আনাতোল পেট্রিটস্কি
আনাতোল পেট্রিটস্কি | |
|---|---|
বাইকোভ কবরস্থানে পেট্রিটস্কির সমাধি | |
| জন্ম | ১২ ফেব্রুয়ারি ১৮৯৫ |
| মৃত্যু | ৬ মার্চ ১৯৬৪ (বয়স ৬৯) কিয়েভ, ইউক্রেনীয় এসএসআর, সোভিয়েত ইউনিয়ন |
| শৈলী | কিউবিজম[১] |
আনাতোলি হালাকটিয়োভিচ পেট্রিটস্কি ( ইউক্রেনীয়: Анато́лій Галактіо́нович Петри́цький; ১২ ফেব্রুয়ারী ১৮৯৫ – ৬ মার্চ ১৯৬৪) ছিলেন একজন সোভিয়েত এবং ইউক্রেনীয় চিত্রশিল্পী, মঞ্চ এবং বই ডিজাইনার।
জীবনী
[সম্পাদনা]পেট্রিটস্কির জন্ম একজন রেলকর্মীর পরিবারে। ১৯১২ থেকে ১৯১৮ সাল পর্যন্ত তিনি কিয়েভ আর্ট স্কুলে পড়াশোনা করেন। ভাসিল ক্রিচেভস্কির একজন শিক্ষানবিশ ছিলেন। একই সময়ে তিনি ওলেকসান্ডার মুরাশকোর স্টুডিওতে পড়াশোনা করেন। ১৯১৬ সালে তিনি একজন মঞ্চ ডিজাইনার হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি ইয়ং থিয়েটার, লেস কুরবাসের (১৯১৭-১৯১৯) প্রধান শিল্পী ছিলেন। তিনি "অটাম," "ক্যান্ডিডা," "ফ্লাডেড বেল," এবং "ক্রিসমাস ভার্টেপ" সহ বেশিরভাগ থিয়েটার পারফর্মেন্স সম্পন্ন করেন।
১৯২৭ সালে তিনি ভবিষ্যৎ সংগঠন "নিউ জেনারেশন"-এর প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন। সেইসময় এই সংগঠনে আরও যারা ছিলেন তারা হলেন লেখক জিও শুরুপি, দিমিত্রি বুজক, লিওনিড স্ক্রিপনিক, ওলেক্সি পোলটোরাটস্কি, ওলেক্সি ভ্লিজকো এবং শিল্পী ভাদিম মেলার।
পেট্রিটস্কি ছিলেন ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রীয় নাট্য থিয়েটার এবং কিয়েভের ইউক্রেনীয় সঙ্গীত নাটকের প্রধান চিত্রশিল্পী। তিনি এবং বই এবং ম্যাগাজিনও ডিজাইন করেন। তিনি সাহিত্য সংগঠন হোয়াইট স্টুডিও (১৯১৮) এবং ফ্লেমিঙ্গো (১৯১৯) -এ যোগদান করেন।
পেট্রিটস্কির "প্রতিবন্ধী" ছবিটি ১৯৩০ সালের ভেনিস বিয়েনালে উপস্থাপিত করা হয়। এই ছবিটি উচ্চ শ্রেণির মর্যাদা পায়। এরপর বেশ কয়েক বছর ধরে চিত্রকর্মের একটি প্রদর্শনীর অংশ হিসেবে তিনি আমেরিকা ভ্রমণ করেন। এর অনেকগুলি ইউরোপীয় সংবাদমাধ্যমে লেখা হয়।[২]
পেট্রিটস্কি ১৯৬৪ সালের ৬ মার্চ মারা যান। তাকে কিয়েভের বাইকোভ কবরস্থানে তাকে সমাহিত করা হয়। ১৯৭০ সালে সেখানে একটি ব্রোঞ্জের সমাধিফলক তৈরি করা হয়। সমাধিফলকটি তৈরি করেন ভাস্কর হ্যালিনা কালচেঙ্কো।[৩]
পেট্রিটস্কির মঞ্চ নকশার ৫০০ টিরও বেশি কাজ ইউক্রেনের থিয়েটার, সঙ্গীত এবং সিনেমা জাদুঘরের সংগ্রহে রয়েছে। এছাড়া তার কিছু কাজ ইউক্রেনের জাতীয় শিল্প জাদুঘরে সংরক্ষিত আছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- 1 2 "Petrytsky, Anatol"। Encyclopedia of Ukraine। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০২৩।
- ↑ І. Костенко, М. Остапенко. Малоросійські штампи Національного художнього музею України / Радіо Свобода, 29 Вересень 2017
- ↑ Київ: Енциклопедичний довідник / за редакцією А. В. Кудрицького. — Київ : Головна редакція Української Радянської Енциклопедії, 1981. — 736 с., іл.
বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে আনাতোল পেট্রিটস্কি সম্পর্কিত মিডিয়া দেখুন।- "Petrytsky, Anatol"। encyclopediaofukraine.com। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২৩।
- D. Gorbachev. Anatol Petrytsky. Moscow, 1971[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]