আন্দ্রেয়ান নুরিগা
আন্দ্রেয়ান | |
|---|---|
| জন্ম | আন্দ্রেয়ান নুরিগা |
| জাতীয়তা | ফ্রেঞ্চ |
| পেশা | অভিনেত্রী, মডেল |
| কর্মজীবন | ২০১৫–বর্তমান |
আন্দ্রেয়ান নুরিগা, যিনি পেশাগতভাবে আন্দ্রেয়ান নামে পরিচিত,[১] একজন ফরাসি অভিনেত্রী। তিনি মূলত ভারতে থাকেন এবং সেখানেই তার কর্মক্ষেত্র। তিনি তামিল সিনেমায় পার্শ্ব ও প্রধান চরিত্রে অভিনয় করেছেন। [২][৩][৪] তিনি তামিল ভাষার রান্নার অনুষ্ঠান কুকু উইথ কোমালি-এর চতুর্থ মরসুমের একজন প্রতিযোগী ছিলেন। [৫]
কর্মজীবন
[সম্পাদনা]আন্দ্রেয়ান নুরিগা ফ্রান্সে জন্মগ্রহণ করেন। ছয় বছর বয়স থেকে তিনি ভারতের পন্ডিচেরিতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং সেখানেই তার শৈশব কাটিয়েছেন। উচ্চশিক্ষার জন্য, তিনি ফ্রান্সে ফিরে আসেন এবং একজন পশুচিকিৎসক সেবিকা হওয়ার প্রশিক্ষণ নেন, কিন্তু পরে চলচ্চিত্র জগতে প্রবেশের জন্য তিনই ভারতে ফিরে আসেন। [৬] ২০০০ সালে, আন্দ্রেয়ান নুরিগা পুদুচেরিতে চিত্রায়িত টেলিফিল্ম পাসর দ'অঁফঁ -এ একটি অতিরিক্ত চরিত্রে অভিনয় করেন। এরপর তিনি ফরাসি মঞ্চনাটকে অংশ নেন, যার মধ্যে ২০০১ সালে অলিভিয়ের পাই প্রযোজিত লা জ্যুন ফিয়, লে দিয়াবল এ লে মুলাঁ এবং ২০০৪ সালে জঁ-ফিলিপ রিবেস পরিচালিত স্কেচেস উল্লেখযোগ্য।। এরপর তিনি রজনীকান্ত এবং শ্রিয়া শরণ অভিনীত পরিচালক শঙ্করের শিবাজি (২০০৭) ছবিতে অথিরাদী গানের দৃশ্যে অতিরিক্ত শিল্পী হিসাবে উপস্থিত ছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ] পশিক্ষাজীবন শেষে, আন্দ্রেয়ান ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য মডেলিং শুরু করেন। তিনি শেলটন শার্টস, ডিভিওয়াই ফটোশুট, কুমারন সিল্কস অনলাইন, বিজয়া গণপতি স্টোরস এবং ফ্রেশডেস্ক-এর মতো সংস্থার সঙ্গে কাজ করেন। এছাড়া, ২০১৪ সালে তিনি ডিজাইনার চৈতন্য রাওয়ের ফ্যাশন শোতেও র্যাম্পে হাঁটেন।[তথ্যসূত্র প্রয়োজন]
এরপর আন্দ্রেয়ান তামিল ছবিতে অভিনয় শুরু করেন, তিনি তামিল ভাষা জানতেন তাই নিজের সংলাপ নিজেই বলতেন। ২০১৩ সালে, তিনি প্রথম স্বল্প বাজেটের ছবি কান্দেন কাধাল কোন্দেন (২০১৬) এবং সালাইওরাম (২০১৬) -এর জন্য চিত্রগ্রহনের কাজ সম্পন্ন করেছিলেন, কিন্তু তার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল সিভি কুমারের এনাক্কুল ওরুভান (২০১৫), যেখানে তিনি অভিনেতা সিদ্ধার্থের অভিনীত চরিত্রের বন্ধুর ভূমিকায় অভিনয় করেছিলেন। পরবর্তীতে তিনি ভৌতিক ছবি জিরো (২০১৬) তে একটি ভূতের চরিত্রে, শিবকার্থিকেয়ন অভিনীত রজনী মুরুগান (২০১৬) চলচ্চিত্রে কৌতুকমুখী চরিত্রে এবং রুম (২০১৭) ছবিতে একজন রাশিয়ান মহিলার চরিত্রে অভিনয় করেছিলেন।[তথ্যসূত্র প্রয়োজন][ তথ্যসূত্র প্রয়োজন ] এরপর আন্দ্রেয়ান রাজকমলের সাথে, মেলনাত্তু মারুমাগান (২০১৮) নামক চলচ্চিত্রে প্রধান ভূমিকায় অভিনয় করেন। [৭] ছবিতে তিনি ফ্রান্স থেকে আগত একজন বিদেশীর চরিত্রে অভিনয় করেছিলেন এবং তামিল ভাষায় নিজের সংলাপ নিজেই বলেছিলেন। [৮][৯]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "French actress Andreanne dubs in Tamil for her role"। The Times of India। সংগ্রহের তারিখ ১৬ জানুয়ারি ২০১৭।
- ↑ "Andreanne model actress"।
- ↑ "FRENCH ACTRESS"। The Hindu। ৬ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ "French girl Andrean dubs her own voice"। ২ আগস্ট ২০১৬।
- ↑ "Andreanne Nouyrigat join Cooku with Comali 4 as a wildcard entry"। The Times of India। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২৩।
- ↑ "After Amy, it's now Andreanne!"। SouthScope। ২৫ আগস্ট ২০১৬।
- ↑ "French actress Andreanne dubs in Tamil for her role"। The Times of India। ১৬ জানুয়ারি ২০১৭।
- ↑ "French actress Andreanne dubbing in Tamil for Melnaatu"। ১৩ সেপ্টেম্বর ২০১৬। ৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত।
- ↑ "Melnaattu Marumagan Movie Review, Trailer, & Show timings at Times of India"। The Times of India।