আন্তিয়ে টাওয়ে
আন্তিয়ে টাওয়ে | |
|---|---|
৬৭তম বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এ টাওয়ে (২০১৭) | |
| জন্ম | ১৮ জানুয়ারি ১৯৮১ মিটভাইডা, পূর্ব জার্মানি |
| পেশা | অভিনেত্রী |
| কর্মজীবন | ১৯৯৭–বর্তমান |
আন্তিয়ে টাওয়ে (জার্মান: [ˈantjə ˈtʁaʊə]; জন্ম: ১৮ জানুয়ারি, ১৯৮১) একজন জার্মান অভিনেত্রী। ১৯৯৭ সালে ১৬ বছর বয়সে মঞ্চ নাটকে অভিনয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু হয়। ২০০০ সালে জার্মান চলচ্চিত্র ফেরলোরেনে কিন্ডার-এ তার প্রথম পর্দায় উপস্থিতি ঘটে এবং ২০০৯ সালের প্যান্ডোরাম চলচ্চিত্রের মাধ্যমে প্রথম ইংরেজি ভাষার চরিত্রে অভিনয় করেন।[১] আন্তর্জাতিক অঙ্গনে, তিনি ডিসি এক্সটেন্ডেড ইউনিভার্স চলচ্চিত্র ম্যান অফ স্টিল (২০১৩) ও দ্য ফ্ল্যাশ (২০২৩)-এ খলনায়িকা ফাওরা-উল চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।[২][৩] এছাড়া নেটফ্লিক্সের জার্মান সিরিজ ডার্ক-এ অ্যাগনেস নিলসেন চরিত্রে তার অভিনয় উল্লেখযোগ্য।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]টাওয়ের জন্ম পূর্ব জার্মানির স্যাক্সনি রাজ্যের মিটওয়েইডায়।[৪] তার মা একজন নৃত্যশিল্পী ও সঙ্গীতজ্ঞ ছিলেন। তিনি জার্মান ও ইংরেজি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন। ছয় বছর বয়স থেকে কৈশোর পর্যন্ত তিনি একটি অভিজাত প্রশিক্ষণ কেন্দ্রে শৈল্পিক জিমন্যাস্ট হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন।[১] স্কুল নাটকে জান্ দার্খ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তার মঞ্চ জীবন শুরু হয়।[১] ষোল বছর বয়সে তিনি আন্তর্জাতিক মিউনিখ আর্ট ল্যাবের প্রথম "হিপ হপেরা" ("ওয়েস্ট এন্ড অপেরা" মিউজিক্যাল) নাটকে প্রধান চরিত্রে অভিনয়ের সুযোগ পান।[৫][৬][৭]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Biography"। Spielkind Talent Agency। ৩১ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৩ এপ্রিল ২০১৮।
- ↑ Sneider, Jeff (২৭ এপ্রিল ২০১৩)। "Antje Traue cast as female villain in Superman"। Variety। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৩।
- ↑ Strazza, Cecilia (২২ মার্চ ২০১৮)। "The 10 best moments of the DC universe: No 4: The Battle of Smallville"। Cinefilos (ইতালীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ২৮ মার্চ ২০১৮।
Antje Traue was outstanding in the role of Faora in Man of Steel, and the battle between her and Superman in the streets of Smallville is among the best scenes of the movie.
- ↑ Killing, Uwe (১ আগস্ট ২০১৬)। "Antje Traue: Von Sachsen nach Hollywood" [Antje Traue: From Saxony to Hollywood]। Berliner Kurier (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ অক্টোবর ২০১৯।
- ↑ "WestEndOpera"। International Munich Art Lab (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৮।
- ↑ International Munich Art Lab (২৬ ডিসেম্বর ২০১৪)। "WestEndOpera Scenecut"। YouTube (জার্মান ভাষায়)। ২১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৮।
- ↑ QUER BR [Bayrischer Rundfunk]। "WestEndOpera Preview"। YouTube (জার্মান ভাষায়)। ২১ ডিসেম্বর ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ৪ এপ্রিল ২০১৮।