বিষয়বস্তুতে চলুন

আনা উদিনে স্ত্রম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আনা উদিনে স্ত্রম
২০১৫ সালে স্ত্রম
ব্যক্তিগত তথ্য
জন্ম (1998-04-17) ১৭ এপ্রিল ১৯৯৮ (বয়স ২৮)[১]
আলতা, নরওয়ে
উচ্চতা১.৭১ মিটার (৫ ফুট ৭+১⁄২ ইঞ্চি)
ক্রীড়া
দেশ নরওয়ে
ক্রীড়াস্কিইং

আনা উদিনে স্ত্রম (নরওয়েজীয়: Anna Odine Strøm, নরওয়েজীয় উচ্চারণ: [ˈɑnːɑ uˈdiːnə strøm]; জন্ম: ১৭ এপ্রিল ১৯৯৮) হলেন একজন নরওয়েজীয় পেশাদার স্কি জাম্পার।[১] তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতায় নরওয়ের প্রতিনিধিত্ব করেন এবং স্কি জাম্পিংয়ের ব্যক্তিগত নরমাল হিল বিভাগে অংশগ্রহণ করে থাকেন।[২]

স্ত্রম নরওয়ের প্রতিনিধি হিসেবে ২০২২ এবং ২০২৬ শীতকালীন অলিম্পিকে অংশগ্রহণ করেছেন। এর পাশাপাশি, ২০১৬ সালের শীতকালীন যুব অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি দেশের জাতীয় পতাকা বহনের গৌরব অর্জন করেছেন।[২] এছাড়াও, তিনি ২০১৬ শীতকালীন যুব অলিম্পিকে রৌপ্য পদক অর্জন করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

আনা উদিনে স্ত্রম ১৯৯৮ সালের ১৭ই এপ্রিল তারিখে নরওয়ের আলতায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত হয়।[২]

খেলোয়াড়ি জীবন

[সম্পাদনা]

স্ত্রম নরওয়ের প্রতিনিধি হিসেবে ২০২৬ শীতকালীন অলিম্পিকে স্কি জাম্পিংয়ের তিনটি পৃথক প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন।[১]

তিনি নারীদের ব্যক্তিগত নরমাল হিল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতার ফাইনালের প্রথম পর্বে তিনি ১৩৬.৯ পয়েন্ট অর্জন করে প্রথম স্থান অধিকার করেন।[৩] অন্যদিকে, তিনি নারীদের ব্যক্তিগত লার্জ হিল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। প্রতিযোগিতার প্রথম পর্বে তিনি ১৩৬.৭ পয়েন্ট এবং দ্বিতীয় পর্বে ১৪৮.১ পয়েন্ট অর্জন করেন; যার ফলে দুই পর্বে সর্বমোট ২৮৪.৮ পয়েন্ট অর্জন করেন, যা তাকে স্বর্ণ পদক জয়লাভ করতে সহায়তা করে।[৪]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. 1 2 3 "Anna Odine Strøm - Milano Cortina 2026 Olympics" [আনা উদিনে স্ত্রম - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ৬ ফেব্রুয়ারি ২০২৬।
  2. 1 2 3 "Olympedia – Anna Odine Strøm" [অলিম্পিডিয়া – আনা উদিনে স্ত্রম]। olympedia.org (ইংরেজি ভাষায়)। অলিম্পিডিয়া। ৬ ফেব্রুয়ারি ২০২৬।
  3. ↑ "Women's Normal Hill Individual - Ski Jumping - Milano Cortina 2026 Olympics" [নারীদের ব্যক্তিগত নরমাল হিল - স্কি জাম্পিং - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ৭ ফেব্রুয়ারি ২০২৬।
  4. ↑ "Women's large hill individual - Ski jumping - Milano Cortina 2026 Olympics" [নারীদের ব্যক্তিগত লার্জ হিল - স্কি জাম্পিং - মিলান কোরতিনা ২০২৬ অলিম্পিক]। olympics.com (ইংরেজি ভাষায়)। অলিম্পিক ক্রীড়া প্রতিযোগিতা। ১৫ ফেব্রুয়ারি ২০২৬।

বহিঃসংযোগ

[সম্পাদনা]