বিষয়বস্তুতে চলুন

আন্দ্রেয়া ফোত্তের

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্দ্রেয়া ফোত্তের
২০২৪ সালে ফোত্তের
ব্যক্তিগত তথ্য
জন্ম (1995-04-03) ৩ এপ্রিল ১৯৯৫ (বয়স ৩১)[]
ব্রিক্সেন, ইতালি
উচ্চতা১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
ক্রীড়া
দেশ ইতালি
ক্রীড়ালুজ
বিভাগদ্বৈত

আন্দ্রেয়া ফোত্তের (ইতালীয়: Andrea Vötter, ইতালীয় উচ্চারণ: [ˈandʁea ˈfœtɐ]; জন্ম: ৩ এপ্রিল ১৯৯৫) হলেন একজন ইতালীয় লুজার[] তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় ইতালির প্রতিনিধিত্ব করেন এবং লুজের দ্বৈত বিভাগে অংশগ্রহণ করে থাকেন।[]

ফোত্তের ইতালির প্রতিনিধি হিসেবে ২০১৪, ২০১৮, ২০২২ এবং ২০২৬ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন, এই সময়ে তিনি ১টি স্বর্ণ পদকসহ সর্বমোট ২টি পদক জয়লাভ করেছেন। এছাড়াও, তিনি ২০১২ শীতকালীন যুব অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আন্দ্রেয়া ফোত্তের ১৯৯৫ সালের ৩রা এপ্রিল তারিখে ইতালির ব্রিক্সেনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত হয়।[]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

ফোত্তের ইতালির প্রতিনিধি হিসেবে ২০২৬ শীতকালীন অলিম্পিকে লুজের সর্বমোট দুইটি পৃথক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন।[]

তিনি মারিয়ন ওবারহোফারের সাথে জুটি হিসেবে নারীদের দ্বৈত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতার দুইটি রান সম্পন্ন করতে তারা সর্বমোট ১:৪৬.২৮৪ সময় নেন, যা তাদের স্বর্ণ পদক জয়লাভ করতে সহায়তা করেছে।[] অন্যদিকে, তিনি ইতালি দলের সদস্য হিসেবে দলগত রিলে প্রতিযোগিতার নারীদের দ্বৈত অংশে মারিয়ন ওবারহোফারের সাথে জুটি হিসেবে অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতায় তারা নারীদের দ্বৈত অংশটি সম্পন্ন করতে ৫৬.২৭১ সময় নেন। অতঃপর চার অংশ মিলিয়ে তার দলের মোট সময় দাঁড়ায় ৩:৪২.৫২১, এই সময় নিয়ে তারা ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Andrea Vötter - Milano Cortina 2026 Olympics" [আন্দ্রেয়া ফোত্তের - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ৬ ফেব্রুয়ারি ২০২৬।
  2. 1 2 "Olympedia – Andrea Vötter" [অলিম্পিডিয়া – আন্দ্রেয়া ফোত্তের]olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। ৬ ফেব্রুয়ারি ২০২৬।
  3. "Women's doubles - Luge - Milano Cortina 2026 Olympics" [নারীদের দ্বৈত - লুজ - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১১ ফেব্রুয়ারি ২০২৬।
  4. "Team relay - Luge - Milano Cortina 2026 Olympics" [দলগত রিলে - লুজ - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১২ ফেব্রুয়ারি ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]