বিষয়বস্তুতে চলুন

আন্দ্রেয়া মারা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্দ্রেয়া মারা
জন্ম (1985-04-15) ১৫ এপ্রিল ১৯৮৫ (বয়স ৪০)
শিক্ষাপেস বিশ্ববিদ্যালয় (বিএ)

আন্দ্রেয়া হং মারা একজন মার্কিন রাজনীতিবিদ এবং মানবাধিকার কর্মী, যিনি নিউ ইয়র্ক রাজ্য সিনেটে কুইন্‌স ডিস্ট্রিক্ট ১৩ এর প্রতিনিধিত্ব করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি আর্কাস ফাউন্ডেশনের যোগাযোগ বিভাগে কাজ করতেন। তিনি ফ্রিডম ফর অল আমেরিকানস এবং জাস্ট ডিটেনশন ইন্টারন্যাশনালের বোর্ডে দায়িত্ব পালন করেন।[]

২০১৮ সালের নভেম্বরে মারা ট্রান্সজেন্ডার লিগ্যাল ডিফেন্স অ্যান্ড এডুকেশন ফান্ডের নির্বাহী পরিচালক নিযুক্ত হন।[]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

মারা দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেন এবং শিশু হিসেবে তাকে দত্তক নেওয়া হয়। তিনি নিউ ইয়র্কের অলবানিতে একজন খাদ্য বিশারদ মায়ের কাছে বেড়ে ওঠেন।[][] ষষ্ঠ শ্রেণীতে পড়ার সময় মারা তার বাবা-মায়ের কাছে সমকামী হিসেবে পরিচিত হয়ে ওঠে[] এবং মাধ্যমিক বিদ্যালয়ে থাকাকালীন তাকে নির্যাতন করা হয়।[] তিনি উচ্চ বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের জন্য মর্যাদা আইনের পক্ষে ছিলেন, যা তার সরকারি পদের আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে।[]

২০০৩ সালে তিনি নিউ ইয়র্কের উত্তর-পশ্চিমে জিলিসেনে চাকরি নেন এবং ট্রান্সজেন্ডার হিসেবে আত্মপ্রকাশ করেন।[] তিনি ২০০৮ সালে পেস বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেন।[] তার আগের পাড়ায় হিজড়া পরিচয়ের কারণে আক্রমণের শিকার হওয়ার পর ২০০৯ সালে তিনি জ্যাকসন হাইটসে চলে আসেন।।[]

নোডুটডল আয়োজিত কোরিয়া ভ্রমণের অংশগ্রহণকারী হিসেবে মারা তার জন্মদাত্রীর সাথে দেখা করেন।[] ২০১২ সালে তিনি হাফপোস্টের একটি ব্লগ পোস্ট লিখেন, যেখানে তিনি তার দক্ষিণ কোরীয় জন্মদাত্রীর কাছে একজন ট্রান্সজেন্ডার নারী হিসেবে আত্মপ্রকাশ করার গল্প বর্ণনা করেন এবং পোস্টটি দ্রুত ছড়িয়ে যায়।[]

মারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার বাগদত্তা ড্রু একজন কোরীয় মার্কিন দত্তকপ্রাপ্ত।[][]

রাজনৈতিক জীবন

[সম্পাদনা]

মারা জিলিসেনের এলজিবিটি ওকালতিতে একজন প্রকাশনা ব্যবস্থাপক হিসেবে[] এবং গ্ল্যাডে একজন উর্ধ্বতন গণমাধ্যম কৌশলী হিসেবে কাজ করেন। বর্তমানে তিনি আর্কাস ফাউন্ডেশনে কাজ করছেন।[] তিনি একসময় অ্যাডভোকেটস ফর ট্রান্স ইকুয়ালিটির বোর্ডে দায়িত্ব পালন করেন।[]

এলজিবিটির পক্ষে ওকালতি ছাড়াও মারা কোরীয় একীকরণের একজন সমর্থক[] এবং নোডুটডলে কাজ করেন।[]

২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি মারা স্বাস্থ্যসেবা সংস্কার, পরিবহন, সাশ্রয়ী মূল্যের আবাসন এবং নিরাপত্তাকে তার আইনী অগ্রাধিকার হিসেবে উল্লেখ করে নিউ ইয়র্ক রাজ্য সিনেটের জন্য তার প্রার্থীতা ঘোষণা করেন।[][]

পুরস্কার ও স্বীকৃতি

[সম্পাদনা]
  • হোয়াইট হাউজের পরবর্তী প্রজন্মের এলজিবিটি নেতা
  • ২০১২ সালে দি অ্যাডভোকেটসের ৪০ অনূর্ধ্ব ৪০-এর একজন[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 4 Matua, Angela (৭ ফেব্রুয়ারি ২০১৮)। "Second Jackson Heights resident announces challenge to state Senator Jose Peralta"। QNS। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৮
  2. Schindler, Paul (২১ নভেম্বর ২০১৮)। "Refusing to Accept Erasure"। Gay City News। ২৩ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৯
  3. 1 2 3 4 5 6 Yi, Eugene (১৪ মে ২০১৪)। "Andy Marra Shares Her Story"। Kore Asian Media। ১৫ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৮
  4. 1 2 3 4 "Forty Under 40"। The Advocate। ২৪ এপ্রিল ২০১২। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৮
  5. 1 2 3 Jordan, Brandon (২৭ ফেব্রুয়ারি ২০১৮)। "Andrea Marra Shares Reasons for State Senate Run"। Queens County Politics। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৮
  6. 1 2 Kang, Andy (৫ জুন ২০১৪)। "'I Am Loveworthy,' Andy Marra's trans-affirming love story"। GLAAD। ১৫ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৮
  7. 1 2 Colon, David (২২ ফেব্রুয়ারি ২০১৮)। "IDC's Peralta gets second challenger, who would be a first"। City & State New York। ১৫ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৫ মে ২০১৮