯টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ৬৫৬ পয়েন্ট নিয়ে তিনি ২৬তম স্থান অধিকার করেছিলেন।[] ৬৪ জনের পর্বে, তিনি র‍্যাঙ্কিং পর্বে ৩৯তম স্থান অধিকারী আজারবাইজানের ইয়ায়লাগুল রামাজানোভার মুখোমুখি হয়েছিলেন, যেখানে তিনি ৬–৫ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছিলেন।[][]

এছাড়াও তিনি লি চিয়ামান এবং ইয়াং শিয়াওলেইয়ের সাথে চীনা দল হিসেবে মহিলাদের দলগত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[] তারা র‍্যাঙ্কিং পর্বে ৯৬টি ১০ পয়েন্ট অর্জন করে সর্বমোট ১৯৯৬ পয়েন্ট নিয়ে ২য় স্থান অধিকার করেছিল।[] অতঃপর কোয়ার্টার-ফাইনালে তারা ইন্দোনেশিয়াকে ৫–১ সেট পয়েন্টের ব্যবধানে পরাজিত করে পরবর্তী পর্বে উত্তীর্ণ হয়েছিল। পরবর্তীকালে সেমি-ফাইনালে মেক্সিকোর বিরুদ্ধে ৫–৩ সেট পয়েন্টের ব্যবধানে জয়লাভ করে স্বর্ণ পদক ম্যাচে অংশগ্রহণ করেছিল,[] যেখানে তারা দক্ষিণ কোরিয়ার কাছে পরাজিত হয়ে রৌপ্য পদক জয়লাভ করেছে।[][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 "Women's Individual – Start List" [মহিলাদের ব্যক্তিগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪
  2. 1 2 "AN Qixuan" [আন ছিশুয়ান]olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪ {{ওয়েব উদ্ধৃতি}}: |archive-date= এর জন্য |archive-url= প্রয়োজন (সাহায্য)উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: ইউআরএল-অবস্থা (লিঙ্ক)
  3. "Women's Individual – Ranking Round – Results" [মহিলাদের ব্যক্তিগত – র‍্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪
  4. "Women's Individual – Brackets – Elimination Rounds" [মহিলাদের ব্যক্তিগত – বন্ধনী – নকআউট পর্ব] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪
  5. "Women's Individual – Standings" [মহিলাদের ব্যক্তিগত – অবস্থান] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৪ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৪ আগস্ট ২০২৪
  6. "Women's Team – Start List" [মহিলাদের দলগত – প্রবেশ তালিকা] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩১ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৪
  7. "Women's Team – Ranking Round – Results" [মহিলাদের দলগত – র‍্যাঙ্কিং পর্ব – ফলাফল] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩১ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৪
  8. 1 2 "Women's Team – Results Bracket" [মহিলাদের দলগত – ফলাফল বন্ধনী২] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩১ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৪
  9. "Women's Team – Medallists" [মহিলাদের দলগত – পদক বিজয়ী] (পিডিএফ)olympics.com (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি। ৩১ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত (পিডিএফ)। সংগ্রহের তারিখ ৩১ আগস্ট ২০২৪

বহিঃসংযোগ

[সম্পাদনা]