আনন্দলোক মহাবিদ্যালয়
অন্যান্য নাম | আনন্দলোক ডিগ্রি মহাবিদ্যালয় |
|---|---|
| ধরন | এমপিওভুক্ত |
| স্থাপিত | ৮ জুন ১৯৯২ |
| অধিভুক্তি | জাতীয় বিশ্ববিদ্যালয় দিনাজপুর শিক্ষা বোর্ড |
| ইআইআইএন | ১২৭৪৯১ |
| অধ্যক্ষ | আবু বক্কর সিদ্দিক |
| উপাধ্যক্ষ | ভবেশ সরকার |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৪১ |
| শিক্ষার্থী | ৮৯৪ |
| স্নাতক | ১৬২ |
অন্যান্য শিক্ষার্থী | ৭২৮ |
| ঠিকানা | বুড়িরহাট ফার্ম , রংপুর , ৫৪০০ , বাংলাদেশ |
| শিক্ষাঙ্গন | ২.১৪ একর |
| ভাষা | বাংলা |
আনন্দলোক মহাবিদ্যালয় হলো রংপুর সদর উপজেলার একটি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান। এটি রংপুর মহানগরের বুড়িরহাট এলাকায় অবস্থিত এবং ৮ জুন, ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই কলেজে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য শাখায় শিক্ষা প্রদান করা হয়। এছাড়া, স্নাতক (পাস) কোর্স, ২টি বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু আছে।[১] ২০২৪ সালের তথ্য অনুযায়ী, এখানে মোট ৭২৮ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে।[২]
ইতিহাস
[সম্পাদনা]১৯৯২ সালের ৮ জুন আনন্দলোক মহাবিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। সময়রেখা- [৩]
- ১৯৯১ - উচ্চ মাধ্যমিক পাঠদানের অনুমতি প্রদান
- ১৯৯৪ - উচ্চ মাধ্যমিক এমপিওভুক্তিকরণ
- ১৯৯৭ - স্নাতক (পাশ) এমপিওভুক্তিকরণ
- ২০১০ - এইচএসসি বিএমটি এমপিওভুক্তিকরণ
উপলব্ধ কোর্স
[সম্পাদনা]- উচ্চ মাধ্যমিক
- বিজ্ঞান
- মানবিক
- ব্যবসায় শিক্ষা
- এইচএসসি বিএমটি
- ব্যাচেলর ডিগ্রি (পাস) কোর্স
- বিএ (পাস)
- বিএসএস (পাস)
- বিবিএস (পাস)
- ব্যাচেলর ডিগ্রি অনার্স কোর্স
- বাংলা
- অ্যাকাউন্টিং
শিক্ষার্থী
[সম্পাদনা]২০২৪ সালের তথ্যানুযায়ী উচ্চ মাধ্যমিকে ৩১৮ জন, স্নাতক (পাশ) কোর্সে ৭০ জন, স্নাতক (সম্মান) কোর্সে ৯২ জন, এইচএসসি বিএমটি কোর্সে ৪১৪ জন মিলে মোট ৮৯৪ জন শিক্ষার্থী শিক্ষাগ্রহণ করছে।[২]
ফলাফল ও র্যাংকিং
[সম্পাদনা]২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত এইচএসসি পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ২৯৪৯ জন, পাস করেছে ২৪০৭ জন, ফেল করেছে ৫৪২ জন, এ+ পেয়েছে ১৪৬ জন, শতকরা পাস করেছে ৪১.৬২%, শতকরা এ+ পেয়েছে ৪.৯৫ %।[৪]
২০২৪ সহপাঠী কলেজ র্যাংকিং অনুযায়ী, কলেজটি জাতীয় পর্যায়ে ৫৯৭৩ তম, দিনাজপুর বোর্ডে ১০৪১ তম, রংপুর বিভাগে ৮৫৩ তম এবং রংপুর জেলায় ১৫৮ তম স্থানে রয়েছে।[৪]
আরো দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "National University :: College Details"। www.nubd.info। ২৬ নভেম্বর ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৭ নভেম্বর ২০২৪।
- 1 2 স্তরভিত্তিক শিক্ষার্থী সংখ্যা ২০২৪। "আনন্দলোক ডিগ্রি মহাবিদ্যালয়"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। ৩০ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৪।
{{ওয়েব উদ্ধৃতি}}: উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: সাংখ্যিক নাম: লেখকগণের তালিকা (লিঙ্ক) - ↑ সাধারণ তথ্য। "আনন্দলোক ডিগ্রি মহাবিদ্যালয়"। বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস)। ২৯ আগস্ট ২০২৫ তারিখে মূল থেকে আর্কাইভকৃত। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৪।
- 1 2 "anandaloke-degree-mahabidyaloya"। sohopathi। সংগ্রহের তারিখ ১৮ নভেম্বর ২০২৪।