আনস্টপেবল (২০১০-এর চলচ্চিত্র)
| আনস্টপেবল | |
|---|---|
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার | |
| ইংরেজি: Unstoppable | |
| পরিচালক | টনি স্কট |
| প্রযোজক |
|
| রচয়িতা | মার্ক বমব্যাক |
| শ্রেষ্ঠাংশে | |
| সুরকার | হ্যারি গ্রেগসন-উইলিয়ামস |
| চিত্রগ্রাহক | বেন সেরেসিন |
| সম্পাদক |
|
| প্রযোজনা কোম্পানি |
|
| পরিবেশক | টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স |
| মুক্তি |
|
| স্থিতিকাল | ৯৮ মিনিট[২] |
| দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র[২][৩][৪] |
| ভাষা | ইংরেজি |
| নির্মাণব্যয় | $৮৫–১০০ মিলিয়ন[৫][৬] |
| আয় | $১৬৭.৮ মিলিয়ন[৬] |
আনস্টপেবল হল টনি স্কট প্রযোজিত ও পরিচালিত ২০১০ সালের মার্কিন বিপর্যয় রোমাঞ্চকর চলচ্চিত্র। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন ডেনজেল ওয়াশিংটন, ক্রিস পাইন ও রোজারিও ডসন। এটি ২০১২ সালে স্কটের মৃত্যুর পূর্বে পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র।
চলচ্চিত্রটি টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের পরিবেশনায় ২০১০ সালের ১২ই নভেম্বর মুক্তি পায়। এটি সমালোচকদের নিকট থেকে ইতিবাচক পর্যালোচনা লাভ করে এবং $৮৫–১০০ মিলিয়ন নির্মাণব্যয়ের বিপরীতে $১৬৭.৮ মিলিয়ন আয় করে। এটি ৮৩তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ শব্দ সম্পাদনা বিভাগে মনোনয়ন ও ২০১১ ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ মারপিটধর্মী চলচ্চিত্র বিভাগে মনোনয়ন লাভ করে, তবে দুই ক্ষেত্রেই ইনসেপশন-এর কাছে পরাজিত হয়।
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- ডেনজেল ওয়াশিংটন - ফ্র্যাঙ্ক বার্নস, রেল প্রকৌশলী
- ক্রিস পাইন - উইল কলসন, ট্রেন কন্ডাকটর
- রোজারিও ডসন - কনি হুপার, ফুলার ইয়ার্ডের ইয়ার্ডমাস্টার
- ইথান সাপলি - ডিউয়ি
- কেভিন ডান - অস্কার, এডাব্লিউভিআর ট্রেন অপারেশনের ভাইস প্রেসিডেন্ট
- কেভিন করিগ্যান - ইনস্পেকটর স্কট ভের্নার, এফআরএ তদন্তকারী
- কেভিন চ্যাপম্যান - বানি, ফুলার ইয়ার্ডের রেলরোডের অপারেশন ডিসপ্যাচার
- লিউ টেম্পল - নেড ওল্ডহ্যাম, রেলরোড ওয়েল্ডার
- টি. জে. মিলার - গিলিসি, ডিউয়ির কনডাক্টর
- জেসি স্ক্রাম - ডার্সি কলসন
- ডেভিড ওয়ার্শোফস্কি - জাড স্টুয়ার্ট, প্রকৌশলী ও ফ্র্যাঙ্কের বন্ধু
- অ্যান্ডি আমবার্জার - জেনওয়ে, এডাব্লিউভিআরের প্রেসিডেন্ট
- এলিজাবেথ ম্যাথিস - নিকোল বার্নস, ফ্র্যাঙ্কের মেয়ে
- মেগান ট্যান্ডি - মায়া বার্নস, ফ্র্যাঙ্কের মেয়ে
- আইশা হাইন্ডস - রেলরোড সেফটি ক্যাম্পেইন তত্ত্বাবধায়ক
- স্কট এ মার্টিন - ব্রিউস্টার ডিসপ্যাচার
- রায়ান অ্যাহার্ন - রায়ান স্কট
- জেফ উইনকট - জেসি কলসন, উইলের ভাই
মুক্তি
[সম্পাদনা]আনস্টপেবল চলচ্চিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হয় ২০১০ সালের ২৬শে অক্টোবর লস অ্যাঞ্জেলেসের ওয়েস্টউডের রিজেন্সি ভিলেজ থিয়েটারে। এটি ২০১০ সালের ১২ই নভেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৭]
প্রচারণা
[সম্পাদনা]২০১০ সালের ৬ই আগস্ট অনলাইনে চলচ্চিত্রটির ট্রেইলার মুক্তি পায়।[৮]
হোম মিডিয়া
[সম্পাদনা]টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স হাউজ এন্টারটেইনমেন্ট ২০১১ সালের ১৫ই জানুয়ারি ডিভিডি ও ব্লু-রে ফরম্যাটে আনস্টপেবল চলচ্চিত্রটি মুক্তি দেয়।[৯]
পুরস্কার ও মনোনয়ন
[সম্পাদনা]| পুরস্কার | বিভাগ | মনোনীত | ফলাফল | সূত্র |
|---|---|---|---|---|
| ৮৩তম একাডেমি পুরস্কার | শ্রেষ্ঠ শব্দ সংযোজন | মার্ক পি. স্টকিঞ্জার | মনোনীত | [১০] |
| ক্রিটিকস চয়েস চলচ্চিত্র পুরস্কার | শ্রেষ্ঠ মারপিটধর্মী চলচ্চিত্র | টনি স্কট | মনোনীত | [১১] |
| টিন চয়েস পুরস্কার | চয়েস চলচ্চিত্র: মারপিটধর্মী | আনস্টপেবল | মনোনীত | [১২] |
| চয়েস চলচ্চিত্র অভিনেত্রী: মারপিটধর্মী | রোজারিও ডসন | মনোনীত | ||
| ব্ল্যাক রিল পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা | ডেনজেল ওয়াশিংটন | মনোনীত | |
| শ্রেষ্ঠ কলাকুশলী | ডেনিস শেমিয়ান | মনোনীত | ||
| ৩৭তম স্যাটার্ন পুরস্কার | শ্রেষ্ঠ মারপিটধর্মী/দুঃসাহসিক চলচ্চিত্র | আনস্টপেবল | মনোনীত | [১৩] |
| ১৫তম স্যাটেলাইট পুরস্কার | শ্রেষ্ঠ মৌলিক সুর | হ্যারি গ্রেগসন-উইলিয়ামস | মনোনীত | [১৪] |
| শ্রেষ্ঠ চিত্রগ্রহণ | বেন সেরেসিন | মনোনীত | ||
| শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদনা | রবার্ট ডাফি, ক্রিস লেবেনজন | মনোনীত | ||
| শ্রেষ্ঠ শব্দ সংযোজন | মার্ক পি. স্টকিঞ্জার | মনোনীত | ||
| শ্রেষ্ঠ ভিজ্যুয়াল ইফেক্টস | নাথান ম্যাকগিনেস, পল ও'শিয়া | মনোনীত |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Unstoppable – Production Credits"। Movies & TV Dept.। দ্য নিউ ইয়র্ক টাইমস। ২০০৮। ৭ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৫।
- 1 2 "AFI|Catalog - Unstoppable"। catalog.afi.com। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৫।
- ↑ "Film: Unstoppable"। লুমিয়ের।
- ↑ ""Unstoppable": Denzel wrestles runaway train, saves American manhood"। সালোন.কম। ১১ নভেম্বর ২০১০। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৫।
- ↑ "Unstoppable – Box Office Data, Movie News, Cast Information"। দ্য নাম্বারস। ন্যাশ ইনফরমেশন সার্ভিসেস। ২২ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৫।
- 1 2 "Unstoppable (2010)"। বক্স অফিস মোজো। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০২৫।
- ↑ ডিজুরিলা, ক্রিস্টি (২৭ অক্টোবর ২০১০)। "'Unstoppable' premiere: Denzel Washington, Chris Pine, Rosario Dawson and pals roll into Westwood"। লস অ্যাঞ্জেলেস টাইমস। ২৯ জুন ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৫।
- ↑ রোজেনবার্গ, অ্যাডাম (৮ জুন ২০১০)। "'Unstoppable' Trailer Rolling Like An Out-Of-Control Freight Train"। এমটিভি মুভি ব্লগ। ২০ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৫।
- ↑ "Unstoppable (2010)"। ভিডিওইটিএ। ১৩ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৫।
- ↑ "Oscar nominations 2011 in full"। BBC News। ২৫ জানুয়ারি ২০১১। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৫।
- ↑ "2011 Critics Choice Movie Awards"। ক্রিটিকস চয়েস। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৫।
- ↑ "Blake Lively Wins Choice TV Drama Actress The Teen Choice Awards! Here Are More Winners!"। হলিউড লাইফ। ৭ আগস্ট ২০১১। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৫।
- ↑ হুলি, শেখর (২৫ ফেব্রুয়ারি ২০১১)। "Nomination list for Saturn Awards 2011 announced"। ফিল্মিবিট। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৫।
- ↑ "15th Annual SATELLITE Awards Nomination List" (পিডিএফ)। প্রেস একাডেমি। ১৫ জুলাই ২০১১ তারিখে মূল থেকে (পিডিএফ) আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০২৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে Unstoppable (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে Unstoppable (ইংরেজি)
- মেটাক্রিটিকে Unstoppable (ইংরেজি)
- রটেন টম্যাটোসে Unstoppable
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ২০১০-এর চলচ্চিত্র
- ২০১০-এর মারপিটধর্মী রোমাঞ্চকর চলচ্চিত্র
- ২০১০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ২০১০-এর দশকের মার্কিন চলচ্চিত্র
- ইংরেজি ভাষার মারপিটধর্মী রোমাঞ্চকর চলচ্চিত্র
- টনি স্কট পরিচালিত চলচ্চিত্র
- টুয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্সের চলচ্চিত্র
- ডিউন এন্টারটেইনমেন্টের চলচ্চিত্র
- মার্কিন মারপিটধর্মী রোমাঞ্চকর চলচ্চিত্র
- সত্য ঘটনা অবলম্বনে মারপিটধর্মী রোমাঞ্চকর চলচ্চিত্র
- সত্য ঘটনা অবলম্বনে মার্কিন চলচ্চিত্র
- ২০১০-এর পটভূমিতে চলচ্চিত্র
- ২০১০-এর মার্কিন চলচ্চিত্র
- ২০১০-এর দশকের দুর্যোগ চলচ্চিত্র
- ২০১০-এর ইংরেজি ভাষার চলচ্চিত্র
- মার্কিন দুর্যোগ চলচ্চিত্র
- মার্কিন অস্তিত্বরক্ষা চলচ্চিত্র
- ইংরেজি ভাষার অভিযানধর্মী চলচ্চিত্র
- ট্রেনের পটভূমিতে চলচ্চিত্র
- নিউ ইয়র্ক (অঙ্গরাজ্যে) ধারণকৃত চলচ্চিত্র
- ওহাইওতে ধারণকৃত চলচ্চিত্র
- পিট্সবার্গে ধারণকৃত চলচ্চিত্র
- ওয়েস্ট ভার্জিনিয়ায় ধারণকৃত চলচ্চিত্র
- স্যাটেলাইট পুরস্কার বিজয়ী চলচ্চিত্র