আন্না-মারিয়া শিক্লুৎস্কা
আন্না-মারিয়া শিক্লু্ৎস্কা ([ɕeˈklut͡ska]; জন্ম ৩১ মে ১৯৯২) একজন পোলিশ অভিনেত্রী। তিনি ইরোটিক ড্রামা চলচ্চিত্র ৩৬৫ ডেইজ (২০২০) এবং এর দুইটি সিক্যুয়েল চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]শিক্লুৎস্কা পোল্যান্ডের পূর্বাঞ্চলের বৃহত্তম শহর লুবলিনে জন্মগ্রহণ করেছেন। তার বাবা, জের্জি অ্যান্টনি শিক্লুৎস্কি, একজন আইনজীবী।[১] শিক্লুৎস্কা ভ্রোৎসওয়াফ-ভিত্তিক এএসটি ন্যাশনাল অ্যাকাডেমি অফ থিয়েটার আর্টস-এর পাপেট্রি ফ্যাকাল্টিতে পড়াশোনা করেছেন। সেখান থেকে তিনি ২০১৮ সালে স্নাতক হন।[২] তিনি সাবলীলভাবে পোলিশ, ইংরেজি, ফরাসি এবং জার্মান ভাষায় কথা বলতে পারেন।[৩]
কর্মজীবন
[সম্পাদনা]
২০১৯ সালের অক্টোবরে তিনি প্যারামেডিক এবং হাসপাতাল কর্মীদের জীবনকে কেন্দ্র করে নির্মিত পোলিশ টেলিভিশন সিরিজ না দোবরে ই না জুয়ে-এর একটি পর্বে অভিনয় করেছিলেন।[৪]
তিনি মিকেলে মোরোনের বিপরীতে লরা বিয়েল চরিত্রে তার ইরোটিক ড্রামা চলচ্চিত্র ৩৬৫ ডেইজ (২০২০) চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন। চলচ্চিত্রটির স্ক্রিপ্ট পড়ার পর এতে অভিনয়ের বিষয়ে প্রথমে দ্বিধান্বিত ছিলেন এবং এটির দৃশ্যধারণও তার জন্য একটি চ্যালেঞ্জ ছিল বলেও উল্লেখ করেছেন।[৫] চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে অত্যন্ত নেতিবাচক প্রতিক্রিয়া পেলেও সারা বিশ্বে জনপ্রিয়তা অর্জন করে। নিউজউইক-এর মতে এটি ২০২০ সালে নেটফ্লিক্সের সবচেয়ে বেশি দেখা চলচ্চিত্র ছিল।[৬][৭][৮] শিক্লুৎস্কা এতে তার অভিনয়ের জন্য তীব্র নেতিবাচক সমালোচনা পান এবং গোল্ডেন র্যাস্পবেরি পুরস্কার-এর জন্য মনোনীত করা হয়। পরবর্তীতে তিনি চলচ্চত্রটির দুটি সিক্যুয়েলে একই চরিত্রে অভিনয় করেন, যেগুলো আরও বেশী নেতিবাচক প্রতিক্রিয়া পায়। তিনটি চলচ্চিত্রই রটেন টমেটোস-এ বিরল ০% রেটিং পেয়েছে।
চলচ্চিত্র তালিকা
[সম্পাদনা]চলচ্চিত্র
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ২০২০ | ৩৬৫ ডেইজ | লরা বিয়েল | |
| ২০২২ | ৩৬৫ ডেইজ: দিস ডে | লরা বিয়েল-টোরিসেলি | |
| দ্য নেক্সট ৩৬৫ ডেইজ | লরা বিয়েল-টোরিসেলি | ||
| এমন চলচ্চিত্র যা এখনও মুক্তি পায়নি |
টেলিভিশন
[সম্পাদনা]| বছর | শিরোনাম | ভূমিকা | মন্তব্য |
|---|---|---|---|
| ২০১৯ | না দোবরে ই না জুয়ে | আনিয়েলা গ্রাবেক | পর্ব: "জুত্রো বেডজিমি শচেনশলিভি" |
| ২০২১ | টোয়া টোয়াজ ব্রজমি জনাজোমো | প্রতিযোগী | সিজন ১৪: ৭ম স্থান |
| ২০২৪ | ড্যান্সিং উইথ দ্য স্টার্স. টানিয়েজ জি গোইয়াজদামি | প্রতিযোগী | সিজন ২৮: ৭ম স্থান |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Aktorka z Lublina, Anna Maria Sieklucka, zagra w filmie "365 dni""। Polska Times। ৬ ডিসেম্বর ২০১৯। ৮ মার্চ ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Anna Maria Sieklucka – kim jest aktorka, która gra Laurę w filmie 365 dni?"। eska.pl। ৪ ডিসেম্বর ২০১৯। ৮ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Znamy obsadę filmu "365 dni"! Polski Grey wkrótce w kinach!"। tvn.pl। ৪ ডিসেম্বর ২০১৯। ২২ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Na dobre i na złe: odc. 753 – emisja 23 października. Opis, streszczenie odcinka"। plejada.pl (পোলিশ ভাষায়)। ২০ অক্টোবর ২০১৯। ৬ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২১।
- ↑ "Anna Maria Sieklucka: Cieszę się z głównej roli w filmie "365 dni". Początkowo jednak wahałam się, czy ją przyjąć"। lifestyle.newseria.pl। ১৬ জানুয়ারি ২০২০। ১৫ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ Heritage, Stuart (২৩ জুন ২০২০)। "365 Days: the Netflix softcore porn film that people can't stop watching"। The Guardian (ইংরেজি ভাষায়)। ২৩ জুন ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২১।
- ↑ "365 Days (2020)", রটেন টম্যাটোস (ইংরেজি ভাষায়), সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২১
- ↑ Spencer, Samuel (৩০ ডিসেম্বর ২০২০)। "The 25 most-watched movies on Netflix in 2020"। Newsweek (ইংরেজি ভাষায়)। ৩০ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০২১।