বিষয়বস্তুতে চলুন

আন্দ্রি ইয়ারমোলেঙ্কো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্দ্রি ইয়ারমোলেঙ্কো
২০১৯ সালে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের হয়ে ইয়ারমোলেঙ্কো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আন্দ্রি মিকোলায়োভিচ ইয়ারমোলেঙ্কো
জন্ম (1989-10-23) ২৩ অক্টোবর ১৯৮৯ (বয়স ৩৬)
জন্ম স্থান লেনিনগ্রাদ, সোভিয়েত ইউনিয়ন
উচ্চতা ১.৮৯ মিটার (৬ ফুট + ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
দিনামো কিয়েভ
জার্সি নম্বর
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬:২৭, ২১ অক্টোবর ২০২৪ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

আন্দ্রি মিকোলায়োভিচ ইয়ারমোলেঙ্কো (ইউক্রেনীয়: Андрій Миколайович Ярмоленко; জন্ম: ২৩ অক্টোবর ১৯৮৯; আন্দ্রি ইয়ারমোলেঙ্কো নামে সুপরিচিত) হলেন একজন ইউক্রেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইউক্রেনের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর ইউক্রেনীয় প্রিমিয়ার লিগের ক্লাব দিনামো কিয়েভ এবং ইউক্রেন জাতীয় দলের হয়ে আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত ডান পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় আক্রমণভাগের খেলোয়াড় অথবা কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৭ সালে, ইয়ারমোলেঙ্কো ইউক্রেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইউক্রেনের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় তিন বছর যাবত ইউক্রেনের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০০৯ সালে ইউক্রেনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ইউক্রেনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১১৬ ম্যাচে ৪৬টি গোল করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আন্দ্রি মিকোলায়োভিচ ইয়ারমোলেঙ্কো ১৯৮৯ সালের ২৩শে অক্টোবর তারিখে সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

ইয়ারমোলেঙ্কো ইউক্রেন অনূর্ধ্ব-১৯ এবং ইউক্রেন অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ইউক্রেনের প্রতিনিধিত্ব করেছেন। ২০০৭ সালে তিনি ইউক্রেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ইউক্রেনের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৩ বছরে ৩০ ম্যাচে অংশগ্রহণ করে ৮টি গোল করেছেন।

২০০৯ সালের ৫ই সেপ্টেম্বর তারিখে, ১৯ বছর, ১০ মাস ও ১৩ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী ইয়ারমোলেঙ্কো অ্যান্ডোরার বিরুদ্ধে অনুষ্ঠিত ২০১০ ফিফা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ইউক্রেনের হয়ে অভিষেক করেছেন।[] তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন;[] ম্যাচে তিনি ১৪ নম্বর জার্সি পরিধান করে কেন্দ্রীয় আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেছিলেন।[] ম্যাচটি ইউক্রেন ৫–০ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] ইউক্রেনের হয়ে অভিষেকের বছরে ইয়ারমোলেঙ্কো সর্বমোট ৬ ম্যাচে ২টি গোল করেছেন। জাতীয় দলের হয়ে অভিষেক ম্যাচেই ইউক্রেনের জার্সি গায়ে প্রথম গোলটি করেছেন;[] উক্ত ম্যাচের ১৮তম মিনিটে অলেগ গুসেভের অ্যাসিস্ট হতে ইউক্রেনের হয়ে ম্যাচের প্রথম গোলটি করার মাধ্যমে তিনি আন্তর্জাতিক ফুটবলে তার প্রথম গোলটি করেছেন।[][]

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
২১ অক্টোবর ২০২৪ পর্যন্ত হালনাগাদকৃত।
দলসালম্যাচগোল
ইউক্রেন২০০৯
২০১০
২০১১
২০১২১০
২০১৩১১
২০১৪
২০১৫
২০১৬১২
২০১৭
২০১৮
২০১৯
২০২০
২০২১১৪
২০২২
২০২৩
সর্বমোট১১৬৪৬

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]