আনোয়ার কামাল পাশা
আনোয়ার কামাল পাশা | |
|---|---|
انور کمال پاشا | |
| জন্ম | আনোয়ার কামাল ২৩ ফেব্রুয়ারি ১৯২৫ |
| মৃত্যু | ১৩ অক্টোবর ১৯৮৭ (বয়স ৬২) লাহোর, পাঞ্জাব, পাকিস্তান |
| অন্যান্য নাম | আনোয়ার সাহেব, পাশা সাহেব |
| শিক্ষা | পাঞ্জাব বিশ্ববিদ্যালয় |
| পেশা |
|
| কর্মজীবন | ১৯৪৯–১৯৮৭ |
| দাম্পত্য সঙ্গী | শামিম বানো (স্ত্রী) |
| সন্তান | ৩ |
| পিতা-মাতা | হাকিম আহমদ শুজা (পিতা) |
| পুরস্কার | নিগার পুরস্কার শ্রেষ্ঠ চিত্রনাট্যকার পুরস্কার (১৯৬০)[১] নিগার পুরস্কার বিশেষ পুরস্কার (১৯৮১)[১] |
আনোয়ার কামাল পাশা (উর্দু: انور کمال پاشا), (২৩ ফেব্রুয়ারি ১৯২৫ – ১৩ অক্টোবর ১৯৮৭) ছিলেন পাকিস্তান চলচ্চিত্র শিল্পের একজন পথিকৃৎ। তিনি লাহোরের একজন প্রথম দিকের পাকিস্তানি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ছিলেন।[২][৩][৪]
জীবন ও কর্মজীবন
[সম্পাদনা]পাশা লাহোরের ফরমান ক্রিশ্চিয়ান কলেজ থেকে স্নাতক এবং পরবর্তীতে পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে দুটি মাস্টার অফ আর্টস ডিগ্রি অর্জন করেন। তিনি সাধারণত নিজের চলচ্চিত্রের চিত্রনাট্য রচনা, প্রযোজনা ও পরিচালনা করতেন, যেগুলিতে দারিদ্র্য, প্রেম, সামাজিক স্তরবিন্যাস, আত্মহত্যা, নৈতিক অবক্ষয় এবং মৃত্যুর মতো সামাজিক বিষয়গুলি তুলে ধরা হতো।[৪][৫]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]তার পিতা বিশিষ্ট কবি ও পণ্ডিত হাকিম আহমদ শুজা। চলচ্চিত্র অভিনেত্রী শামিম বানো তার স্ত্রী। এই দম্পতির তিন পুত্র ও দুই কন্যাসহ পাঁচ সন্তান ছিল।[১]
মৃত্যু
[সম্পাদনা]আনোয়ার কামাল পাশা ৬২ বছর বয়সে ১৯৮৭ সালের ১৩ অক্টোবর মৃত্যুবরণ করেন। কিন্তু তিনি পাকিস্তানি চলচ্চিত্রের অন্যতম পথিকৃৎ প্রযোজক-পরিচালক হিসেবে এক অবিস্মরণীয় কীর্তি রেখে গেছেন।[২][৩][৬]
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 3 "Shamim's Profile and Filmography"। Cineplot.com website। ২৭ মে ২০১১। ৪ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২।
- 1 2 Muhammad Suhayb (৯ মার্চ ২০২৫)। "Flashback: The Lost Legend of Lollywood (Anwar Kamal Pasha profile)"। Dawn newspaper। ২৯ অক্টোবর ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২ মে ২০২৬।
- 1 2 Ammara Ahmad (২৫ মার্চ ২০১৮)। "A history of dreams (3 founders of Pakistani film Industry - Agha G. A. Gul, Shaukat Hussain Rizvi and Anwar Kamal Pasha)"। Dawn newspaper। ১ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারি ২০২৫।
- 1 2 আইজাজ গুল। "A Short History of Pakistani Films" [পাকিস্তানি চলচ্চিত্রের একটি সংক্ষিপ্ত ইতিহাস] (ইংরেজি ভাষায়)। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিকস। ২৬ এপ্রিল ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২।
- ↑ আইজাজ গুল (৮ মে ২০১৬)। "'Anarkali' screened at Mandwa" ['আনারকলি' মান্ডওয়ায় প্রদর্শিত]। দ্য নিউজ ইন্টারন্যাশনাল (ইংরেজি ভাষায়)। ২ জুন ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৯ জুলাই ২০২৬।
- ↑ Sumaira Jajja (২৫ মে ২০১৪)। "In memoriam: The Rani of our hearts lives on"। Dawn newspaper। সংগ্রহের তারিখ ১১ জুন ২০২২।
- ১৯২৫-এ জন্ম
- ১৯৮৭-এ মৃত্যু
- ফরমান ক্রিশ্চিয়ান কলেজের প্রাক্তন শিক্ষার্থী
- নিগার পুরস্কার বিজয়ী
- পাকিস্তানি চলচ্চিত্র পরিচালক
- পাকিস্তানি চলচ্চিত্র প্রযোজক
- পাঞ্জাব প্রদেশের ব্যক্তি (ব্রিটিশ ভারত)
- পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, লাহোরের প্রাক্তন শিক্ষার্থী
- উর্দু ভাষার চলচ্চিত্র পরিচালক
- লাহোরের চলচ্চিত্র পরিচালক
- উর্দু চলচ্চিত্র প্রযোজক