আন্ড্রি রাগেটলি
| ব্যক্তিগত তথ্য | |
|---|---|
| জন্ম | ২১ আগস্ট ১৯৯৮[১] ফ্লিমস, সুইজারল্যান্ড |
| উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি) |
| ওজন | ৮০ কিলোগ্রাম (১৮০ পাউন্ড) |
| ক্রীড়া | |
| দেশ | |
| ক্রীড়া | ফ্রিস্টাইল স্কিইং |
| বিভাগ | বিগ এয়ার, স্লোপস্টাইল |
আন্ড্রি রাগেটলি (জার্মান: Andri Ragettli, জার্মান উচ্চারণ: [ˈan.dri raˈɡɛt.li]; জন্ম: ২১ আগস্ট ১৯৯৮) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফ্রিস্টাইল স্কিয়ার। তিনি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় ফ্রিস্টাইল স্কিইংয়ের বিগ এয়ার এবং স্লোপস্টাইল বিভাগে সুইজারল্যান্ডের প্রতিনিধি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে থাকেন।
রাগেটলি সুইজারল্যান্ডের হয়ে ২০১৮ এবং ২০২২ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন।
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]আন্ড্রি রাগেটলি ১৯৯৮ সালের ২১শে আগস্ট তারিখে সুইজারল্যান্ডের ফ্লিমসে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।[১]
খেলোয়াড়ি জীবন
[সম্পাদনা]রাগেটলি সুইজারল্যান্ডের প্রতিনিধি হিসেবে ২০২২ শীতকালীন অলিম্পিকে সর্বমোট ২টি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন।[১]
তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে পুরুষদের বিগ এয়ার প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।[২] প্রতিযোগিতাটির বাছাইপর্বে তিনি সর্বমোট ১৬৭.৭৫ পয়েন্ট করতে সক্ষম হয়েছিলেন, যার ফলে বাছাইপর্ব থেকেই তাকে বিদায় নিতে হয়েছিল।[৩]
অন্যদিকে তিনি ফ্রিস্টাইল স্কিইংয়ে পুরুষদের স্লোপস্টাইল প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করেছিলেন।[৪] উক্ত প্রতিযোগিতাটির বাছাইপর্বের দুই রান শেষে তিনি সর্বোচ্চ ৮৫.০৮ পয়েন্ট নিয়ে প্রথম স্থান অধিকার করে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের সুযোগ লাভ করেন।[৫] চূড়ান্ত পর্বের তিন রানের পরিসমাপ্তিতে তিনি সর্বোচ্চ ৮৩.৫০ পয়েন্ট অর্জন করে চতুর্থ স্থান অধিকার করেছেন।[৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Official Results Book – Freestyle Skiing – Entry List by NOC" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – প্রবেশ তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮–২৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Men's Freeski Big Air – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের বিগ এয়ার – বাছাইপর্ব – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ২১২। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Men's Freeski Big Air – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের বিগ এয়ার – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ২১৩-২১৪। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Men's Freeski Slopestyle – Qualification – Start List" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের স্লোপস্টাইল – বাছাইপর্ব – শুরুর তালিকা]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮৬। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Men's Freeski Slopestyle – Qualification – Phase Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের স্লোপস্টাইল – বাছাইপর্ব – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৮৮-১৮৯। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
- ↑ "Official Results Book – Freestyle Skiing – Men's Freeski Slopestyle – Results Summary" [দাপ্তরিক ফলাফল বই – ফ্রিস্টাইল স্কিইং – পুরুষদের স্লোপস্টাইল – ফলাফল সারাংশ]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৯ ফেব্রুয়ারি ২০২২। পৃ. ১৯৭-১৯৮। ৯ এপ্রিল ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- আন্তর্জাতিক স্কি ও স্নোবোর্ড ফেডারেশনে (ফ্রিস্টাইল) আন্ড্রি রাগেটলি (ইংরেজি)
- মুনৎসিঙ্গার স্পোর্টস আর্কাইভসে আন্ড্রি রাগেটলি (জার্মান)
- অলিম্পিকস.কমে আন্ড্রি রাগেটলি (ইংরেজি)
- অলিম্পিডিয়ায় আন্ড্রি রাগেটলি (ইংরেজি)