বিষয়বস্তুতে চলুন

আন্ধা নাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্ধা নাল
পরিচালকএস. বালাচন্দার
প্রযোজকএ. ভি. মেইয়াপ্পন
চিত্রনাট্যকারজাভার সীতারামন
কাহিনিকারএস. বালাচন্দার
শ্রেষ্ঠাংশে
সুরকারসরস্বতী স্টোরস অর্কেস্ট্রা
চিত্রগ্রাহকএস. মারুতি রাও
সম্পাদকএস. সূর্য
প্রযোজনা
কোম্পানি
মুক্তি
  • ১৩ এপ্রিল ১৯৫৪ (1954-04-13)
স্থিতিকাল১৩০ মিনিট[১]
দেশভারত
ভাষাতামিল

আন্ধা নাল (উচ্চারণ [an̪da naːɭ] অনু. সে দিন) হল ১৯৫৪ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় তামিল ভাষার রহস্য–থ্রিলার চলচ্চিত্র। যা এ. ভি. মেইয়াপ্পন প্রযোজিত এবং এস. বালাচন্দার পরিচালিত। এটি তামিল চলচ্চিত্রের প্রথম ফিল্ম নোয়ার এবং তামিলে নির্মিত প্রথম গান, নৃত্য বা মারামারির দৃশ্যবিহীন চলচ্চিত্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের দক্ষিণ-পূর্ব এশীয় মঞ্চের পটভূমিতে নির্মিত এই গল্পটি রেডিও ইঞ্জিনিয়ার রাজন (শিবাজি গণেশন)-এর হত্যাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। সন্দেহভাজনরা হলেন রাজনের স্ত্রী উষা (পান্দারী বাই), প্রতিবেশী চিন্নাইয়া পিল্লাই (পি. ডি. সাম্বান্দাম), রাজনের ভাই পট্টাবি (টি. কে. বালাচন্দ্রন), রাজনের ভ্রাতৃবধূ হেমা (মেনকা) এবং রাজনের প্রেমিকা অম্বুজম (কে. সূর্যকলা)। প্রত্যেকের বর্ণনায় নতুন নতুন সন্দেহভাজন উঠে আসে।

বালাচন্দার আকিরা কুরোসাওয়ার রাশোমন (১৯৫০) চলচ্চিত্রটি একটি চলচ্চিত্র উৎসবে দেখে অনুপ্রাণিত হন এবং একই ধরনের আখ্যানভঙ্গিতে একটি নাটক রচনা করেন, যদিও সেটি অল ইন্ডিয়া রেডিও কর্তৃক বাতিল হয়ে যায়। পরে এ. ভি. মেইয়াপ্পন এটি চলচ্চিত্ররূপে নির্মাণে সম্মত হন এবং ছবিটির নামকরণ হয় আন্ধা নাল। চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা করেন জাভার সীতারামন, যিনি একই সঙ্গে এতে একজন তদন্তকারী অফিসারের গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেন। চিত্রগ্রহণ পরিচালনা করেন এস. মারুতি রাও এবং পটভূমি সঙ্গীত রচনা করে এভিএম-এর নিজস্ব সঙ্গীত দল 'সরস্বতী স্টোরস অর্কেস্ট্রা'। তখনকার সময়ের অন্যান্য তামিল ছবির তুলনায় আন্ধা নাল তুলনামূলকভাবে সংক্ষিপ্ত দৈর্ঘ্যের ছিল। এটি এভিএম প্রোডাকশনসের জন্য বালাচন্দার পরিচালিত একমাত্র চলচ্চিত্র।

আন্ধা নাল ১৯৫৪ সালের ১৩ই এপ্রিল, পুথান্দু (তামিল নববর্ষ) উপলক্ষে মুক্তি পায়। এটি সমালোচকদের প্রশংসা অর্জন করে এবং ২য় জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তামিল ভাষার দ্বিতীয় শ্রেষ্ঠ চলচ্চিত্রের জন্য "সার্টিফিকেট অব মেরিট" লাভ করে। যদিও মুক্তির সময় এটি বাণিজ্যিকভাবে সফল ছিল না, পরবর্তীকালে এটি সংস্কৃতি চলচ্চিত্রের মর্যাদা লাভ করে এবং তামিল চলচ্চিত্রের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়। ২০১৩ সালে, আন্ধা নাল নিউজ১৮ প্রকাশিত "সর্বকালের ১০০ শ্রেষ্ঠ ভারতীয় চলচ্চিত্র" তালিকায় অন্তর্ভুক্ত হয়।

কাহিনিসংক্ষেপ

[সম্পাদনা]

কুশীলব

[সম্পাদনা]

প্রযোজনা

[সম্পাদনা]

থিম এবং প্রভাব

[সম্পাদনা]

মুক্তি এবং অভ্যর্থনা

[সম্পাদনা]

উত্তরাধিকার

[সম্পাদনা]

আরও দেখুন

[সম্পাদনা]

পাদটীকা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ↑ Vest 2014, পৃ. 309।

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]