বিষয়বস্তুতে চলুন

আদিরসাত্মক আলোকচিত্রশিল্প মডেল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
একজন আদিরসাত্মক আলোকচিত্রশিল্প মডেল
আদিরসাত্মক আলোকচিত্রশিল্পের একটি নমুনা; একজন মডেলের অঙ্গভঙ্গি প্রদর্শন।

আদিরসাত্মক আলোকচিত্রশিল্প বা কামউদ্দীপক মডেল হলেন এমন ব্যক্তি যিনি কামনার উদ্রেককারী বা যৌন আবেদনপূর্ণ আলোকচিত্রের জন্য মডেলিং করেন। এই ধরনের ছবি বিভিন্ন প্রদর্শনী, শিল্প গ্যালারি, বই, ম্যাগাজিন, ক্যালেন্ডার এবং ইন্টারনেট, ডিভিডি ও অন্যান্য মাধ্যমে ব্যবহৃত হয়। আদিরসাত্মক আলোকচিত্রশিল্প মডেলরা সাধারণত খোলামেলা অঙ্গ ভঙ্গিতে প্রদর্শন করেন, যা ঐতিহ্যবাহী বা ইঙ্গিতপূর্ণ নগ্নতার চেয়ে স্পষ্ট যৌন আবেদন তুলে ধরে। মডেলরা নগ্ন, অন্তর্বাসে, অথবা সাঁতারের পোশাকে থাকতে পারেন। এই পেশায় কাজ করতে কোনো আনুষ্ঠানিক যোগ্যতা প্রয়োজন হয় না, তবে আইনসম্মত বয়সে পৌঁছানো আবশ্যক।

এই ধরনের আলোকচিত্রশিল্পে বিভিন্ন থিম থাকতে পারে এবং কোন শ্যুটে কী থাকবে তা মডেল ও আলোকচিত্রীর যৌথ সিদ্ধান্তে নির্ধারিত হয়। এজন্য মডেলের নিজস্ব সীমার বিষয়ে সচেতন থাকা প্রয়োজন।

আদিরসাত্মক আলোকচিত্রে মডেলিংকে প্রায়ই যৌনকর্মের একটি শাখা হিসেবে বিবেচনা করা হয়। এটি প্রায়শই গিগ অর্থনীতির অংশ হিসেবে অন্য যৌন পেশার সঙ্গে একত্রে চর্চা করা হয়। এর উদাহরণগুলোর মধ্যে রয়েছে ফোন যৌন সেবা, ফেটিশ মডেলিং, ওয়েবক্যাম মডেলিং, পর্নোগ্রাফিক চলচ্চিত্রে অভিনয়, আদিরসাত্মক নৃত্য, ল্যাপ ডান্স, যৌন ম্যাসাজ, ফোনে ডাকা গণিকা, সেক্স ক্লাবের সেবিকা হিসেবে কাজ, ডমিনাট্রিক্স এবং সুগার ডেটিং[]

আরো দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Levitt, Lauren (২০২১)। "Chapter 4: Sex Work / Gig Work – A Feminist Analysis of Precarious Domina Labor in the Gig Economy"। Dolber, Brian; এবং অন্যান্য (সম্পাদকগণ)। The Gig Economy: Workers and Media in the Age of Convergence। Routledge। পৃ. ৭১। আইএসবিএন ৯৭৮১০০০৩৯১৩৫০