বিষয়বস্তুতে চলুন

আনাজা কাইতনু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আনাজা কায়েতানো
জন্ম
উল্লেখযোগ্য কর্ম
নেগ্রা এফিজেনিয়া, পাসাও দো সেনিয়োর ব্রাঙ্কো (১৯৬৬)

আনাজা কাইতনু ছিলেন একজন আফ্রো-ব্রাজিলীয় লেখক যিনি দাসপ্রথা, ধর্ম ও বৈষম্য সম্পর্কে লিখেছেন। বিংশ শতাব্দীর ব্রাজিলে কাইতনু ছিলেন প্রথম নারী ঔপন্যাসিক।[]

জীবনী

[সম্পাদনা]

তিনি ব্রাজিলের সাও সেবাস্তিয়াও দো প্যারাইসোতে জন্মগ্রহণ করেন। তিনি অ্যাঙ্গোলান বংশোদ্ভূত ছিলেন, বিশেষ করে চোকওয়ে জনগোষ্ঠীরঅন্তর্ভুক্ত।

কাইতনু দাসপ্রথা, ধর্ম ও বৈষম্য সহ আফ্রো-ব্রাজিলীয়দের সম্পর্কে লিখেছেন। []

তার বই নেগ্রা এফিজেনিয়া পাইজাও দো সেনহোর ব্রানকো (ওসিএলসি 253500853) ১৯৬৬ সালে প্রকাশিত হয়েছিল। এটি ছিল বিংশ শতাব্দীতে ব্রাজিলের একজন মহিলার লেখা এবং প্রকাশিত প্রথম উপন্যাস।[] উনিশ শতকের প্রেক্ষাপটে নির্মিত এই উপন্যাসটি এফিজেনিয়ার জীবন নিয়ে আলোচনা করে, একজন দাসী নারী, যাকে একজন শ্বেতাঙ্গ কৃষক তার স্ত্রী হিসেবে অপহরণ করে।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Anajá Caetano - Literatura Afro-Brasileira"Literafro। সংগ্রহের তারিখ ৫ জানুয়ারি ২০২০
  2. 1 2 3 Vanessa K. Valdés (১৭ জানুয়ারি ২০১২)। The Future is Now: A New Look at African Diaspora Studies। Cambridge Scholars Publishing। পৃ. ১২০। আইএসবিএন ৯৭৮-১-৪৪৩৮-৩৬৭৭-৭
  3. Carole Boyce-Davies; Molara Ogundipe-Leslie (এপ্রিল ১৯৯৫)। Moving Beyond Boundaries (Vol. 2): Black Women's Diasporas। NYU Press। পৃ. ১৭৬। আইএসবিএন ৯৭৮-০-৮১৪৭-১২৩৯-৯

আরও পড়ুন

[সম্পাদনা]