বিষয়বস্তুতে চলুন

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জাতিসংঘের সাধারণ পরিষদ (UNGA) ৭ ডিসেম্বর ১৯৮৭ তারিখে সিদ্ধান্ত নেয় যে প্রতি বছর ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস (মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ) পালন করা হবে। বিভিন্ন দেশের মানুষের মধ্যে মাদকদ্রব্য গ্রহণের এবং অপব্যবহার করার প্রবণতা যেভাবে বেড়েছে তা সত্যিই উদ্বেগের বিষয়। সামাজিক সুস্থতা বজায় রাখতে, মানুষকে মাদকের কু প্রভাব থেকে মুক্ত করতে এই দিবস আরও সচেতন করে।[][]

লক্ষ্য

[সম্পাদনা]

এই দিবসের মূল লক্ষ্য হলো বিশ্বকে মাদক মুক্ত করে তোলা। সংশ্লিষ্ট সব পক্ষের প্রয়াস ও সহযোগিতাকে আরও নিবিড় করে তুলতে প্রতি বছর ২৬ জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন করা হয়।

তাৎপর্য

[সম্পাদনা]

জাতিসংঘ বিভিন্ন সংস্থার মাধ্যমে মাদকের অপব্যবহারের বিরুদ্ধে লড়াই করে। ইউএনওডিসি বা জাতিসংঘের মাদক ও অপরাধ বিষয়ক কার্যালয় অবৈধ মাদকের বিরুদ্ধে লড়াইয়ের নেতৃত্ব দেয়, পাশাপাশি এটি একটি আন্তর্জাতিক অপরাধও। ইউএনওডিসি ১৯৯৭ সালে গঠিত হয়েছিল এবং সারা বিশ্বে এর অফিস রয়েছে। জাতিসংঘ বিভিন্ন বিষয় সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, সরকার এবং আন্তর্জাতিক সংস্থাগুলির সমর্থন পেতে, পাশাপাশি গুরুতর সমস্যা এবং উদ্বেগ মোকাবেলায় ব্যক্তি ও সম্প্রদায়কে সম্পৃক্ত করার জন্য আন্তর্জাতিক এই দিবস পালন করে। ২০১৬ সালে সাধারণ পরিষদ মাদক সংক্রান্ত একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল। মাদকের অপব্যবহার এবং আসক্তি মানুষের জীবনে এবং সামাজিক শান্তি, উন্নয়ন এবং প্রবৃদ্ধির উপর যে মারাত্মক প্রভাব ফেলছে তা থেকে মুক্তি দেওয়ার জন্য আন্তর্জাতিক দিবসটি পালিত হয়।[]

নেশামুক্ত ভারত অভিযান

[সম্পাদনা]

ভারতে ২৭২টি জেলায় নেশামুক্ত ভারত অভিযান গ্রহণ করা হয়েছে। এই অভিযানে ৮ হাজারের বেশি স্বেচ্ছাসেবক যোগ দিয়েছেন, যাঁরা সাধারণ মানুষের কাছে মাদক অপব্যবহারের কুফল সম্পর্কে বার্তা প্রচার করছেন। এখনও পর্যন্ত এই অভিযান থেকে ইতিবাচক পরিণাম মিলেছে। এই প্রেক্ষিতে মন্ত্রক চলতি বছরের শেষ নাগাদ নির্দিষ্ট কয়েকটি মাপকাঠির ভিত্তিতে ১০০টি জেলাকে মাদক মুক্ত হিসেবে ঘোষণা করার লক্ষ্যে নিরলস কাজ করে চলেছে।[]

প্রতিপাদ্য বিষয়

[সম্পাদনা]


বছর / মূল ভাব

২০২৬: বিশ্বব্যাপী মাদক সমস্যা: চলমান সমস্যা, নতুন প্রতিবন্ধকতা ও উদ্ভাবনী সমাধানকৃত্রিম মাদকের উত্থান, বিশ্বব্যাপী পাচারের ক্রমবিকাশমান পথ এবং অভিযোজনযোগ্য ও প্রমাণ-ভিত্তিক পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর আলোকপাত করা হয়েছে।

২০২৫: প্রমাণ সুস্পষ্ট: প্রতিরোধে বিনিয়োগ করুন।এই চক্র ভাঙুন। #সংগঠিতঅপরাধবন্ধকরুন

২০২৪: প্রমাণ সুস্পষ্ট: প্রতিরোধে বিনিয়োগ করুন।

২০২৩: মানুষই প্রথম: কলঙ্ক ও বৈষম্য বন্ধ করুন, প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন।

২০২২: স্বাস্থ্য ও মানবিক সংকটে ওষুধের চ্যালেঞ্জ মোকাবেলা

২০২১: মাদক সম্পর্কে তথ্য শেয়ার করুন। জীবন বাঁচান।

২০২০: উন্নত পরিচর্যার জন্য উন্নত জ্ঞান

২০১৯: স্বাস্থ্যই ন্যায়বিচার। ন্যায়বিচারই স্বাস্থ্য।

২০১৬-২০১৮: প্রথমে শুনুন – শিশু ও কিশোর-কিশোরীদের কথা শোনা তাদের সুস্থ ও নিরাপদে বেড়ে উঠতে সাহায্য করার প্রথম পদক্ষেপ।

২০১৫: আসুন আমরা গড়ে তুলি — আমাদের জীবন — আমাদের সমাজ — আমাদের পরিচয় — মাদক ছাড়া

২০১৪: আশার বার্তা: মাদক ব্যবহারজনিত ব্যাধি প্রতিরোধযোগ্য ও নিরাময়যোগ্য।

২০১৩: জীবনে মাদক নয়, স্বাস্থ্যকেই আপনার নতুন নেশা বানান।

২০১২: “মাদকমুক্ত সুস্থ সম্প্রদায়ের জন্য বৈশ্বিক পদক্ষেপ”

২০১১: না বলুন!

২০১০: স্বাস্থ্য নিয়ে ভাবুন – মাদক নিয়ে নয়।

২০০৯: মাদক কি আপনার জীবন নিয়ন্ত্রণ করে? আপনার জীবন। আপনার সমাজ। মাদকের কোনো স্থান নেই।

২০০৮: মাদক কি আপনার জীবন নিয়ন্ত্রণ করে? আপনার জীবন। আপনার সমাজ। মাদকের কোনো স্থান নেই।

২০০৭: মাদক কি আপনার জীবন নিয়ন্ত্রণ করে? আপনার জীবন। আপনার সমাজ। মাদকের কোনো স্থান নেই।

২০০৬: নিজেকে মূল্য দিন… স্বাস্থ্যকর সিদ্ধান্ত নিন।

২০০৫: মাদক কোনো ছেলেখেলা নয়।

২০০৪: ওষুধ: চিকিৎসা কার্যকর।

২০০৩: আসুন মাদক নিয়ে কথা বলি।

২০০২: “মাদকাসক্তি এবং এইচআইভি/এইডস”

২০০১: “মাদকের বিরুদ্ধে খেলাধুলা”

২০০০: বাস্তবতার মুখোমুখি: অস্বীকার, দুর্নীতি ও সহিংসতা[][][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস"। dbc news tv। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৫
  2. "onservances/ end drug abuse day"। un.org। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৬
  3. "আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসের তাৎপর্য"। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৫
  4. "নেশামুক্ত ভারত অভিযান"। pib.gov in। সংগ্রহের তারিখ ১৯ মে ২০২৫
  5. "theme/ international day, drug abuse.."। byjus। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৬
  6. "activities/ drug abuse day"। prothom alo। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৬
  7. "theme/ 2026/international day of drug abuse"। pace hospital part 2। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০২৬