বিষয়বস্তুতে চলুন

আন্দিউড়া ইউনিয়ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আন্দিউড়া
ইউনিয়ন
দেশবাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাহবিগঞ্জ জেলা
উপজেলামাধবপুর উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
স্থাপিত১৯৯৯
আয়তন
  মোট১,৯৩৭ হেক্টর (৪,৭৮৭ একর)
জনসংখ্যা (২০১১)
  মোট২০,১৪৬
  জনঘনত্ব১,০০০/বর্গকিমি (২,৭০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৩৬ ৭১ ৭৭
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

আন্দিউড়া ইউনিয়ন বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি প্রশাসনিক এলাকা।

ইতিহাস

[সম্পাদনা]

আন্দিউড়া ইউনিয়ন মাধবপুর উপজেলার একটি ইউনিয়ন। ১৯৯৭ সালের পূর্বে এটি মাধবপুর ইউনিয়নের সঙ্গে যুক্ত ছিল। ১৯৯৭ সালে মাধবপুর ইউনিয়নের দক্ষিণ ও পশ্চিম অঞ্চল নিয়ে মাধবপুর পৌরসভা গঠিত হলে মাধবপুর ইউনিয়নের পূর্ব ও উত্তর দিক নিয়ে আন্দিউড়া ইউনিয়ন গঠিত হয়।

ভৌগোলিক

[সম্পাদনা]

সমভূমিতে অবস্থিত এই আন্দিউড়া ইউনিয়ন। এর মধ্যখান দিয়ে সোনাই নদী এবং বোয়ালিয়া নদী প্রবাহিত হওয়ায় এই এলাকার মাটি খুবই উর্বর।

প্রশাসনিক উপাত্ত

[সম্পাদনা]
গ্রামসমূহ
পূর্ব আন্দিউড়া (১ নং ওয়ার্ড)
পশ্চিম আন্দিউড়া (২ নং ওয়ার্ড)
বাকসাইর ও দুর্গাপুর (৩ নং ওয়ার্ড)
মীরনগর ও জোয়ালভাঙা (৪ নং ওয়ার্ড)
হাড়িয়া ও উত্তর হরিশ্যামা (৫ নং ওয়ার্ড)
সুলতানপুর (৬ নং ওয়ার্ড)
দক্ষিণ হরিশ্যামা (৭ নং ওয়ার্ড)
দীঘিরপাড় ও কুটানিয়া (৮ নং ওয়ার্ড)
মুরাদপুর ও বাড়া-চান্দুড়া (৯ নং ওয়ার্ড)

জনপ্রতিনিধি

[সম্পাদনা]

আন্দিউড়া ইউনিয়নে ৯ জন নির্বাচিত মেম্বার বা সদস্য রয়েছে। মহিলাদের জন্য সংরক্ষিত ৩ টি সদস্যপদ রয়েছে।

শিক্ষাব্যবস্থা

[সম্পাদনা]

এ ইউনিয়ন প্রাথমিক বিদ্যালয় ১৪ টি ও মাধ্যমিক বিদ্যালয় ৩ টি রয়েছে।

শিক্ষাপ্রতিষ্ঠান

[সম্পাদনা]
উচ্চ বিদ্যালয়
  • আন্দিউড়া উম্মেতুননেছা উচ্চ বিদ্যালয়
  • সুলতানপুর উচ্চ বিদ্যালয়
  • ডা: বিল্লাল হোসেন উচ্চ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • জোয়াল ভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাকসাইর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মীরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • হাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • উত্তর হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চৌধুরি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাড়া চান্দুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়

অর্থনীতি

[সম্পাদনা]

এ অঞ্চলের মানুষ কৃষি ও শিল্প নির্ভর। এই ইউনিয়নে হাড়িয়া গ্রামে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান আকিজ-বাসির সিরামিক্স কোম্পানি রয়েছে। যা হাজার হাজার মানুষের বেকারত্ব দূর করেছে।



যোগাযোগ ব্যবস্থা

[সম্পাদনা]

যোগাযোগের ক্ষেত্রে সিএনজি, অটোরিক্সা ব্যবহার উল্লেখযোগ্য এই অঞ্চলে। সিলেট-ঢাকা মহাসড়কটি এই ইউনিয়নের মধ্য দিয়ে যাওয়াই এখানে অনেক বাস স্ট্যান্ড গড়ে উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য বাস স্ট্যান্ড হলো: দক্ষিণ হাড়িয়া বাসস্ট্যান্ড, হাড়িয়া উত্তর বাসস্ট্যান্ড, বাকসাইর বাসস্ট্যান্ড, আন্দিউড়া বাসস্ট্যান্ড।

দর্শনীয় স্থান

[সম্পাদনা]
  • দেব জমিদার বাড়ি, বাড়াচান্দুরা, মাধবপুর, হবিগঞ্জ জেলার ঐতিহাসিক জমিদার বাড়ি।
  • [] হবিগন্জ জেলা প্রশাসনিক পর্যটন পার্ক অবস্থিত হাড়িয়া গ্রামে।

ও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Sangbad, Protidiner। "কালের সাক্ষী দেববাড়ী"Protidiner Sangbad। সংগ্রহের তারিখ ১০ অক্টোবর ২০২৩

বহিঃসংযোগ

[সম্পাদনা]